22/03/2020
আজ দিবাগত রাত লাইলাতুল মেরাজ বা পবিত্র শবেমেরাজ।
আল্লাহর অশেষ অনুগ্রহে এই মহিমান্বিত রাতে তাঁর প্রিয়নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা:) আরশে আজিমে পৌঁছায় ও আল্লাহতায়ালার সাথে সাক্ষাৎ লাভ করেন। একই সময়ে মিরাজে মহানবী (সা:) সৃষ্টিজগতের সব কিছুর রহস্য অবলোকন করেন এবং সমগ্র মুসলিম জাহানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম নিয়ে পৃথিবীতে ফিরে আসেন।
আজকের রাতে সবাই নিজেদের পরিবার, দেশ ও দেশের মানুষদের জন্য সুরক্ষিত থাকার প্রার্থনা করুন সৃষ্টিকর্তার কাছে। 🙂🙂