Binodon Wala

Binodon Wala Enjoy all funny video and posts You are welcome to post comments and to know about our activities ..this is a entertainment site.

10/07/2023

মেসি ফিরলো, তামিম ফিরলো কিন্তু তুমি ফিরলে না, তুমি কি তাদের চেয়েও বড় খেলোয়াড় ছিলা!

03/11/2022

Nature And Animals

27/07/2022

ভালোবাসা প্রতিটা মায়ের জন্য❤️❤️❤️❤️❤️

25/04/2022

প্রকাশ্যে চলছে চাঁদাবাজি

একজন মা একাই একটা পৃথিবী❤️❤️❤️
13/04/2022

একজন মা একাই একটা পৃথিবী❤️❤️❤️

নিয়মিত চড় খান ত্বকের সৌন্দর্য বাড়ান
02/03/2022

নিয়মিত চড় খান
ত্বকের সৌন্দর্য বাড়ান

চিল্লাই কন ঠিক কিনা
02/03/2022

চিল্লাই কন ঠিক কিনা

05/11/2021

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও দূষণের কারণে ইউরিন ইনফেকশন এখন সাধারণ একটি সমস্যা। এর কারণ ও প্রতিকার জানতে আগে জেনে নেওয়া যাক কিডনির কাজ ও মূত্রতন্ত্র সম্পর্কে।
মানবদেহে প্রতিনিয়ত যে বর্জ্য তৈরি হয় তা মল-মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। ইউরিন তথা প্রস্রাব মূলত কিডনি দিয়ে রক্তকে ছেঁকে তৈরি হয়। মানুষের দুটো কিডনি প্রতি মিনিটে ১ লিটারেরও বেশি রক্ত ছেঁকে নিচ্ছে। এই ছাঁকনের মাধ্যমে রক্তের ক্ষতিকর বর্জ্য যথা ক্রিয়েটিনিন, ইউরিক এসিড, অ্যামোনিয়া ইত্যাদি শরীর থেকে বেরিয়ে যায়। কোনও কারণে কিডনিতে ইনফেকশন হলে বা কিডনি রোগ হলে রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক এসিড এসব কিডনি ছাঁকতে পারে না।

মূত্রতন্ত্র: মূলত কিডনি দিয়ে মূত্র তৈরি হলেও মূত্রতন্ত্র বলতে ৪টি অংশকে বোঝায়—

কিডনি: প্রতি মিনিটে ১২০০ মিলিলিটার রক্ত ছাঁকন হয়ে ১-২ মিলিলিটার ইউরিন তৈরি হয়।

ইউরেটার: এটি কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত একটা সরু নালিকা, যার মাধ্যমে কিডনিতে তৈরি হওয়া ইউরিন মূত্রথলিতে গিয়ে জমা হয়।

মূত্রথলি বা ব্লাডার: যেখানে মূত্র জমা হয়।

ইউরেথ্রা বা মূত্রনালী: মূত্রথলি থেকে যে পথ দিয়ে মূত্র বেরিয়ে যায়।


ইউরিন ইনফেকশন কী?

মূত্রতন্ত্রের ৪টি অংশের যেকোনও অংশ যদি জীবাণু দিয়ে সংক্রমিত হয়, তবে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউরিন ইনফেকশন বলে। এটি নারী-পুরুষ সবার হতে পারে। তবে নারীদের মধ্যে সংক্রমণের হার বেশি। কারণ তাদের মূত্রনালী পায়ুপথের খুব কাছাকাছি থাকে। তাই জীবাণু প্রবেশ করে ইনফেকশনের আশঙ্কা বাড়ায়।


ইউরিন ইনফেকশনের উপসর্গ

১। প্রস্রাবের সময় মূথনালীতে জ্বালাপোড়া করবে কিংবা ব্যথা করবে।

২। গায়ে গায়ে জ্বর থাকবে। কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। কিডনিতে ইনফেকশন হলে কাঁপুনি দিয়ে জ্বর আসবে। মূত্রতন্ত্রের অন্যান্য অংশে ইনফেকশন হলে জ্বর এলেও সাধারণত কাঁপুনি হয় না। অনেক নারী বলে থাকেন, তাদের দীর্ঘদিন গায়ে জ্বর লেগে থাকে। প্রস্রাবেও জ্বালাপোড়া করে। এ ক্ষেত্রে পরীক্ষা করলে দেখা যায়, তাদের ইউরিন ইনফেকশন রয়েছে।

৩। তলপেটে ব্যথা কিংবা প্রস্রাবের সময় ব্যথা হবে।

৪। প্রস্রাবের রঙ বদলে যাবে।

৫। কিছুক্ষণ পরপর প্রস্রাবের বেগ হবে এবং প্রস্রাব করার পরও মনে হবে আবার হবে।

৬। বমি বমি ভাব হবে। বমিও হতে পারে। খাওয়ার রুচি কমে যাবে। শরীর দুর্বল লাগবে।

৭। প্রস্রাবে অস্বাভাবিক দুর্গন্ধ পাওয়া যাবে।

ইউরিন ইনফেকশনের কারণ

ইউরিন ইনফেকশন অনেক কারণে হয়। মূল কারণ হচ্ছে মূত্রপথে ব্যাকটেরিয়ার সংক্রমণ। আরও যেসব কারণে হয়—

১। মলত্যাগের সময় পায়ুপথ থেকে ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রবেশ করলে।

২। মলত্যাগের পর পায়ু পথে পেছন থেকে সামনের দিকে টয়লেট টিস্যু ব্যবহার করলে টিস্যুর সংস্পর্শে ব্যাকটেরিয়ার অনুপ্রবেশ করতে পারে।

৩। শারীরিক সম্পর্কের সময়ও সুরক্ষাবিধি মেনে না চললেও ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে।

৪। কোষ্ঠকাঠিন্য থাকলে (বিশেষ করে শিশুদের) ইউরিন ইনফেকশনের ঝুঁকি বাড়ে।

৫। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বা যাদের ডায়াবেটিস বা ক্যান্সার রয়েছে, অথবা যারা ক্যানসারের ওষুধ নিচ্ছেন তাদের ক্ষেত্রেও এ ইনফেকশনের ঝুঁকি বেশি।

৬। যারা হাই কমোড ব্যবহার করেন তাদেরও ঝুঁকি বেশি। কারণ কমোডের বসার জায়গায় লেগে থাকা ব্যাকটেরিয়া মূত্রনালীতে চলে আসতে পারে।

৭। যারা অনেকক্ষণ প্রস্রাব আটকে রাখেন, তাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে গিয়ে ইউরিন ইনফেকশন হতে পারে।

৮। পানি কম পান করলে ইউরিন আউটপুট কম হয়। এক্ষেত্রেও ব্যাকটেরিয়া জমে ইনফেকশন হতে পারে।

৯। ক্যাথিটার লাগালেও ইউরিন ইনফেকশন হতে পারে। তা ছাড়া যাদের মূত্রপথে পাথর তৈরি হয় কিংবা প্রস্টেট গ্রন্থি বড় হয়, তাদেরও ইউরিন ইনফেকশনের ঝুঁকি বেশি।

১০। টাইট পোশাকের কারণে ঘাম থেকে আসা ব্যাকটেরিয়াও ইনফেকশন ঘটায়। এ ছাড়া নিয়মিত গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলেও এ রোগ হতে পারে।

১১। গর্ভবতী অবস্থায় ইনফেকশন দেখা দিতে পারে অনেকের।

১২। মাসিকের রাস্তায় সঠিকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে না পারলে কিংবা মাসিকের বর্জ্য মূত্রপথের সংস্পর্শে এসেও ইনফেকশন ঘটাতে পারে।



প্রতিরোধ

১। টয়লেট টিস্যু ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। পানি ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে।

২। দিনে ৩-৪ লিটার পানি পান করতে হবে। বেশি পানি পান করলে প্রস্রাব বাড়বে। তাতে জীবাণু শরীর থেকে বেরিয়ে যাবে। ইনফেকশনের ঝুঁকি কমবে।

৩। কুসুম গরম পানিতে গোসল করলে ইনফেকশনের ঝুঁকি অনেক কমে।

৪। যাদের বারবার ইনফেকশন হয়, তারা পুকুরের পানি বা অপরিষ্কার পানিতে গোসল করা থেকে বিরত থাকবেন।

৫। বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখা যাবে না।

৬। শারীরিক সম্পর্কের আগে-পরে প্রস্রাব করে নেওয়া উত্তম। এক্ষেত্রে পরিচ্ছন্নতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

৭। ঢিলেঢালা সুতির কাপড় পরতে হবে। টাইট জামা পরলে ইউরেথ্রা ও সেটার আশপাশ বেশি ঘামতে পারে।

৮। নিয়মিত গোসল করতে হবে এবং নারীদের ক্ষেত্রে মাসিকের সময় সঠিকভাবে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে।

৯। যাদের বার বার ইনফেকশন হয়, তারা ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে পারেন।

১০। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে।

১১। প্রচুর ভিটামিন এ, ই, সি সমৃদ্ধ খাবার খেতে হবে। টক ফল, আমড়া, পেয়ারা, শসা এবং প্রচুর শাকসবজি খেতে হবে।



ইউরিন ইনফেকশনের চিকিৎসা

যেহেতু ইউরিনারি ইনফেকশন একটা ব্যাকটেরিয়া সংক্রমণজনিত রোগ, তাই এটি দেখা দিলে দ্রুত ডাক্তার দেখাতে হবে। চিকিৎসায় দেরি করলে কিডনিতেও ছড়িয়ে পড়তে পারে ইনফেকশন।

ইউরিন মাইক্রোসকোপিক ও ইউরিন কালচার সেনসিটিভিটি পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করা আবশ্যক। বারবার ইনফেকশন হলে দীর্ঘমেয়াদি অ্যান্টিবায়োটিক লাগতে পারে।

--ডা. ইসমাইল আজহারি..
সেন্টার ফর ক্লিনিক্যাল এক্সিলেন্স এন্ড রিসার্চ-এর সিইও।

13/09/2021
দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়ঃ====================================দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞা...
14/08/2021

দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যেসব ক্ষতি হয়ঃ
====================================
দাঁড়িয়ে প্রস্রাব করা ক্ষতিকর কেন? বিজ্ঞান কি বলে?
চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় :

(১) দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপর কোন চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু বের হতে পারে না। বরং তা উপর দিকে উঠে যায়। ফলে অস্থিরতা বাড়ে, রক্ত চাপ বাড়ে, হৃদযন্ত্রে স্পন্দন বাড়ে, খাদ্যনালী দিয়ে বার বার হিক্কা আসতে থাকে।

(২) দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের থলি সরু ও লম্বা হয়ে ঝুলতে থাকে ফলে প্রস্রাবের দূষিত পদার্থগুলো থলির নিচে গিয়ে জমা হয়। অথচ বসে প্রস্রাব করলে প্রস্রাবের থলিতে চাপ লাগে ফলে সহজেই ওসব দূষিত পদার্থ বের হয়ে যায়।

(৩) দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে অতি সহজে পাথর সৃষ্টি হয় ।

(৪) দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ কমতে থাকে।

(৫) যারা নিয়মিত দাড়িয়ে প্রস্রাব করেন তাদের অবশ্যই শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস, কিডনী রোগ হবেই।

(৬) দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যৌন শক্তি কমতে থাকে এবং পুরুষাঙ্গ নরম ও তেনা তেনা হয়ে যায় এবং সহজে সোজা ও শক্ত হতে চায় না। উত্তেজনার সময় যদিও শক্ত হয় কিছুক্ষন পর কিছু বের না হতেই তা আবার ছোট ও নরম হয়ে যায়।

(৭) দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিবেশ দূষিত হয়। সেই দূষিত বায়ু আমাদের দেহে প্রবেশ করে বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে ।

(৮) দাঁড়িয়ে প্রস্রাব করলে তার ছিটা দেহে ও কাপড়ে লাগে ফলে তা দুর্গন্ধের সৃষ্টি করে।
স্বাস্থ্য বিজ্ঞান বলে উপরোক্ত দৈহিক সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অতি অবশ্যই বসে প্রস্রাব করা উচিত।

অথচ সর্বশ্রেষ্ঠ স্বাস্থ্যবিজ্ঞানী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:) চৌদ্দশত বছর আগেই দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করেছেন এবং বসে প্রস্রাব করার আদেশ দিয়েছেন।

“ওমর (রা:) বলেন- নবী(স:) কোন একদিন আমাকে দাঁড়িয়ে প্রস্রাব করতে দেখে বললেন, হে ওমর তুমি কখনই দাঁড়িয়ে প্রস্রাব করবে না। এরপর আমি আর কখনই দাঁড়িয়ে প্রস্রাব করিনি”। (তিরমীযি হাদীস/১২)

 #বদনজর - বাহ!! তোমার চুল তো খুব সুন্দর। ইসস আমাকে কিছু দাও না?? দেখো টাকলু হয়ে যাচ্ছি দিন দিন।- আরেহ মা শা আল্লাহ বলেন!...
29/07/2021

#বদনজর

- বাহ!! তোমার চুল তো খুব সুন্দর। ইসস আমাকে কিছু দাও না?? দেখো টাকলু হয়ে যাচ্ছি দিন দিন।
- আরেহ মা শা আল্লাহ বলেন!! নজর লেগে যাবে।
- এটা আর বলা লাগবে না।
- কেন?
-আরে বাবা আমি তো নজর দিচ্ছি না সো টেনশন করো না। আমার নজর লাগবে না।

অনেকেই জানেন না যে বদনজর হচ্ছে শয়তানের কুদৃষ্টি। কার নজর কিভাবে কার উপর লাগবে সে নিজেই বুঝতে পারবে না। বদনজর ভয়ংকর সত্য। বদনজরের কারণে মৃত্যু পর্যন্ত হয়। এক সাহাবী উনার আপন ভাইকে সুন্দর বলায় সেই ভাই ঐ জায়গাতেই লুটিয়ে পড়েন। পরবর্তিতে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়ার পর উনি বলেন কেন তুমি মা শা আল্লাহ বা বারাকাল্লাহ বলো নি?? (১) আর তাছাড়া হাদিসে আছে বদনজর একজন মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌছে দেয়।(২)

বেশ কয়েকবছর আগে পরিচিত একজন উনার ৬/৭ মাসের ভাগ্নীর ছবি ফেবুতে আপলোড করেছিলেন। আমি বলেছিলাম-

- মা শা আল্লাহ খুব সুন্দর স্বাস্থ্য। কিন্তু ছবিটা ডিলিট করে দিন প্লিজ। নজর লাগতে পারে। সবাই তো আর মা শা আল্লাহ বলবে না।

- আরে লাগবে না। এত ভয় পাওয়ার কিছু নেই।

২/৩ মাস পরেই উনি বলতেছেন উনার ভাগ্নীর শরীরটা বেশি ভালো না,কোন ডাক্তারেও কাজ হচ্ছে না,অসুখ লেগেই আছে।
আর আগের সেই স্বাস্থ্য হারিয়ে শুকনো হয়ে গেছে। আমি বললাম নজর লেগেছে হয়তোবা। নজরের রুকইয়াহ করুন। উনি বললেন,কি সব ভুলভাল বলো!! নজর লাগবে কেন?? এসব কুসংস্কারে বিশ্বাস করি না।

নাঊযুবিল্লাহ। বদনজর হাদিস দ্বারা প্রমাণিত। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। অনেকেই যাদু-টোনা,বদনজরকে কুসংস্কার মনে করেন। অথচ ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়াকে কুসংস্কার মনে করেন না। আবার অনেকেই অনেক জিনিসকে কুলক্ষণ মানেন অথচ কিছুকে অশুভ লক্ষণ বলে মনে করা শিরক। কিছুকে কুপয় মনে করা শিরক, কিছুকে কুলক্ষণ মনে করা শিরক!!(৩)

ইদানীং তালাকের সংখ্যা বাড়ছে ইভেন বাড়ছে দ্বীনি মহলেও তালাকের সংখ্যা।
অনেক দ্বীনি বোন মুখ ঢেকেও কাপল পিক আপলোড করেন।
আর উনাদের দেখে নন প্র‍্যাক্টিসিংরা স্বপ্ন দেখতে শুরু করে সেও বিয়ের পর এভাবে ছবি আপলোড করবে। এতে অন্তত গোনাহ হবে না কারণ মুখ তো ঢাকা!!!

আবার অনেকে কষ্টের নিঃশ্বাস নিঃশব্দে ছাড়েন কারণ কারো স্বামী বেঁচে নেই আবার কারো স্বামী জীবিত থেকেও মৃত!!
কি লাভ হয় নিজের স্বামীকে/স্ত্রীকে অন্যকে দেখিয়ে? আপনি কি জানেন, আপনারই ছবি কখনো অন্যের কষ্টের কারণ আবার কখনো বদনজরেরও কারণ হয়ে দাঁড়ায়??
হাদিসে স্বামী স্ত্রী মধ্যকার ভালবাসার কথা সবাইকে বলে বেড়ানোর কথা স্পষ্ট ভাবে নিষেধ করা হয়েছে। যে এসব বলে বেড়ায় কিয়ামতের দিন সে হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম পর্যায়ের।(৪)

অনেকে বাচ্চাদের ছবি দেন, দ্বীনি বোনেরাও পিছিয়ে নেই উনারাও নিজেদের বাচ্চার ছবি আপলোড করেন। কি দরকার??
লাইক কমেন্ট দিয়ে কি হবে?? কবরে এই লাইক,কমেন্ট তো কোন কাজেই আসবে না বোন বরং গুনাহ পৌছতে থাকবে।
ক্ষতি ছাড়া তো লাভ নেই!!
বরং কোরআনের আয়াত,হাদিস আপলোড করুন যাতে অন্যরা অনুপ্রাণিত হয় আর আপনার আমলনামায়ও সাদকায়ে জারিয়াহর সওয়াব পৌছতে থাকে।

রেফারেন্সঃ
(১) সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৫০৯
(২) সহিহুল জামে ১২৪৯
(৩) সুনানে আবু দাউদ, হাদিস নং ৩৯১০
(৪) সহিহ মুসলিম, হাদিস নং ৩৪৩৪

Address

Dhaka

Telephone

+8801757744083

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binodon Wala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category