07/06/2025
~ একজন সাদা মনের মানুষের মুখোমুখি~
কখনও কখনও সময় ও পরিস্থিতি আমাদের জীবনে এমন কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষাৎ ঘটায়, যেখানে ভালো-মন্দের দ্বন্দ্বের মাঝে শুধুই মুগ্ধতার প্রকাশ ঘটে!
আমি নিতান্তপক্ষে ক্ষুদ্র একজন মানুষ, কিন্তু যে অনিশ্চিত জীবনকে বয়ে চলছি, আচমকা সেখানে দমকা হাওয়ার মতোই এমন কিছু ভালো মানুষ এসে জুড়ে যায়, যেখানে নিজেকে পরম সৌভাগ্যবান বলে মনে হয়! কারণ, এক জীবনে এতোটাও ভালো কাজ করতে পারিনি যতোটা করার কথা ছিলো, তবুও এতো এতো সুন্দর মুহূর্ত প্রাপ্তি কোথাও গিয়ে নিজের প্রতি স্রষ্টার আশীর্বাদের প্রকাশ মনে হয়!
মূল ঘটনায় প্রবেশ করছি:
আজ পবিত্র ঈদুল আজহা! স্রষ্টাকে সন্তুষ্ট করতে মনের পশুত্বকে কোরবানি করার দিন! যদিও আক্ষরিক অর্থে পশু জবাই প্রতীকী মাত্র! কিন্তু, মনের পশুকে কোরবানি করে প্রতীকী পশুর গোশত পাড়াপ্রতিবেশি, আত্নীয়-স্বজন, অসহায় মানুষের মাঝে ভাগ করে নেয়ার এ মহিমার দিন অন্য এক আত্মিক প্রশান্তি নিয়ে আসে!
স্বভাবতই, কোরবানির নিয়ম-নীতি শেষে বোনের শ্বশুর বাড়িতে রওয়ানা হয় তাদের হক নিয়ে! সময়টা তখন মধ্য দুপুর! তপ্ত রোদ, আর ক্লান্ত তনুমন নিয়ে যখন ঘর থেকে বের হতে যাবো, তখন পোশাক পরিবর্তন করে আবহাওয়ার সাথে মানানসই কিছু পরিধান করি! কিন্তু, বিপত্তি তৈরি হয়, যখন খেয়াল হয় ব্যাগি প্যান্টের পকেট ভীষণ ছোট! তবুও অনেকটা তাড়াহুড়ো আর আত্নবিশ্বাসী হয়েই মানিব্যাগ আর স্মার্টফোন নিয়ে বের হয়ে যায়!
যখন বাস স্ট্যান্ডে পৌঁছালাম, তখন CNG তে উঠি! সামনে ড্রাইভারের সাথে বসেছিলাম! আচমকা খেয়াল হলো ড্রাইভারের অপর পাশে আমার পরিচিত কাছের এক নানাভাই বসা! CNG চলছে, আর আমাদের গল্পের আসরও জমজমাট! যখন বোনের শ্বশুর বাড়ির সামনে পৌঁছে গেলাম, ভাবলাম নানাভাইয়ের সাথে আবার কখন এমন মুহূর্ত আসে না আসে, সেইজন্য মুহূর্তটাকে স্মৃতিতে ধরে রাখতে চাইলাম! ভাড়াটা আমিই দিতে এগিয়ে আসি! কিন্তু, যখন পকেটে হাত দিলাম, আমি সপ্ত আকাশ ভেদ করে মাটিতে আছড়ে পড়লাম! মানিব্যাগ রীতিমতো হাওয়া!
ড্রাইভারকে বলতেই ওনিও অবাক! তিনি বললেন, আমি তো দেখলাম যখন আপনি গাড়িতে উঠলেন, পকেটে মানিব্যাগটা রাখলেন! এখন, ঐ মুহূর্তে কি করার বুঝতে পারছিলাম না! যদিও নানাভাই নামার সময়ই বলেছিলেন, আমি ভাড়া দিবো, তুই চলে যা!
যাইহোক,
দু:খভারাক্রান্ত মন নিয়ে বোনের বাসায় পৌঁছেই হঠাৎ খেয়াল হলো, শুধু মানিব্যাগ হারায়নি, সাথে আমার স্মার্টফোনও তো নেই!
মাথায় রীতিমতো বাজ পড়লো! সেটা স্মার্টফোন হারিয়ে তারজন্য নয়, ওখানে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, সিমকার্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এক্সেস- সবকিছুর চিন্তা করে!
বোনকে মুহূর্তেই সবকিছু খুলে বললাম! তাকে কল দিতে বললাম ফোনে! সে অনবরত কল দিতে থাকে! ফোনে রিং হচ্ছে, অথচ কোন সংকেত নেই!
ভাবলাম, হয়তো এখনও সেটা কারো নজরে আসেনি!
প্রায় বিশ-পঁচিশ মিনিট কল দিয়ে যখন কোনপ্রকার সাঁড়া পেলাম না, তখন একপ্রকার ভেবেই নিই, এটা আর পাচ্ছি না! কারণ, এই সময়ে দেশে ভালো মানুষের বড্ড অভাব! কে বা কার হাতে পড়বে, সেটা কি আদৌও ফেরত পাবো?
বোনের কাছ থেকে টাকা নিয়ে ঘরে ফেরার উদ্দেশ্যে রওয়ানা হলাম! আসার পথে বলে এলাম, তুমি ফোনে কল দিতে থাকো! যদি ভালো মানুষের হাতে পড়ে, রিসিভ করে হয়তো ফেরত দিতে পারে!
যখন আমি বাস স্ট্যান্ডে ফিরতি গাড়ির অপেক্ষা করছিলাম, অদ্ভুতভাবে সেই CNG হাজির! ড্রাইভার আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ভাই- মানিব্যাগের খোঁজ তাহলে পাননি?
আমি বললাম- ভাই, শুধু মানিব্যাগ নয়, হারিয়েছে ফোনও! তিনি দু:খ প্রকাশ করে বললেন, তাহলে পাবার আশা ছেড়ে দেন! এই ফোন আর আপনি পাচ্ছেন না, এটাই ১০০% গ্যারান্টি!
তিনি বললেন- এখন কি করবেন? বাড়ির দিকে যাবেন? তাহলে উঠুন গাড়িতে!
আমিও দুশ্চিন্তা ভুলে আশাহত হয়েই উঠে গেলাম! ড্রাইভার পুরো রাস্তা অনেকটাই ধীরে এগিয়েছেন! আমার দৃষ্টিসীমার কোথাও খুঁজে পেলাম না হারানো মানিব্যাগ আর স্মার্টফোন!
নেমে গেলাম নির্ধারিত গন্তব্যে!
যখন বাড়ির দিকে যাত্রা, তখন বাস স্টেশনে আম্মুকে অটোরিকশা থেকে নামতে দেখে হতবাক!
তিনি আমাকে দেখামাত্রই বললেন, তোমার ফোন পেয়েছি!
আমি রীতিমতো অবাক!
_ কিভাবে পেয়েছো?
_ এক ভদ্রলোক পেয়েছেন, তিনি ঠিকানা দিলেন, সেখানে তিনি অপেক্ষা করছেন! যেতে বললেন!
কিঞ্চিৎ হাসলাম! কারণ, কোথাও গিয়ে বিশ্বাস ছিলো ফোনটা ফিরে পাবো! কারণ, আজ পর্যন্ত যে সকল গুরুত্বপূর্ণ জিনিস আমি হারিয়েছি, তা ফিরে এসেছে তার আপন সৌন্দর্য নিয়ে!
তবুও কোথাও গিয়ে তো ভয় ছিলোই, কারণটা সময়ের পালাবদলের! সবসময় যে এক রকম অভিজ্ঞতার মুখোমুখি হব, তার তো কোন নিশ্চয়তা নেই!
তবে, স্রষ্টা তো আমার প্রতি বরবর মহান! তার আশীর্বাদের স্পর্শ থেকে দূরে রাখেননি! চোখ ছলছল - মনে স্রষ্টার প্রতি একরাশ কৃতজ্ঞতার প্রকাশ! স্বতঃস্ফূর্ত মন নিয়ে আম্মুর সাথে আবারও ছুটে চলা! তবে, শুধুমাত্র ফোন প্রাপ্তিতে নয়, একজন ভালো মানুষের সন্ধানেও!
নির্ধারিত স্থানে পৌঁছে গেলাম মিনিট পঁচিশে! পৌঁছেই ফোনে কল!
ওপাশ থেকে তখন সেই ভালো মানুষের কন্ঠ ভেসে এলো!
_ আপনি মসজিদের প্রধান ফটকে চলে আসুন!
আমরা দুজন সেখানে পৌঁছে গেলাম! এখন শুধুই অপেক্ষা! এ যেনো থ্রিলার সিনেমার চেয়েও কম অভিজ্ঞতা নয়! ভাবছিলাম, কেমন হবে মানুষটা?
কল্পনায় ভেসে আসছিলো তার অবয়ব!
যখন ভাবনার জগতে নানা প্রতিকৃতির লড়াই চলছে, তখনই সত্যিকারের আলোর দেখা! ভালো মানুষ চলে এসেছে আমাদের খুব কাছাকাছি! মনে হলো, তিনি যেনো মনের ঠিক সমান দুরুত্বে এসে দাঁড়ালেন!
মুহূর্তেই তার চোখেমুখে সততার আলো ছড়িয়ে গেলো! তিনি ভীষণ উচ্ছ্বসিত প্রকৃত মালিকের হাতে তার আমানত ফিরিয়ে দিতে পেরে!
আমি জড়িয়ে ধরলাম তাকে! এমন সাদা মনের মানুষের আশীর্বাদ নেবার লোভ সামলাতে পারছিলাম না!
তিনি অকপটে বললেন-
যখন ফোনটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম, আমি সামনে গিয়ে নিতে যাবো, এমন সময় একে একে বিভিন্ন লোক, যাত্রাপথে থাকা CNG ড্রাইভারও এগিয়ে আসে! তারা নিতে চায় সেই ফোন! কিন্তু, আমি স্পষ্ট বলে দিয়েছি, এই ফোন আমি পেয়েছি, সেটা কাউকেই দেয়া যাবে না! যার ফোন, সে যতোক্ষণ কল না করছে, ততোক্ষণ সেটা কারো হাতে দিতে পারবো না!
তিনি তারমতো চলে গেলেন আলাদাভাবে! আর, অপেক্ষা করতে লাগলেন কাঙ্ক্ষিত কলটির জন্য!
যখন আমি বোনের বাসায় বসে কল দিচ্ছিলাম, তখন ফোনটি এই ভদ্রলোকের হাতেই ছিলো! কিন্তু, তিনি স্মার্টফোন সম্পর্কে অজ্ঞ না হওয়ায় কিভাবে ফোনকল রিসিভ করতে হয় জানেন না! পরে অবশ্য তিনি অন্য কাউকে জিজ্ঞেস করে শিখে নিলেন! আর, তখনই বোনের কলটি তিনি রিসিভ করে তার অবস্থান জানিয়ে দেন! আর, সেই সূত্র ধরেই আমাদের সেই স্থানে পৌঁছে যাওয়া!
ফোনটি আমার হাতে দিয়ে মানুষটির চোখেমুখে হাসি, আর মনের আত্মতুষ্টির প্রকাশ আমাকেও আপ্লুত করছিলো বারবার! আবারও জড়িয়ে ধরলাম, ছবি তুললাম একসাথে! ফোন নাম্বার বিনিময় হলো, দাওয়াত দেয়া হলো বাসায়! তিনি বারবার আমাকে বলছিলেন, আমি তোমার জন্য অনেক দোয়া করছি, তুমি অনেক বড় হও!
তাকে সাধ্যমতো খুশি করতে চাইলে, তার হাজারো বারণে মুগ্ধ হওয়া! অত:পর, অনুরোধে রাজি হওয়া! সত্যিই মন ভরে গেছে!
আজ পবিত্র এই দিনে অবাক, বিস্ময় আর মুগ্ধতা নিয়ে ঘরে ফিরলাম! সারা রাস্তায় একটা ঘোরের মাঝে ছিলাম, আর ভাবছিলাম, আমার প্রতিটি কঠিন মুহূর্তে কিভাবে এই অচেনা আগন্তুকেরা হাজির হয়? কিভাবে তারা জানিয়ে যায়, এই পৃথিবীর শত নিষ্ঠুরতা ও হিংস্রতার মাঝে মানবতা এখনও বেঁচে আছে!
দীর্ঘজীবী হোন, হে ভালো মানুষ! আবারও এই সুন্দর মনের সাক্ষাৎ পাবার প্রত্যাশায় থাকলাম! এই ফোনটা হয়তো আমার জন্য তেমন কিছুই না, কিন্তু আপনার মতো মূল্যবান মানুষের সাক্ষাৎ আমার জীবনে আরও চমৎকার কিছু করার অনুপ্রেরণা দিয়ে গেলো! ❤️❤️
゚viralシfypシ゚viralシalシ