10/02/2026
২০২৫ এর মে মাস....
কন্জারভেটিভ ডেন্টিস্ট্রির প্লেসমেন্ট চলে তখন,,, এই প্লেসমেন্টের প্যারা যে কি জিনিস যারা পাড় করে এসেছে শুধু তারাই বুঝবে!!!যাই হোক এর মধ্যেই সিদ্ধান্ত হলো ব্যাচের Rag Day করা হবে। সব সেগমেন্টের কাজ ভাগ হলো ব্যাচের সবার মধ্যে। আমার ভাগে যথারীতি Rag Wall এর দায়িত্বটা বর্তালো,,, কিছু ব্যাচমেটও যুক্ত হলো আমার সাথে যারা বিভিন্নভাবেই আমাকে সাহায্য করে গিয়েছে।
তো দিন দু-এক সময় নিয়ে খসড়া আঁকলাম; লেকচার - ক্লিনিক্যালের ফাঁকে ফাঁকে পেইন্টার মামাকে নির্দেশনা দিয়ে দিয়ে Rag Wall এর কজটা এগিয়ে নিতে থাকলাম। এই নির্দেশনা দিতে গিয়ে খুব প্যারা খাচ্ছিলাম; কখনো কখনো নিজেরই পেন্সিল- তুলি হাতে নেয়া লেগেছিল! এই যেমন কখনো পেন্সিল দিয়ে এলিমেন্ট গুলোর আউটলাইন দিয়ে দেয়া; কখনো রং- তুলি নিয়ে সেগুলোর কালার- সেইড ঠিক করা। অবশেষে Rag Day এর ঠিক আগের রাতে প্রায় ৩-৩:৩০ টার দিকে এই Rag Wall কমপ্লিট হলো।
স্যাটিসফেকশন ছিলো আবার কিছু কিছু জায়গায় মনে হচ্ছিল আমি নিজে যদি ঐ জিনিসটা এঁকে দিতাম তবে আরো ভালো হতো হয়তো!!
যাইহোক সবশেষে ব্যাচমেটরা যখন Rag Wall টা খুব পছন্দ করলো, অনেক অনেক প্রশংসা করলো তখন মনে হলো যে, "নাহ্ আমি পেরেছি;যেই দায়িত্বটা আমি নিয়েছিলাম সেটা যথাযথভাবেই সম্পন্ন করতে পেরেছি!"