Hk.Shiful Islam

Hk.Shiful Islam Assalamualikum.
★Imam & Khatib:- NorthWest,Vryburg,Morokwing,(South Africa)
*আফ্রিকা সহ দেশের সকল গুরুত্বপূর্ণ পোস্ট পেতে লাইক দিয়ে সাথে থাকুন

দেশ ও প্রবাসের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।💝তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম🎊 া_মসজিদ  #ইসলামীবার্তা    #ইসলামিক...
20/03/2026

দেশ ও প্রবাসের সকলকে
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

💝তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়ামিনকুম🎊

া_মসজিদ #ইসলামীবার্তা #ইসলামিক #২০২৬ #ইতিকাফ #কুরআন #আফ্রিকান_নিউজ #প্রবাসি #সৌদি #দুবাই #কাতার #বাংলাদেশ #ঢাকা #খুলনা #নড়াইল

11/03/2026
10/03/2026

Assalamualikum

া_মসজিদ #কুরআন #ইতিকাফ #ইসলামীবার্তা #ইসলামিক #মুসলিম #রমজান

মালহামা— এক ভয়াবহ সংঘাতের আওয়াজ শোনা যায়৯০’র দশকে ইরাকের বিরুদ্ধে প্রথম উপসাগরীয় যু`দ্ধ দিয়ে শুরু; এরপর গত ৩৫ বছর ধরে মু...
05/03/2026

মালহামা— এক ভয়াবহ সংঘাতের আওয়াজ শোনা যায়

৯০’র দশকে ইরাকের বিরুদ্ধে প্রথম উপসাগরীয় যু`দ্ধ দিয়ে শুরু; এরপর গত ৩৫ বছর ধরে মুসলিম বিশ্বে পশ্চিমাদের যে আগ্রাসন চলছে, এগুলো কেবল কয়েকটি দেশের যু`দ্ধ নয়। এগুলো মুসলিম বনাম জুডাইও-খ্রিস্টানদের মধ্যকার ধর্ম ও সভ্যতার সংঘাত।

২০০১ সালে জর্জ বুশ আফগান ও ইরাকের সাথে যু^দ্ধকে ‘ক্রুসেড’ বলে আখ্যায়িত করেছিলেন। ‘ক্রুসেড’ ছিল ১১ ও ১২ শতাব্দীতে সংঘটিত মুসলমান ও খ্রিস্টানদের ধর্মযু*দ্ধ। অর্থাৎ, স*ন্ত্রা`স দমনের নাম করে পশ্চিমারা মুসলিম বিশ্বে গত ২৫ বছর যাবৎ মূলত ধর্ম ও সভ্যতার যু`দ্ধ চালিয়েছে।

আসুন ২০২৬-এ। গার্ডিয়ানের নিউজ, শতশত মার্কিন সেনা অভিযোগ করেছে যে, তাদের বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যু°দ্ধটি ‘আরমেগাডন’ বা বাইবেলে বর্ণিত কিয়ামতের পূর্বে সংঘটিত মহাযু*দ্ধের অন্তর্ভুক্ত। ট্রাম্প যিশুখ্রিস্টের আগমন তরান্বিত করার জন্য আদিষ্ট হয়ে এই যু*দ্ধ করছেন।

প্রসঙ্গত বলে রাখি, হাদীসে এসেছে, কিয়ামতের পূর্বে রোম (বর্তমান পশ্চিমাদের) সাথে মুসলিম উম্মাহ’র ভয়াবহ যু°দ্ধ হবে, যার ক্ষেত্র হবে বৃহত্তর মধ্যপ্রাচ্য। হাদীসে এই যু^দ্ধকে ‘আল মালহামা’ এবং বাইবেলে ‘আরমেগাডন’ বলা হয়েছে।

খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে হিজ্রাeলকে সাহায্য করার পেছনেও রয়েছে ধর্মীয় কারণ। প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনের সাথে সাক্ষাৎকারে মার্কিন সিনেটন টেড ক্রুজ ও রাষ্ট্রদূত মাইক হাকাবি এসব কথা স্বীকার করেছেন। একদল খ্রিস্টানের বিশ্বাস, সব ইয়াহূদি ফালাসত্বীনে জড়ো হলে যিশুখ্রিস্ট পৃথিবীতে আসবেন এবং আরমেগাডন হবে। এভাবে এহূদিরাও গ্রেটার হিজ্রাeলের স্বপ্নে আরবদের সাথে যেসব যু^দ্ধ করছে, সেগুলোও মূলত ধর্ম ও সভ্যতার যু°দ্ধ।

আমরা নিজেদের দেখি দেশ-দেশ হিসেবে; তারা তাদেরকে দেখে এক জুডাইও-খ্রিস্টান সভ্যতার উত্তরাধিকার হিসেবে। তাদের প্লানমাফিক আমাদের এক দেশ যখন আক্রান্ত হয়, অন্য দেশ ভাবে, আমি তো আমেরিকার সাথে মিত্রতা করে রক্ষে পাব। অথচ রাসূলুল্লাহ ﷺ বলছেন, “রোমানরা ৮০টি পতাকা নিয়ে তোমাদের সাথে যু>দ্ধ করবে। প্রতি পতাকার নিচে থাকবে ১২ হাজার সৈন্য।” (সহীহ বুখারী)

যে আগুনে কাল আফগান, ইরাক, সিরিয়া, লিবিয়া, সুদান, ইয়ামেন পুড়েছে; আজ পুড়ছে ফালাসত্বীন ও ইরান; একই আগুনে পুড়বে তার্কি, পাকিস্তান... অন্যরা। ধর্ম ও সভ্যতার এই সংঘাতে মুসলমানদের আরও বহু পরীক্ষা বাকি আছে। আল্লাহুল মুসতা‘আন।।

লেখক: মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী

বিশিষ্ট গবেষক এঁরফোর্ট বিশ্ববিদ্যালয় জার্মানি

#রোমানিয়া #সেনজেন #বুলগেরিয়া #কুরআন #রমজান া_মসজিদ

04/03/2026

আমার নামাজের তিলাওয়াত!
যদিও ভয়েজ ফাঁটা বাঁশ!😜
দোআ চাই...

* , ,

#বিদেশ #ইউরোপ #রোমানিয়া #বুলগেরিয়া #সেনজেন #বাংলাদেশের #কুরআন #রমজান া_মসজিদ

ভোট #ভোট2026  #নিউজ  #বাংলাদেশরাজনীতি  #বাংলাদেশজামাতইসলামী  #ইসলামি_আন্দোলন  #চরমোনাই
12/02/2026

ভোট
#ভোট2026
#নিউজ #বাংলাদেশরাজনীতি #বাংলাদেশজামাতইসলামী
#ইসলামি_আন্দোলন #চরমোনাই

চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসায় এত সিএনজি কেন ⁉️সিন্ডিকেট রুখতে নানুপুর মাদ্রাসার অনন্য দৃষ্টান্ত: জনসেবায় আলে...
30/01/2026

চট্টগ্রামের ঐতিহ্যবাহী নানুপুর মাদ্রাসায় এত সিএনজি কেন ⁉️

সিন্ডিকেট রুখতে নানুপুর মাদ্রাসার অনন্য দৃষ্টান্ত: জনসেবায় আলেম সমাজের জাগরণ:
জনদুর্ভোগ যখন চরমে, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস, ঠিক তখনই আশার আলো হয়ে জ্বলে উঠল চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসা। গতকাল সারা চট্টগ্রাম যখন তীব্র গ্যাস সংকটে স্থবির, পরিবহন চালকরা যখন হন্যে হয়ে ঘুরছেন একটু জ্বালানির আশায়, তখন নানুপুর মাদ্রাসা কর্তৃপক্ষ এগিয়ে এল ‘মানবতার ফেরিওয়ালা’ হয়ে।

সিন্ডিকেটের মুখে চপেটাঘাত ও ১৭ টন গ্যাসের ব্যবস্থা
গ্যাস ও জ্বালানি সংকটকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে জিম্মি করে রেখেছিল। কিন্তু নানুপুর মাদ্রাসা প্রমাণ করে দিল, সদিচ্ছা থাকলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। তারা নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় ১৭ টন এলপিজি গ্যাস আমদানি করে এবং কোনো লভ্যাংশ ছাড়া সম্পূর্ণ ন্যায্যমূল্যে হাজার হাজার সিএনজি ও গাড়ি চালকের হাতে তুলে দেয়।

যেখানে সিন্ডিকেটের কারণে চালকদের দ্বিগুণ-তিনগুণ দামে গ্যাস কিনতে বাধ্য করা হচ্ছিল, সেখানে মাদ্রাসার এই উদ্যোগে হাজারো চালক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এটি কেবল গ্যাস সরবরাহ নয়, এটি ছিল শোষক গোষ্ঠীর বিরুদ্ধে এক নীরব বিপ্লব।
কওমি মাদ্রাসা ও আলেম সমাজের প্রতি বার্তা
নানুপুর মাদ্রাসার এই উদ্যোগ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, আলেম সমাজ ও কওমি মাদ্রাসাগুলো কেবল মসজিদ-মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই সীমাবদ্ধ নয়; বরং বিপদে-আপদে তারা জাতির অতন্দ্র প্রহরী।

দেশের প্রতিটি কওমি মাদ্রাসা এবং আলেম সমাজের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—আপনারাও এই মহৎ কাজে উদ্বুদ্ধ হোন। আপনাদের সততা, জনবল এবং সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে সমাজের অসাধু সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। চাল, ডাল, তেল বা গ্যাসের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যখন সিন্ডিকেটের কবলে চলে যায়, তখন আপনারা যদি ‘ফেয়ার প্রাইস শপ’ বা ন্যায্যমূল্যের বিপণন ব্যবস্থা চালু করতে পারেন, তবে অসাধু ব্যবসায়ীরা পিছু হটতে বাধ্য হবে।

সমাজ পরিবর্তনে আলেমদের ভূমিকা
ইসলাম মানবতার ধর্ম। রাসুলুল্লাহ (সা.) মদিনার বাজারে অসাধুতা ও মজুদদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। আজ সেই নববী আদর্শের মশাল বাহক হিসেবে আলেমদেরই এগিয়ে আসতে হবে। নানুপুর মাদ্রাসার মতো যদি প্রতিটি জেলার বড় মাদ্রাসাগুলো জনকল্যাণমুখী এমন প্রজেক্ট হাতে নেয়, তবে:
১. সাধারণ মানুষের সাথে আলেমদের হৃদ্যতা ও ভালোবাসা আরও গভীর হবে।
২. কালোবাজারি ও মজুদদাররা তাদের অবৈধ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে।
৩. সমাজ থেকে শোষণ দূর হবে এবং ইনসাফ কায়েম হবে।

পরিশেষ
জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তাদের এই ১৭ টন গ্যাস বিতরণ কেবল জ্বালানি সহায়তা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটি শক্তিশালী ভাষা।

আসুন, দেশের ক্রান্তিলগ্নে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে এমন সিন্ডিকেটমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করি। জনসেবাও যে ইবাদত, নানুপুর মাদ্রাসা তা পুনরায় স্মরণ করিয়ে দিল। আল্লাহ তাদের এই খেদমত কবুল করুন এবং অন্যদেরও এমন কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন।
আমিন।

20/12/2025

শহীদ ওসমান হাদির জানাজা আজ
শনিবার, বাদ জোহর, দুপুর ২ টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

 #শহীদ হাদী ভাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদে। আজ সকাল 10:00স্থানীয় সময়। ★pic:-সিঙ্গাপু...
19/12/2025

#শহীদ হাদী ভাইয়ের প্রথম জানাজা
অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের আঙ্গুলিয়া জামে মসজিদে।
আজ সকাল 10:00
স্থানীয় সময়।

★pic:-সিঙ্গাপুরের একটি মসজিদের ইমাম

#হাদি #বিপ্লব #শহীদ
#বাংলাদেশরাজনীতি #বাংলাদেশী #প্রবাসি #প্রবাসেরজীবন #প্রবাসেরখবর #প্রথম_আলো

24/11/2025

বাউলদের বিকৃত যৌনাচার
পর্ব-২
রক্ত-মলমূত্র-বীর্য খেকো বাউলসমাজ

যা শুনছেন তাই, আক্ষরিক অর্থেই বাউলরা রক্ত খায়। আবার সেটার অন্যতম উৎস হচ্ছে মেয়েদের ঋতুস্রাবের রক্ত।
আবার এমনকি এরা নিজেদের জাস্টিফাই করতে ইসলামেরও অপব্যাখ্যা করতে ছাড়ে না।
আর রক্তের সাথে মল-মূত্র-বীর্যও খায়, এবং খাওয়ায়।

(৬)
🟠 ত্রিবেণী → মলমূত্র-বীর্য দিয়ে তৈরি 'খাদ্য'!

❝ত্রিবেণী বলতে বাউল ফকিররা মল, মূত্র, শুক্র এই তিনটি জিনিসকে বুঝিয়ে থাকে। বাউলদের মধ্যে কয়েকটি দল আছে। বন্দেগী সাহেব ও সৎনামীরা বীভৎস জিনিষকে বুঝিয়ে থাকে। তার মধ্যে আপাপন্থী, কাণ্ড ক'রে থাকে। এদের সম্বন্ধে অক্ষয় কুমার দত্ত লিখেছেন:-"ইহারা মৎস্য, মাংস ও মদ্য ব্যবহার করে না। ইহাদের মধ্যে অনেক সরল সজ্জন লোকও আছে। কিন্তু এই তিন শ্রেণীর উদাসীনেরা এমন একরূপ বীভৎস ক্রিয়ার অনুষ্ঠান করে যে তাহাতেই ইহাদের সমুদয় গুণ ও সমুদয় সাধনা আচ্ছন্ন হইয়া গিয়াছে। সেটি চারি চন্দ্র ভেদের অনুররূপ। সেটি নিজ নিজ মল, মূত্র ও শুক্র মন্ত্রপূত করিয়া ভক্ষন করা বই আর কিছুই নয়। ইহারই নাম ত্রিবেণী ক্রিয়া। ইহারা সেই অতীব গুহা ক্রিয়াকে পরম পুরুষার্থ সাধন বলিয়া বিশ্বাস করে এবং তাহা গোপন রাখিবার উদ্দেশ্যে কতকগুলি সাঙ্কেতিক শব্দ ব্যবহার করিয়া থাকে। উদাহরণ স্বরূপ তাহার কয়েকটি লিখিত হইতেছে। শুক্রকে 'রস', মলকে 'অজর', মুত্রকে 'রাম রস', নাসিকার বাম রন্ধকে 'চন্দ্র', নাসিকার দক্ষিণ রন্ধুকে 'সূর্য', দক্ষিণ চক্ষুকে 'অর্দ্ধ', বাম চক্ষুকে 'উর্দ্ধ', মুখকে 'লঙ্কা', দন্তকে 'দশানন', লিঙ্গ ও গুহ্য দ্বারের মধ্যস্থলকে 'গোইন্দ্রিয়', লিঙ্গের যে দ্বার দিয়া শুক্র নির্গত হয় তাহাকে 'দশম দ্বার', প্রভৃতি।

উল্লিখিত তিন সম্প্রদায়ী ফকির ত্রিবেণী ক্রিয়ার অনুষ্ঠান করে। "আপনার মল, মূত্র ও শুক্র আপনি ভক্ষন করে।”
— ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, অক্ষয় কুমার দত্ত, পৃ ২৬৬-২৬৭; সাধু সাবধান, আবূ তাহের বর্ধমানী, পৃ ১২-১৩

(৭)
🟠 পঞ্চামৃত → বীর্যের সাথে দুধ-মধু-দই ইত্যাদি মিশিয়ে বাউলদের 'খাদ্য'

বীজমার্গী (বাউলদের শাখাবিশেষ)। ❝ইহারা শুক্রকেই পরব্রহ্ম বলিয়া বিশ্বাস করে, কেননা শুক্র হইতেই সমস্ত জীবের উৎপত্তি হয়। শুক্রের নাম বীজ এই নিমিত্ত ইহাদের নাম বীজমাগী। ইহাদের ভজন-সভার নাম সমাজ ও ভজনালয়ের নাম সমাজ-গৃহ। প্রতিদিন সন্ধ্যার সময়ে ঐস্থলে ভজনা হইয়া থাকে। গোরক্ষনাথ প্রভৃতির বিরচিত ভজন সমুদায় গান করাই ইহাদের ভজনার প্রধান অঙ্গ।

শৈব শাক্তাদির ন্যায় ইহাদেরও একরূপ চক্র হয় ও তাহাতে অতীব গুহ্য ব্যাপার সম্পন্ন হইয়া থাকে। শুক্ল-পক্ষীয় চতুর্দশীতে ঐ চক্রের অনুষ্ঠান হইয়া থাকে। কোন বীজমাগী নিজ বাটীর স্ত্রীলোক-বিশেষকে কোন সাধুর অর্থাৎ উদাসীন-বিশেষের সহিত সহবাস করাইয়া তাহা হইতে শুক্র নির্গত করিয়া লয় *। সেই বীজ একটি সিসিতে পুরিয়া রাখে ও চক্রের দিবস ঐ শুক্র সমাজ-গৃহে আনয়ন পূর্ব্বক একটি বেদির উপর পুষ্প-শয্যার মধ্য-স্থলে একটি পাত্রে স্থাপন করে** এবং তাহাতে দুগ্ধ, মধু, ঘৃত ও দধি 'মিশ্রিত করিয়া পঞ্চামৃত প্রস্তুত করে। সেই পঞ্চামৃত ঐ পাত্রে সংস্থাপন করিয়া পুষ্প ও মিষ্টান্ন দিয়া ভোগ দেয়। দিয়া, সমাজস্থ সকলকে পরিবেশন করিয়া দেয়। ইহারা চক্র-স্থলে জাতি-বিচার পালন করে না; সকলের অন্ন সকলেই ভক্ষণ করে।❞
* ইহাদের গৃহে কোন সাধুর সমাগম হইলে, আপনার স্ত্রী অথবা কন্যাকে তদীয় সেবায় নিযুক্ত করে, তাহারই সহিত সঙ্গম করাইয়া তদীয় বীজ অর্থাৎ শুক্র গ্রহণ করে ও সেই শুক্র একটি সিসিতে ক্লিয়া রাখে।
** আরও শুনিয়াছি, ইহারা মহন্তের নিকট আপন স্ত্রীকে প্রেরণ পূর্ব্বক উভয়ের পরস্পর সহবাস দ্বারা বীজ বাহির করাইয়া লয় এবং সেই বীজ ও পূর্ব্বোক্ত পাত্রস্থ বীজ একত্র মিলিত করিয়া তাহার পূজা করে।

— ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়, অক্ষয় কুমার দত্ত, পৃ ২৭১-২৭২

(৮)
🟠 প্রেমভাজা, লাল সাধন, শ্বেত সাধন, মহাজনি, তেল সাধন, অন্ন সাধন

প্রেমভাজা → যৌনসহবাস করার পর আটার মধ্যে বীর্য ফেলে সেটা মিশিয়ে সেগুলো দিয়ে বানানো রুটি।
লাল সাধন → মেয়েদের প্রস্রাবের জায়গায় মুখ দিয়ে ঋতুস্রাবের রক্ত খাওয়া
শ্বেত সাধন → মাস্টারবেশন করে সেই বীর্য খাওয়া
মহাজনি → স্বপ্নদোষ হলে কাপড়ে লেগে শুকিয়ে যাওয়া বীর্য খাওয়া
ইত্যাদি…

এসব নিয়ে প্রায় দ্বেড়শো বছর আগে বিস্তারিত লিখেছেন নদীয়ার বিখ্যাত পুঁথি সাহিত্যিক মুনশী ফছিহ্‌উদ্দীন তাঁর ‘মেফতাহুল ইসলাম’ কিতাবের ৩৯-৪১ পৃষ্ঠাতে 'লালন সাধন ক্রিয়া' অংশে। তিনি ছিলেন বাউল অধ্যুষিত এলাকার লোক, কাছ থেকে সবকিছু পর্যবেক্ষণ করেছেন।

(৯)
❝অমাবস্যার রাত্রিতে যে মেয়ের প্রথম ঋতুস্রাব দেখা দেয়। সেই রক্তমাখ। ন্যাকড়া বাউল ফকিররা যোগাড় করে রাখে। এবং একটু করে ছিড়ে পানিতে ভিজিয়ে সেই পানি আগন্তুকদেরকে খাইয়ে থাকে। এতে নাকি আগন্তুকদের চিত্ত-বিভ্রম ঘটে যায়।❞
— সাধু সাবধান, পৃ ২০ (পুরাতন প্রিন্ট); পীর তন্ত্রের আজব লীলা, পৃ ২০।

(১০)
❝স্ত্রী-যোনী ও অগ্নিকে ছেজদা করে। দলে দলে স্ত্রীপুরুষ একত্র উলঙ্গ হইয়া নাচিয়া গাহিয়া কাম-রিপু দমন হইয়াছে কি না তাহার পরীক্ষা করে এবং তাহাতে যে বীর্যপাত হয়, তাহা ময়দার সহিত মিশাইয়া রুটি প্রস্তুত করতঃ "প্রেমভাজা” নামক উপাদেয় (?) মারফতী খানা খায়। তাহারা পরস্পর পরস্পরের স্ত্রীকে ব্যবহার করিয়া হিংসা রিপু দমন করে ও স্ত্রী-পুরুষ মিলিত হইয়া থমক খঞ্জরী, জুড়ি বাজাইয়া দেহ-তত্ত্ব ফকিরী গান করতঃ ভিক্ষা করিয়া বেড়ায়।❞
— বাউল ধ্বংস ফৎওয়া, সংস্করণ-২, পৃ ২ (ভূমিকা অংশ), রেয়াজউদ্দিন আহমদ সংকলিত ও প্রকাশিত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hk.Shiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hk.Shiful Islam:

Share