25/01/2026
যে জামাতকে রাজনীতিতে ফেরার সুযোগ দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান,
যে জামাতকে মন্ত্রী বানিয়েছিলেন খালেদা জিয়া,
আর যে জামাতের যুদ্ধাপরাধের কলঙ্ক কাঁধে নিয়ে বিএনপি প্রায় ২৪ বছর রাজনীতি করেছে—
ইতিহাসের নির্মম সত্য হলো,
সুযোগ পেয়েই সেই জামাতই প্রথম ধ্বংস করতে চেয়েছে বিএনপিকেই।
এটাই বাস্তব রাজনীতি।
যাদের অতীত রক্তে লেখা,
যারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি,
তারা কারো মিত্র হয় না—
তারা কেবল ক্ষমতার সুযোগ খোঁজে।
বিএনপি তাদের আশ্রয় দিয়েছে, বৈধতা দিয়েছে,
আন্তর্জাতিক চাপ, রাজনৈতিক ক্ষতি—সব সহ্য করেছে।
আর প্রতিদানে কী পেয়েছে?
বিশ্বাসঘাতকতা।
এখান থেকে শিক্ষা একটাই—
যে শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না,
যে দল রাষ্ট্রের চেয়ে আদর্শকে বড় মনে করে,
তারা শেষ পর্যন্ত সবাইকে ব্যবহার করে, তারপর ফেলে দেয়।
রাজনীতি আবেগের না, ইতিহাসের আলোকে বোঝার বিষয়।
ভোট দেওয়ার আগে প্রশ্ন করুন—
কারা অতীতে কাদের ব্যবহার করেছে,
আর সুযোগ পেলে কাদের ধ্বংস করতে চেয়েছে।
ইতিহাস কথা বলে।
শুধু শোনার সাহস থাকতে হয়।