Ripan Mia

Ripan Mia Searching Success....,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

বাংলাদেশের জন্য ক্রস বর্ডার ই-কমার্স (CBEC) হতে পারে একটি দারুণ সম্ভাবনার খাত। আমাদের দেশে ই-কমার্স খুব কম সময়ে অনেক বড় ...
11/10/2023

বাংলাদেশের জন্য ক্রস বর্ডার ই-কমার্স (CBEC) হতে পারে একটি দারুণ সম্ভাবনার খাত। আমাদের দেশে ই-কমার্স খুব কম সময়ে অনেক বড় হতে পেরেছে। দেশের গন্ডি পেরিয়ে আমাদের দেশের পণ্য বাইরের দেশে নিয়ে যাওয়ার নতুন পথ হতে পারে ক্রস বর্ডার ই-কমার্স। এতে করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে শুধুমাত্র রেডিমেড গার্মেন্টস বা রেমিটেন্স নির্ভর না হয়ে নতুন উপায় বের হতে পারে। তাই ই-কমার্সের পরবর্তী পলিসিতে এই বিষয়টি মনোযোগ দেয়া, যেন যারা ই-কমার্সকে সীমানার বাইরে নিয়ে যেতে কাজ করতে চায়, তারা যেন পূর্ণ সহযোগিতা পায়।

একদিন আমাদের কিউকমের ওয়েবসাইট থেকে অর্ডার আসে একটি ব্লুটুথ স্পিকারের। এটি খুব একটা আনকমন কোন অর্ডার না, কিন্তু আমার টিম ...
06/10/2023

একদিন আমাদের কিউকমের ওয়েবসাইট থেকে অর্ডার আসে একটি ব্লুটুথ স্পিকারের। এটি খুব একটা আনকমন কোন অর্ডার না, কিন্তু আমার টিম একটু অবাক হয় যে, ডেলিভারি এড্রেস দেয়া হয়েছে একটি মাদ্রাসার। মাদ্রাসার সাথে গান কিংবা স্পিকারের কথাটি আমরা পাশাপাশি ভাবতেই পারি না। যাই হোক, ঠিক সময়ে প্যাক করে কাস্টমারের ব্লুটুথ স্পিকারটি আমরা পাঠিয়ে দেই মাদ্রাসার এড্রেসে। তবে আমাদের টিমের একজন কৌতুহলী হয়ে ডেলিভারিম্যানের সাথে যায়। বেল দেয়ার পর একজন কিশোর গেট খুলে বাইরে আসে। মাদ্রাসার ছাত্র সে, টুপি-পাঞ্জাবি পরেই সে আমাদের সাথে দেখা করে। স্বাভাবিক কৌতুহলবশত তাকে জিজ্ঞেস করা হয়, মাদ্রাসায় ব্লুটুথ স্পিকার দিয়ে সে কী করবে? এখানে তো গান শোনা মানায় না। মাদ্রাসার কিশোর ছেলেটির উত্তর যা ছিলো, তা সত্যিই ভাবানোর মতো। সে বলে, ব্লুটুথ স্পিকার কি শুধু গান শোনার জন্যই তৈরি হয়েছে? আমরা অবসরে অনেক সময় ইউটিউবে কুরআন তিলাওয়াত শুনি, হামদ-নাশিদ শুনি। মোবাইলের স্পিকারে সবাই মিলে শুনতে পারি না। তাই আমাদের জন্য এই ব্লুটুথ স্পিকারটি দরকার ছিলো অনেক। আসলেই, প্রযুক্তি অনেক কাজেই লাগানো যায়, শুধু এক কাজের জন্য কোন কিছু তৈরি করা হয় না। এমনটি হলে নতুন কিছু আমরা পেতাম না। আর মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় যারা বড় হচ্ছে, দ্বীনের শিক্ষার পাশাপাশি এখন তারা অনেক কিছুই শিখছে, সমান তালে এগিয়ে যাচ্ছে। ফ্রিল্যান্সিং-এর জগতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের অনেকেই দারুণ সব কাজ করে যাচ্ছে। আমরা নিজেরাও মাদ্রাসা থেকে স্পিকারের অর্ডারটিকে প্রথমে অন্যভাবে দেখেছিলাম। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি আরও বদলানো দরকার, বৈষম্য বিষয়টিকে ঝেড়ে ফেলা দরকার।

একটি টিভি সিরিজের অনেক জনপ্রিয় একটি লাইন ছিলো ‘Winter is Coming’. সামনে আক্ষরিক অর্থে যেমন শীত আসছে, তেমনই অর্থনীতিতেও এ...
02/10/2023

একটি টিভি সিরিজের অনেক জনপ্রিয় একটি লাইন ছিলো ‘Winter is Coming’. সামনে আক্ষরিক অর্থে যেমন শীত আসছে, তেমনই অর্থনীতিতেও একটি কঠিন সময় পার করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন শীতে ইউরোপের দেশগুলোতে বাড়বে জ্বালানী ব্যবহার, আর বিশ্বব্যাপী চলমান সংকটের মাঝে আরও এক দফা জ্বালানীর মূল্যবৃদ্ধিও সম্ভবত আমরা দেখতে পাবো। বাংলাদেশের বর্তমান রিজার্ভের লাইনও নিম্নমুখী। সুতরাং এই জ্বালানির ইস্যুতে বেশ কঠিন সময় পার করবে বাংলাদেশের উৎপাদন-নির্ভর শিল্পগুলো। যেহেতু এই সংকট অবধারিত, তাই আমাদের দরকার এখন থেকেই প্রস্তুতি নেয়া। পলিসিমেকার থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ-সবারই কিছু না কিছু করণীয় রয়েছে। আমাদের সবার প্রথমে মনোযোগ দিতে হবে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করা। তার জন্য দরকার রেমিটেন্সে সাপোর্ট, দরকার ফ্রিল্যান্সিং বা বৈদেশিক মুদ্রায় আয়ভিত্তিক কাজকে আরও বেশি করে সমর্থন দেয়া। বর্তমান সরকার এই দুই খাতের উন্নতির জন্যই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যা অবশ্যই প্রশংসার দাবীদার। পাশাপাশি আমরা আমাদের নিজ নিজ গন্ডিতে চেষ্টা করবো হুন্ডির মতো অবৈধ উপায়ে লেনদেন থামানোর, বৈধ পথে যেন আমাদের প্রবাসী ভাইবোনদের কষ্টার্জিত উপার্জন দেশে আসতে পারে। তার পাশাপাশি আমাদের দেশে ফ্রিল্যান্সাররা বিদেশি মার্কেটপ্লেসে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছে। এই সংখ্যা যেন আরও বৃদ্ধি পায়, তার দিকে নজর দেয়া দরকার। পাশাপাশি সবারই নিজ নিজ স্থান থেকে দরকার সাশ্রয়ী হওয়ার দিকে মন দেয়া। ব্যক্তিগত খরচ কিংবা প্রতিষ্ঠানের খরচ, সবখানেই সার্বিক মন্দার কথা বিবেচনা করে খরচ করা দরকার। কিছুদিন আগেই আমরা দেখেছি দেশের অন্যতম লজিস্টিকস সার্ভিস পেপারফ্লাই তাদের সার্ভিস বন্ধ করেছে। এরকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না আসে, তার দিকে নজর দিতে হবে কোম্পানিগুলোকে। তবে সামনের দিনগুলোতে শুধু যে বিরূপ পরিস্থিতিই আছে,

'অর্ডার তো দিলাম, কখন ডেলিভারি আসবে?'- অনলাইনে অর্ডার করার পর প্রতিটা ই-কমার্স গ্রাহকের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খায়। ...
30/09/2023

'অর্ডার তো দিলাম, কখন ডেলিভারি আসবে?'- অনলাইনে অর্ডার করার পর প্রতিটা ই-কমার্স গ্রাহকের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খায়। স্ক্রিনে ভেসে আসা প্রোডাক্টটি আপনাদের দরজায় বাস্তবে চলে আসার মাঝে যে বড় একটি প্রক্রিয়া, একটি সিস্টেম- তা নিয়ে ভাবনা না আসাই স্বাভাবিক, এইটাই তো ই-কমার্সের মূলমন্ত্র। আর যে মানুষগুলো আপনার হাতে আপনার অর্ডারটি তুলে দেয়, তাদের গুরুত্ব অনেক বেশি। তারা কাস্টমারের কাছে প্রোডাক্টটি সময়মতো পৌঁছে দিতে দৌড়ে বেড়ায়, আবার সেলারের পরম নির্ভরতার স্থান হয়েও সে কাজ করে। তারা নিছক ডেলিভারিম্যান না, তারা আমাদের সুপারহিরো- যাদের উপর আমরা ভরসা করি, যাদের প্রতীক্ষায় আমরা পথ চেয়ে থাকি। আমার প্রতিষ্ঠান কিউকম ও কিউফুডে ডেলিভারির দায়িত্বে ৩০০'র বেশি কর্মী নিয়োজিত আছেন। তাদের কাজের প্রতি নিষ্ঠা আর সততা আমাকে মুগ্ধ করে রাখে। তাদের হাতেই রয়েছে কাস্টমারের স্বপ্নপূরণ আর সেলারের ভরসা রক্ষা করার দায়িত্ব, এই অনুপ্রেরণা নিয়েই প্রতিনিয়ত তারা ছুটে চলছেন, ক্লান্তিহীনভাবে ডেলিভারি দিয়ে আসছেন। তাদের মতো সুপারহিরোদের কারণেই আমি এবং আমরা যারা ই-কমার্স নিয়ে কাজ করছি, তারা সামনের দিনে আরও বড় পরিসরে কাজ করার সাহস করতে পারি। এবং আমি এটিও কথা দিচ্ছি, আমার ই-কমার্স যখন বড় হবে, এই ডেলিভারির সুপারহিরোরাও একসাথে বড় হবে। তাদের জন্য আমি আরও ভালো কিছু করবো ইনশাআল্লাহ।

ই-কমার্স যেরকম নতুন ধরণের সেবা গ্রাহকের জন্য নিয়ে এসেছে, তেমনই অনেক নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। ই-কমার্সের পুরো সাপ্ল...
28/09/2023

ই-কমার্স যেরকম নতুন ধরণের সেবা গ্রাহকের জন্য নিয়ে এসেছে, তেমনই অনেক নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। ই-কমার্সের পুরো সাপ্লাই চেইনে অনেকগুলো ধাপ রয়েছে, সেখানে স্কিল এবং অভিজ্ঞতাভেদে অনেক ধরণের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের জনসম্পদ। আর ই-কমার্স ধীরে ধীরে বিশাল একটি জনগোষ্ঠীর আয়ের মাধ্যম এবং নির্ভরতার স্থান হিসেবে জায়গা করে নিচ্ছে।

বাংলাদেশে ই-কমার্স খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে কোভিডের সময় থেকে। প্রতিদিনই ই-কমার্সের মার্কেট সাইজ একটু একটু করে ...
17/09/2023

বাংলাদেশে ই-কমার্স খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে কোভিডের সময় থেকে। প্রতিদিনই ই-কমার্সের মার্কেট সাইজ একটু একটু করে বড় হচ্ছে, আর গ্রাহকদের ই-কমার্স ব্যবহারের অভ্যাসও বাড়ছে। মজার ব্যাপার হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারে পৃথিবীর শীর্ষ ১০ টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ, তাই সামনের দিনগুলোতে বাংলাদেশের মার্কেটে এফ-কমার্স আরও বড় হবে। সব মিলিয়ে, সামনের দিনগুলোতে আমরা ই-কমার্সে নতুন নতুন ইনোভেশন আর স্ট্র্যাটেজি দেখতে পারবো। বাংলাদেশের ই-কমার্সে নতুন আর কী কী দেখতে পাবো? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে।

We are working towards building a Smart Economy by 2041 where a major focus is on developing better infrastructure and r...
13/09/2023

We are working towards building a Smart Economy by 2041 where a major focus is on developing better infrastructure and resources. I personally have envisioned the journey through e-commerce with 4 main pillars and how we can achieve the goal together before 2041.

A big thanks to Arabian Post for giving shape to my thoughts and visions on the emerging e-commerce market in Bangladesh.

https://thearabianpost.com/ecommerce-a-promising-emerging-market-for-bangladesh/

বাংলাদেশ খুব শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছে ডিজিটাল ব্যাংকের যুগে। আমরা এখন যেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার স্মার্ট ...
11/09/2023

বাংলাদেশ খুব শীঘ্রই প্রবেশ করতে যাচ্ছে ডিজিটাল ব্যাংকের যুগে। আমরা এখন যেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তার স্মার্ট ইকোনমি’র একটি গুরুত্বপূর্ণ অংশ হবে এই ডিজিটাল ব্যাংক। আর্থিক সেবাকে নতুন যুগের জন্য সাজাতে হলে প্রথাগত ব্যাংকের বদলে ডিজিটাল ব্যাংক বেশি কার্যকর হবে- এই কথাটি অনেকেই অনুধাবন করতে পেরেছেন এবং সেই কারণেই দেশি বিদেশি ৫২টি প্রতিষ্ঠান এ পর্যন্ত ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে এপ্লাই করেছেন।

ডিজিটাল ব্যাংকের আসন্ন এই বিপ্লবে ই-কমার্স একটি অন্যতম সারথী হবে আমি মনে করি। কারণ ডিজিটাল ব্যাংকের ইকোসিস্টেম গড়তে ডিজিটাল পেমেন্ট ও ডিজিটাল কমার্সের একটি সিমবায়োটিক সম্পর্ক অনেক বেশি জরুরি। ‘বাই নাউ পে লেটার’-এর মতো সার্ভিসের কথাই ধরি। প্রোডাক্ট কেনার সময় পেমেন্ট না করে পরে করার সুযোগ অনেক দেশেই চালু আছে। আমার জানামতে বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান এ সুযোগ দেয়। এটি বাংলাদেশের প্রেক্ষাপটে যথেষ্ট জনপ্রিয়তা পাবে বলে আমি মনে করি। এই সার্ভিসটি কিন্তু ডিজিটাল ব্যাংকের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমেই ই-কমার্সগুলো সফলভাবে চালু করতে পারবে।

অন্যদিকে, ডিজিটাল ব্যাংকের সাথে পার্টনারশিপের মাধ্যমে এমন সার্ভিস এনে যে শুধু ই-কমার্সই লাভবান হবে, এমনটিও কিন্তু নয়। ডিজিটাল ব্যাংকের একটি অন্যতম সার্ভিস হবে ইনস্ট্যান্ট লোন। আর সে লোনের জন্য ক্রেডিট রেটিং করতে দরকার হবে গ্রাহকের ডিজিটাল ফুটপ্রিন্ট- যা পাওয়া যেতে পারে তার ই-কমার্স ব্যবহারের ডাটা থেকে, ই-কমার্সের এ ধরনের সার্ভিস থেকেই কিন্তু সবার পার্সোনাল এক্সপেন্সের ডাটাবেজ তৈরি হবে। সর্বোপরি, এর থেকে উপকার পাবে ক্রেতারাও, উপকার পাবে ক্ষুদ্র উদ্যোক্তারাও।

ডিজিটাল ব্যাংকের হাত ধরেই আমাদের দেশে জনপ্রিয় হতে শুরু করবে ‘সুপার অ্যাপ’। গ্রাহক বিভিন্ন সার্ভিস পেতে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মের বদলে এক প্ল্যাটফর্মে সব সার্ভিস চায়। সেই চাহিদা পূরণে এখন থেকেই দরকার পরিকল্পনা, এখন থেকেই ভাবতে হবে কোন ধরণের পার্টনারশিপ করা দরকার। এবং ডিজিটাল ব্যাংক ও ই-কমার্সের পার্টনারশিপ দেশের মানুষের জন্য স্মার্ট বাংলাদেশের স্মার্ট ইকোনমি গড়ার প্রক্রিয়াটিকে আরো বেশি গতিশীল করবে।

When people come across the word ‘e-commerce’ the first thing that comes into their minds is a complex system of offerin...
05/09/2023

When people come across the word ‘e-commerce’ the first thing that comes into their minds is a complex system of offering goods and services. But, to us industry professionals, e-commerce is more of a collection of emotions. Because after all, what are we selling on our platforms? We are selling emotions and satisfaction. A modern digital world is a process of connecting human emotions seamlessly. And how do you do that in e-commerce? By offering top-class customer service to solve any pain points.

Customer servicing is a multi-layer process to ensure meaningful customer satisfaction and solve problems for the customers' well-being. This calls for the realization of customer-side problems and the philosophy of going an extra mile for the sake of the customers.

In order to truly offer superior customer service in a futuristic ecosystem, first and foremost, response time needs to be reduced. FRT – First Response Time needs to be kept as low as possible across all platforms where the e-commerce brand exists. Be it social media or in-app chat, the customer must be responded to instantaneously.

After ensuring this, the industry needs to stop stressing on keeping low AHT – Average Handling Time. If a ticket needs to be dealt with for 10 minutes for the sake of the customer, the agent should not be feeling threatened by their own performance. After all, if a customer is being given enough time to solve their problems, who benefits? It’s us.

Additionally, in order to ensure that the business-side is at ease as well, automation of first layer service would truly be helpful. However, this automation should not be as simple as answering yes/no questions. AI and machine learning can be used to personalize service delivery to truly ensure meaningful propositions.

I believe that in order to ensure the sustenance of e-commerce with attention to customer orientation, it is essential for us to invest more on customer service delivery. And a sustainable E-Commerce is the future for the Smart Citizens of Smart Bangladesh.

27/08/2023

Online Latest Bangla News/Article - Sports, Crime, Entertainment, , Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World

Thanks Bhorerkagoj.com
20/08/2023

Thanks Bhorerkagoj.com

Online Latest Bangla News/Article - Sports, Crime, Entertainment, , Business, Politics, Education, Opinion, Lifestyle, Photo, Video, Travel, National, World

Address

House:01, Ward:01, Road: 10
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ripan Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Ripan Mia:

Share