ATEO / Primary Free Preparation

ATEO / Primary  Free Preparation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ATEO / Primary Free Preparation, Art, Dhamrai, Dhaka.

সরকারি চাকরির প্রস্তুতির সহায়ক - ইংলিশ, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও কম্পিউটার সকল বিষয়ের প্রিলি ও রিটেন ফ্রি টিপস ও ফ্রি অনলাইন ক্লাস। ( BCS, Bank, Ntrca, Food , Agriculture, Railway, Audit, Primary, Admission )

25/10/2025

# ‍মোবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে কোন শক্তি প্রবাহিত হয় ?
তড়িৎ শক্তি।

# কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সহায়তা করে ?
অক্সিজেন

# হঠাৎ বিদ্যুৎ শক্তি চলে যাওয়াকে বলা হয় ?
ব্ল্যাক আউট।

# ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন কে ?
নবাব সলিমুল্লাহ।

# স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সাড়া জাগানো গান 'জয় বাংলা, বাংলার জয়' গানটির গীতিকার কে?
গাজী মাজহারুল আনোয়ার।

# বাংলাদেশের সংবিধানের ১৭ তম সংশোধনীর মাধ্যমে কোন অনুচ্ছেদের পরিবর্তন করা হয়?
৬৫( ৩ )

# বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে কতজন ব্যক্তির নাম উল্লেখ আছে?
চারজন।

# বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট 'পূর্ববঙ্গ ও আসাম' প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হন?
র‍্যামফিল্ড ফুলার

# ফলের মিষ্টি গন্ধের জন্য দায়ী?
এস্টর

23/10/2025

সাম্প্রতিক সাধারণ জ্ঞান

‍‍‍
প্রশ্ন: ২০২৫ সালে World Bank বলেছে বাংলাদেশের ২০২৪ সালে তাপমাত্রার কারণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে কত বাজেটের পর্যায়ে?
উত্তর: প্রায় US$ 1.78 বিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় খুব বড়)।

ব্যাখ্যা: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের মতো দেশগুলোর উপর তাপমাত্রা বৃদ্ধি ও ‘ফিলস-লাইক’ তাপমাত্রার প্রভাব পড়ছে—এই কারণে স্বাস্থ্যঝুঁকি, কাজের দিন হার, উৎপাদনশীলতা কমেছে। এই তথ্য সাধারণ জ্ঞানে “অর্থনীতি ও পরিবেশ” বিভাগে খুব গুরুত্বপূর্ণ।
Reuters

প্রশ্ন: “২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষের স্বীকৃতি দিয়েছেন?” উত্তর কী?
উত্তর: Mount Taranaki-কে মানুষের স্বীকৃতি দেওয়া হয়েছে।
ব্যাখ্যা: যদিও এই তথ্যকে একটু “চমকপ্রদ” বলা যায়, তবে পরীক্ষায় এমন প্রশ্নও আসে যেখানে বিশ্ব বিষয়ক “রোলিং নিউজ” বা একটু অভিনব তথ্য জিজ্ঞাসা হয়।

প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু হিসেবে বিবেচিত কোন সেতুটি এবং তার দৈর্ঘ্য কত?
উত্তর: Jamuna Rail Bridge এবং দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।

প্রশ্ন: বিশ্বের “মায়ের ভাষা” বা মাতৃভাষা অনুসারে শীর্ষ ভাষা হিসাবে কোন ভাষাটি চিহ্নিত করা হয়েছে?
উত্তর: Mandarin Chinese (ম্যান্ডারিন চায়নিজ) ভাষাটি।
ব্যাখ্যা: ভাষা-সংখ্যা-আন্তর্জাতিক বিষয়ভিত্তিক তথ্য সাধারণ জ্ঞানের অংশ।

প্রশ্ন: চলতি বছরে (২০২৫) মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের নির্বাচন কখন অনুষ্ঠিত হবে ঘোষণা করা হয়েছে?
উত্তর: ২০২৬ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।

প্রশ্ন: বাংলাদেশের সাবেক শাসক দল আওয়ামী লীগ-এর কার্যক্রম কেন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে?
উত্তর: ২০২৫ সালের মে মাসে অস্থায়ী সরকারের অধীনে দায়ের করা তদন্ত ও আইনগত কারণে পার্টির সব কার্যক্রম বন্ধ করা হয়।

প্রশ্ন:দেশের প্রথম কার্বন-নিউট্রাল শিশুর নাম কি?
উত্তর: আয়ান খান রুহাব।

প্রশ্ন: Asian Development Bank (ADB) মতে, বাংলাদেশের অর্থনীতি কবে পুনরায় গতি পাবে?
উত্তর: FY 2026-এ অর্থনীতি পুনরায় গতি পাবে, FY 2025-এ প্রাক্কলন করা হয়েছে ~৪% বৃদ্ধি এবং FY 2026-এ ~৫% বৃদ্ধি।

প্রশ্ন: International Chamber of Commerce Bangladesh (ICCB) মতে, Bangladesh লিডিসি থেকে উত্তরণের পর কোন ধরনের চ্যালেঞ্জ সামনে আসবে?
উত্তর: রপ্তানিতে প্রতিযোগিতা, সস্তা ঋণ সুবিধা হারানো, উচ্চ সুদে বাণিজ্যিক ঋণ গ্রহণ সহ “একটি আরও দাবীদায়ী অধ্যায়” শুরু হবে।

প্রশ্ন: FY2024 এ বাংলাদেশের অর্থনীতির বৃদ্ধির হার কতটা ছিল, ADB অনুসারে?
উত্তর: FY 2024 এ বৃদ্ধির হার ছিল প্রায় ৪.২ শতাংশ।

প্রশ্ন: বাংলাদেশে ২০২৫ সালের বাজেটের আকার ছিল কত ট্রিলিয়ন টাকা প্রায়?
উত্তর: প্রায় Tk 7.90 ট্রিলিয়ন।

প্রশ্ন: তাপমাত্রা বৃদ্ধির কারণে তৈরি স্বাস্থ্য ও উৎপাদন-ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রভাব কার উপর পড়ছে?
উত্তর: নারী ও বয়স্কদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে।

22/10/2025
21/10/2025
20/10/2025

সরকারি চাকুরীর প্রস্তুতির মুল হাতিয়ার হচ্ছে- গণিত ও ইংরেজি। আপনি যদি এই দুটি বিষয়ে দক্ষ ও দখল নিতে পারেন তাহলে চাকুরী আপনার হাতের মুঠোই। দীর্ঘ ১৫ বছরের মত পড়াশোনা করেও গণিত ও ইংরেজিতে ৮০-৯২ % শিক্ষার্থীর বেসিক দুর্বল।

বেসিক শক্তিশালী করতে ও কমন পেতে যেভাবে প্রস্তুতি নিবেন।

প্রস্তুতি পর্ব এক গণিতঃ

(১) ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সাধারণ গণিত বোর্ড বই।
সুবিধাঃ আপনার যেমন বেসিক উন্নত হবে; ঠিক তেমনি অনেক পরীক্ষায় হুবহু অঙ্ক কমন পাবেন। ফলে সময়,বেঁচে যাবে এবং আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন।
(২) ২০ এর ঘর পর্যন্ত নামতা মুখস্থ রাখা।
(৩) ২৫ পর্যন্ত বর্গ এবং বর্গমূল মুখস্থ রাখা
(৪) ৮ পর্যন্ত সংখ্যার ঘন ও ঘনমূল মুখস্থ রাখা।
(৫) বিগত সালের একই প্যাটার্নের অঙ্ক করা।

(৬) ২০২২ -২০২৫ সালের বিভিন্ন চাকুরী পরীক্ষার গণিত অংশ।

# বাজারের যেকোনো একটা গাইড বই। ( যেমন - খাইরুল ম্যাথ) এই বইয়ের অধ্যায় ধরে ধরে ম্যাথ করবেন।

# বীজগণিত ও জ্যামিতির, ত্রিকোণমিতি এবং পরিমিতর সূত্র ও বেসিক ধারনা ও মুখস্থ রাখবেন।

সর্বোপরি একটা কথা- ম্যাথ মুখস্থ না। বুঝে বুঝে করতে হবে। ম্যাথ শুধু দেখে গেলে হবে না, কারণ পরীক্ষার হলে সময় নষ্ট হবে। ম্যাথ সবাই কম বেশি পারে কিন্তু দ্রুত সময় করতে যে পারে - তাই চাকুরী হয়।

ম্যাথ কখনো শর্ট কাট শিখতে যাবেন না, তাহলে আপনার কোনো দিন চাকুরী হবে না।

আর একটা কথা - বেশি বেশি পরীক্ষা বা মডেল টেস্ট দেওয়া। পরীক্ষায় যে নিয়মের অঙ্ক একবার ভুল হবে, তা আর কখনো ভুলবেন না।

ফেসবুকে সময় , গার্লফেন্ড কে বা অপ্রয়োজনীয় কাজে কম সময় দিয়ে- ৩ মাস নিয়মিত অঙ্ক করেন। চাকুরী শুধু আপনার।

।। ধন্যবাদ সবাই কে।।

19/10/2025

বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান সম্পাদন করেন? আহমদ শরীফ

Address

Dhamrai
Dhaka
1345

Website

Alerts

Be the first to know and let us send you an email when ATEO / Primary Free Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category