04/09/2025
শুনবে অল্প বলবে বেশি তারই নাম ফ্রী ফায়ার বাসী হ্যালো ফ্রী ফায়ার বাসী কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো।
গত কালকে থেকে ফ্রী ফায়ার নিউজ পেইজ এমনকি Atoz Esports পেইজে পোস্ট দেখে অনেকে মনে করতেছে যে FFWS BD 2025 থেকে Atoz Esports টিমকে ডিসকোয়ালিফাইড করে দিয়েছে আমি DS GAMING এর জন্য,কিন্তু মূল বিষয়ে কেউ অবগত না তাই না জেনে না বুঝে সবাই ভুল ভাবতেছে।
মূলত Atoz Esports টিমের সাথে আমাদের কোলাভ হয়েছিল তার পরে সবকিছু ঠিকঠাক চলছিল পরে তাদের টিম মেম্বার একজনের এক্সাম চলে আসে ঐ সময় Atoz স্কোয়াড লিডারের সাথেও আমার কথা হয় যে এক্সাম পরে আবার ঠিকঠাক মতো শুরু করা হবে।এরমধ্যে আমি এইটাও বলেছিলাম যে এখনকি স্পনসরের যেই ফান্ড আছে তা কি দিবো,সে বলেছে এখন আপাতত ধরকার নাই আমাদের টিম মেম্বার যে তার এক্সাম শেষ হয়ে যাক তারপর। এর পরে আরো কিছুদিন পরে আবার কোন একটি বিষয় নিয়ে কথা হয়েছিল তার সাথে ঐ সময় সে বলেছিল যে যেই স্কোয়াড মেম্বার এর জন্য অপেক্ষা করছিল সে নাকি গেম আর খেলবে না।
আমাদের যেই কথা গুলো হতো বেশি ভাগ সময় কথা হতো কলে।
তার পরে আমার শরীর অনেকটা খারাপ হয়ে যায় এইটাও সে শুনছে এমনকি আমি নিজেও জানিয়েছি।
আমার শরীর অনেকটা ভালো হইতেছে টিক ঐ টাইমে আমার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু আমি যেহেতু প্রবাসী তাই তার টাইমের সাথে আমার টাইম মিলে না অনেক সময় সে ট্রুরে থাকে আর সে যখন ফ্রী তখন আমি কাজে থাকি।
কিন্তু কিন্তু মেইন বিষয় এইটা না এতো সময় তো শুধুমাত্র কি কারণে তার আমার কথা হয়নি তা ক্লিয়ার করলাম।
🔴আমি নাকি জোর করে অন্য স্কোয়াডে খেলাতে চেয়েছিলাম,এইটা ক্লিয়ার করি Atoz Esports স্কোয়াড লিডার নিজেই তার টিম মেম্বার কে দিয়ে আমার কাছে স্কোয়াড চেয়েছে এমনকি বলছে যে ১টা স্কোয়াড ২য় স্কোয়াড হিসেবে ব্যবহার করা হবে ,যদি মেইন স্কোয়াড দিয়ে কোয়ালিফাই না করতে পারি তাহলে ২য় স্কোয়াড দিয়ে কোয়ালিফাই করার চেষ্টা করবো।
আমি আর ম্যাচ মেকিং করার জন্য কয়েকটি স্কোয়াড ম্যানেজ করে দেয়ার কথা বলে,আমি টোটাল ২টা স্কোয়াড ম্যানেজ করে দেই।(রেফারেন্স স্কিন শর্ট)
🔴আমি নাকি জোর করে স্কোয়াড নাম আর লগো চেঞ্জ করার জন্য বলেছি এইটা কী সে এসে বলতে পারবে আমার সামনে ,তবে আমি তাকে ভয়েস দিয়ে বলছি যে আমাদের নতুন যেই লগো বানানো হয়েছে এইটা দিও।এইখানে কোথাও কোন ধরনের প্রেশার দিয়েছি তা বলতে পারবে না।
🔴আমি নাকি আইডি পাসওয়ার্ড আমার আয়ত্তে নিয়ে নিছি আরে ভাই এতো বড় একটা অফিশিয়াল টুর্নামেন্ট কেউ কি ইচ্ছে করে মিস দিতে চাইবে? তাছাড়া এইটা টোটালি মিথ্যা বানোয়াট কথা সে কি একবার হলেও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত আমার সাথে কথা বলেছিল???
🔴যেই প্লেয়ার টানা ১৫ ম্যাচ খেলেছে এমনকি টপ ২০ কোয়ালিফাই করছে তারপরে ৪টি টিম বাদ পড়ার পরে ১৬তে আসছে তাহলে ঐ প্লেয়ার কে কেন বাদ দিতে হবে টিম থেকে এমনকি Atoz Esports স্কোয়াড লিডার এইটা বার বার মানা করছে যে এই বিষয় যেন আমাকে না শুনাতে। আসল কথা হল যে তাই কোন পরিচিত প্লেয়ারকে চান্স দিতে চেয়েছে তাই ঐ প্লেয়ারের জন্ম নিবন্ধন কার্ড থাকা সত্ত্বেও সে বলে যে এন.আই.ডি অথবা পাসপোর্ট লাগবে ,আরে ভাই এখন কেন পাসপোর্ট লাগবে অফিশিয়ালি বলা আছে জন্ম নিবন্ধন কার্ড হলে চলতেছে এখন,কিন্তু Atoz Esports স্কোয়াড লিডার একটা মাস্টার মাইন্ড খেলতে চেয়েছিল যেই প্লেয়ারকে নিয়ে ১৫ ম্যাচ খেলে কোয়ালিফাই করছে ঐ প্লেয়ারের কাছ থেকে তার আইডি পাসওয়ার্ড চেয়ে নিছে এমনকি লোভ দেখিয়েছে যে তুমি তো খেলতে পারবা না তোমার পাসপোর্ট নাই এন.আইডি নাই তাহলে তোমার আইডি দিয়ে অন্যজন খেলবে আর আমরা যেই টাকা পাবো ঐ টাকা থেকে তোমাকে একটি মোবাইল গিফট করবো,এই কথা গুলো তারা ৩জন কলে কথা বলছে পরে Atoz Esports লিডার বার বার মানা করছে যে এই বিষয় যেন আমার কাছে না বলে।
৩দিন পরে যখন এই বিষয় আমি শুনতে পারি তখন বিষয়টি একটু ক্ষতিয়ে দেখি এখন ঐ প্লেয়ারকে জানাই,সে তখন নিজ ইচ্ছায় Atoz Esports টিম থেকে বের হতে চায়।
একটা প্লেয়ার খেলে কোয়ালিফাই করছে আর তার আইডি নিয়ে অন্য প্লেয়ার খেলবে এইটা কি কোথাও রুলসে আছে???
শিক্ষাঃ ই-স্পোর্টের ই যদি বুঝে তাহলে এতো রুলস কি করে ভাঙতে পারে? ম্যাচ মেকিং,প্লেয়ার চেঞ্জ এতো কিছু কি করে হয়।
🔴বাংলাদেশ ফ্রী ফায়ার মোডারেট মাসুদ ভাই আমার নাম্বার গেমিং হাসিবের মাধ্যমে নেন পরে উনি আমার সাথে কথা বলেন আমি ফুল বিষয়টি উনাকে জানাই পরে উনি আবার আমাকে কল করেন UID দিয়ে যে কোন সিটির কোন আইডি আমি উনাকে কনফার্ম করি তারপরে উনারা সবকিছু যাচাই-বাছাই করে Atoz Esports টিমকে বাতিল করেন। (রেফারেন্স স্কিন শর্ট )
আপাতত সময় সল্পতার জন্য এতোটুকু বললাম যেহেতু আমি নিজে প্রবাসী সময় খুবই কম থাকে তাই ভিডিও নিয়ে আসবো একটু সময় লাগবে এমনকি যেই প্লেয়ারের কথা বলছি এতো সময় ঐ প্লেয়ারকেও ভিডিওতে নিয়ে আসবো।