23/09/2024
বই : মুমু (ইভান তুর্গেনেভের)
ব্যাক্তিগত রেটিং : ১০/১০ সাবলীল অনুবাদ।।
ইভান তুর্গেনেভের "মুমু "গল্পের পটভূমি রাশিয়ার মস্কো। মস্কো থেকে দশ মাইল দূরের গ্রাম থেকে এক জমিদারনী বোবা-কালা, সহজ-সরল,প্রচন্ড শক্তিশালী, দানবীয় এক যুবক কে নিয়ে আসে তার বাড়িতে পাহাড়াদারের কাজে নিয়োগ দেওয়ার জন্য।তার নাম গেরাসিম। বোবা-কালা গেরাসেম নতুন মালিকের বাড়িতে বন্ধুত্ব,প্রেম সবেতেই দূভাগ্যবশত বিফল হয়, নিঃসঙ্গতা ছাড়ে না তাকে। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে গেরাসিমের নদীর ধারে মৃতপ্রায় একটি কুকুর ছানা দেখতে পায়।
গেরাসিম কুকুর ছানাটিকে উদ্ধার করে, সেবা যত্ন করে বড় করে তোলে।কুকুর ছানাটির নাম দেয় "মুমু" ।মুমু গেরাসিমের অনুগত হয়ে ওঠে। বাড়ির গৃহকর্তীর মুমুকে খুবই পছন্দ হলো। কিন্তু মুমু জমিদারনীকে পছন্দ করলো না। শুরু হলো ষড়যন্ত্র। গৃহকর্তীর নির্দেশে কুকুরটিকে বিক্রি করে দেওয়া হলে সে দড়ি ছিড়ে আবার গেরাসিমের কাছে ফিরে আসে।মুমু আর গেরাসিমের এই অব্যক্ত ভালোবাসা স্থায়ী হয় না। দাস প্রথার ঘৃন্য রূপ, সমাজতান্ত্রিক শোষন-পীড়ন, ধনী- দরিদ্রের ব্যবধান,নিচু স্তরের মানুষের চাওয়া-পাওয়ার কোনো মূল্য না থাকায় গেরাসিম -মুমুর বন্ধন স্থায়ী হয় না।দাসপ্রথার শিকার হওয়া সেইসব অসহায় মানুষগুলোর মুর্ত্য প্রতীকই জেনো লেখক গেরাসিমের মাধ্যমে মুমু গল্পে ফুটিয়ে তুলেছেন।
পুনশ্চঃ এই বইটা আমার হৃদয়ের খুব কাছে, খুব ছোট বেলায় পড়েছিলাম, মনে দাগ কেটে গেছে বড়াবরের জন্য। ✨