Shafi Sanitary & Sink Gallery

Shafi Sanitary & Sink Gallery Sanitary Accessories, Pipes, Fittings, PVC, UPVC, GI, MS, Valves etc export from China, Switzerland, America an Europe.

We Are Hiring
25/04/2024

We Are Hiring

15/09/2021

Inventory controlling through software, working for overseas buying procedure

08/10/2020

Telling people more about my goods and business, collecting orders, arranging official sit-ups between clients and companies all over Dhaka.
Applicant must be young(25-32), energetic, easy for any conversations & should be good present intellect.
Applicant must have good knowledge about sanitary and plumbing items.

পবিত্র মাহে রমাদান উপলক্ষে সফি সেনিটারি এন্ড সিংক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রমজানুল মোবারক। পবিত্র এবং ...
07/05/2019

পবিত্র মাহে রমাদান উপলক্ষে সফি সেনিটারি এন্ড সিংক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রমজানুল মোবারক। পবিত্র এবং বরকতময় এই মাসে আল্লাহ তায়ালা যেনো আমাদের সকলকে তার ইবাদাত বন্দেগি করা, দ্বীনের পথে চলার এবং আমাদের সকল পাপ মার্জনা করার তৌফিক দান করেন। আমিন। যাযাকাল্লাহ খায়ের।

প্রাকৃতিক মহাবিপর্যয় ফনি ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক আতংক শুরু করে দিয়েছে। প্রাকৃতিক এমন দুর্যোগ-দুর্ঘটনা আল্লাহ তায়ালার ...
04/05/2019

প্রাকৃতিক মহাবিপর্যয় ফনি ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক আতংক শুরু করে দিয়েছে। প্রাকৃতিক এমন দুর্যোগ-দুর্ঘটনা আল্লাহ তায়ালার ইচ্ছারই বহিঃপ্রকাশ।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
“আকাশ ও পৃথিবী সৃষ্টিতে, তার নির্দেশে বায়ুর দিক পরিবর্তনে এবং তার দ্বারা নিয়ন্ত্রিত মেঘমালাতে জ্ঞানবান জাতির জন্য নিদর্শন রয়েছে।“
(সুরা বাকারা, আয়াত: ১৬৪)

“তবে মানুষের গুনাহ ও কৃতকর্মের কারণেই এ ধরনের বিপর্যয় ঘটে থাকে। সমাজে অন্যায়-অনাচার বেড়ে গেলেই প্রাকৃতিক দুর্যোগের বেশি আশঙ্কা থাকে। আল্লাহ তায়ালা বলেন, জল–স্থলে বিপর্যয় মানুষের কৃতকর্মের ফল।”
( সুরা-৩০ রুম, আয়াত: ৪১)।

বিভিন্ন হাদিসে রাসূল (সা.) প্রাকৃতিক দুর্যোগের অনেক কারণ উল্লেখ করেছেন। রাসূল (সা.) নিজেও উম্মতের ওপর এসব দুর্যোগের ব্যাপারে শঙ্কিত ছিলেন। এই উম্মতকে যেন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে একসঙ্গে ধ্বংস করা না হয় এ জন্য রাসূল (সা.) আল্লাহর কাছে দোয়া করেছেন।

প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে রাসূল (সা.) বিচলিত হয়ে পড়তেন। আল্লাহর শাস্তির ভয় করতেন। বেশি বেশি তওবা-ইস্তেগফার করতেন এবং সাহাবাদের তা করার নির্দেশ দিতেন। ঝড়-তুফান শুরু হলে রাসূল (সা.) মসজিদে চলে যেতেন। নফল নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করতেন।

এ জন্য ঘূর্ণিঝড় ফনির আগমনে আমাদেরও এ আমলগুলোর প্রতি যত্মবান হতে হবে। বিশেষত অতীতের সব গুনাহ ও ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। পাশাপাশি ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে রাসূল (সা.) কয়েকটি দোয়া শিখিয়েছেন।

জোরে বাতাশ প্রবাহিত হলে যে দোয়া পড়তে হবে

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَﻫَﺎ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻫَﺎ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা, ওয়া আউযুবিকা মিন শাররিহা

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণটাই কামনা করি। এবং আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই। আবূ দাউদ ৪/৩২৬, নং ৫০৯৯; ইবন মাজাহ্ ২/১২২৮, নং ৩৭২৭।

মেঘের গর্জন হলে যে দোয়া পড়তে হবে-

হজরত আব্দুল্লাহ ইবন যুবাইর (রা.) যখন মেঘের গর্জন শুনতেন তখন কথা বলা বন্ধ করে দিতেন এবং পবিত্র কোরআনের এই আয়াত তিলাওয়াত করতেন-

سُبْحَانَ الَّذِي يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ، والـمَلائِكَةُ مِنْ خِيْفَتِهِ

উচ্চারণ: সুবহানাল্লাজি ইউসাব্বিহুর রা`দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি

অর্থ: পাক-পবিত্র সেই মহান সত্তা- তাঁর প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা।

হজরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেঘের গর্জন শুনলে বা বিদ্যুতের চমক দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া করতেন-

اللَّهُمَّ لا تَقْتُلْنَا بِغَضَبِكَ ، وَلا تُهْلِكْنَا بِعَذَابِكَ ، وَعَافِنَا قَبْلَ ذَلِكَ

উচ্চারণ: আল্লাহুম্মা লা- তাক্বতুলনা- বিগযাবিকা ওয়া লা-তুহলিকনা- বিআ’জা-বিকা, ওয়া আ’-ফিনা- ক্বাব্লা যা-লিকা।

অর্থ: হে আমাদের প্রভু! আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না আর তোমার আযাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদেরকে ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। (তিরমিজি)

ঝড় বা বাতাশ থেকে বাঁচতে যে দোয়া পড়তে হবে-

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻲ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺧَﻴْﺮَﻫَﺎ، ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﻓِﻴﻬَﺎ، ﻭَﺧَﻴْﺮَ ﻣَﺎ ﺃُﺭْﺳِﻠَﺖْ ﺑِﻪِ، ﻭَﺃَﻋُﻮﺫُ ﺑِﻚَ ﻣِﻦْ ﺷَﺮِّﻫَﺎ، ﻭَﺷَﺮِّ ﻣَﺎ ﻓِﻴﻬَﺎ، ﻭَﺷَﺮِّ ﻣَﺎ ﺃُﺭْﺳِﻠَﺖْ ﺑِﻪِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন খাইরি হাজিহির রিহি ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা উরসিলাত বিহি, ওয়া আউযুবিকা মিন শাররিহা, ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি’

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট প্রার্থনা করি এর কল্যাণ, এর মধ্যকার কল্যাণ এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার কল্যাণ। আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সঙ্গে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।
(বুখারী, ৪/৭৬, ৩২০৬ ও ৪৮২৯)

আল্লাহ তায়ালা আমাদের সব গুনাহ ক্ষমা করে ঘূর্ণিঝড় ফনিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখুন। আমিন।

03/04/2019

বৈসাখী ট্রেডার্স এর মালিক জনাব মোঃশাহজালাল দুলাল এর অকাল মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত

***"সবাইকে জুম্মাহ মুবারাক    সারাদিনের শুভ কামনা রইলো"***
29/03/2019

***"সবাইকে জুম্মাহ মুবারাক
সারাদিনের শুভ কামনা রইলো"***

28/03/2019

আমরা বনানী ট্রাজেডির জন্য গভীর ভাবে শোক প্রকাশ এবং মৃতদের আত্তার মাগফিরত কামনা করছি

**World class PVC Pipe Fittings**40 & 80 SCH Pressure FittingsFor Heavy Industrial & Residential Use Available Size : 1/...
12/02/2019

**World class PVC Pipe Fittings**
40 & 80 SCH Pressure Fittings
For Heavy Industrial & Residential Use
Available Size : 1/2" - 12"
Standard : BS (British Standard)
Color : Light & Dark Grey

Welcome to visit our sales center at the
biggest wholesale sanitary market in Alubazar
our address and contact information are given
bellow our you can easily locate us by searching
us on google map.

Shafi Sanitary & Sink Gallery
137, Haji Osman Gani Road (Kamru Mansin) Alubazar Dhaka-1000
Phone: +88029566815, +880247115529
Mobile: +8801676833617, +8801828665889
Hotline: +8801998007774 (24/7)
We are open 10:00 AM to 08:00PM
Saturday to Thursday (except government holidays)

Sanitation system is a important part of our daily life. It's almost impossible to think our life without sanitation sys...
27/10/2018

Sanitation system is a important part of our daily life. It's almost impossible to think our life without sanitation system. Sometimes it's hard to find a skilled plumber for emergancy sanitary system complications. For the first time in Bangladesh Shafi Sanitary & Sink Gallery intruduces "Sufi's Plumbers" who provides online plumbing solution for those emergency situations.

Please send us your problem with pictures and videos with your address and we will contact you within an hour to solve problems and our skilled plumber will be reach you. Any necessary fittings like your choice will be offered to you from our sales center.

At the end of our service, please claim your invoice for service and fitting (if requried) from the representative on behlaf of your trusted Shafi Sanitary & Sink Gallery.

Note: currently this service is only applicable to the to area of south city corporation

সেনিটেশন ব্যবস্থা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ।সেনিটেশন ব্যবস্থা ছাড়া আমাদের জীবন চিন্তা করা প্রায় অসম্ভব। মাঝে মাঝে সেনিটেশনের ছোট খাটো কাজের জন্য একজন দক্ষ প্লাম্বার খুজে পাওয়া মুশকিল। সেনিটেশনের এই খুটিনাটি যাবতীয় সমস্যাবলির ঘরে বসে সহজে সমাধানের জন্য সফি স্যানেটারী এন্ড সিংক গ্যালারি নিয়ে আসলো বাংলাদেশে প্রথম অনলাইন প্লাম্বিং স্যলুশন ”সুফি’স প্লাম্বারস”

আপনার ঘরে থাকা সেনিটেশন ব্যবস্থার খুটিনাটি যাবতীয় সমস্যাবলির ছবি ও ভিডিও সূমহ আপনার ঠিকানা সহ পাঠিয়ে দিন আমাদের ইনবক্সে। আমাদের দক্ষ প্লাম্বার পৌছে যাবে আপনার ঠিকানায়। আপনার পছন্দমত যেকোনো প্রয়োজনীয় ফিটিংস আমাদের প্রতিষ্ঠান থেকে সরবারহ করা হবে।

আপনাকে সেবা প্রদানের শেষে উক্ত কাজের পারিশ্রমিক এবং ফিটিংস এর মূল্য বাবদ (যদি প্রয়োজন হয়) রসিদ আমাদের প্রতিনিধি কাছ থেকে বুঝে নিন।

উলেখ্যঃ বর্তমানে এই সেবা শুধুমাত্র দক্ষিন সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত এলাকা সূমহে প্রযোজ্য

Address

137, Haji Osman Gani Road, Alubazar
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 20:30
Tuesday 10:00 - 20:30
Wednesday 10:00 - 20:30
Thursday 10:00 - 20:30
Saturday 10:00 - 20:30
Sunday 10:00 - 20:30

Telephone

+8801881748843

Alerts

Be the first to know and let us send you an email when Shafi Sanitary & Sink Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Shafi Sanitary & Sink Gallery:

Share