22/08/2024
২২ আগস্ট……………………….
সন্ধ্যা ৭ টা
যেদিন থেকে থমকে গিয়েছে আমার পৃথিবী। পৃথিবীর সব বাস্তবতাকে মেনে নিলেও এই একটি বাস্তবতা আমার চিন্তাশক্তির ধরাছোয়ার বাইরে। ২২ই আগস্টের আগে পাওয়া কোনো কষ্ট বা দু:খ আমার স্মৃতিশক্তিতে ধরা পড়েনা। তবে এই দিনটার পর থেকে এক অন্য আমাকে পেয়েছি। পৃথিবীর সব পাগলামি সেদিন থেকে বদলে গেছে আমার জন্য। আমি কিছু ক্ষেত্রে ঠিক যতোটা বাস্তবিক হয়েছি ঠিক ততটুকুই ইমোশনাল হয়েছি কিছু ক্ষেত্রে এই আমাকে আমি ভয় পাই, সত্যিই ভয় পাই।
বিশ্বাস করি আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু এই একটি ঘটনার ভালো খুঁজে পাইনা। অনেক হাসির মাঝেও ওই একটি শূন্যতা আছে। এতো কিছু পাওয়ার মাঝেও ওই একটি অপূর্ণতা আছে। কতোশতবার আল্লাহকে বলি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বাবাকে তুমি ভালো রেখো, হেদায়েত দিও: যারা বেঁচে আছে কিংবা যারা মারা গিয়েছে সবাইকে। যেসব বাবারা সন্তানদের ভালোভাবে লালন পালন করেছে থেকে শুরূ করে যারা নিজের সন্তান ভূমিস্ঠ হওয়ার আগেই মারা গিয়েছে। সব বাবারাই ভালো থাকুক। ভালো থাকা বাবাদের অধিকার।
আজ ২২ই আগস্ট আমার সবথেকে বড় শক্তি সঞ্চয়ের দিন। এই দিনটা না এলে আমি বুঝতে পারতাম না মানুষ কাকে বলে? এই দিনটা না এলে বুঝতে পারতাম না কাউকে একবার না দেখে থাকার যন্ত্রণা কি? এই দিনটা না এলে বুঝতে পারতাম না সত্যিকারের ভালোবাসা কি? কাছের মানুষকে দূরে রাখা এক চরম শাস্তি; এই শাস্তি নিজেকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। খুব শীঘ্রই দেখা হবে বাবা….. খুব শীঘ্রই…………………………..