ASR's Art

ASR's Art ❝আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।❞

31/03/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।

আমার অজান্তে কিংবা ইচ্ছাকৃত যদি আপনাদের বিষয়ে গীবত করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা হয়তো জানেন না আপনাদের অজান্তেই হয়তো মুখ ফস্কে অনেক কিছু বলে ফেলেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। যদি আপনাদের আমার কোন আচরণ দিয়ে কষ্ট দিয়ে থাকি ক্ষমা করে দিবেন। আমি যদি আপনাদের অজান্তেই আপনাদের কোন হক নষ্ট করে থাকি ক্ষমা করে দিবেন। আমি যদি আপনার কষ্টের কারণ হয়ে থাকি ক্ষমা করে দিবেন।যারা বান্দার হক নষ্ট করে আল্লাহ তাকে ক্ষমা করেন না যতক্ষণ না বান্দা তাকে ক্ষমা করবে। এমনকি কদরের রাতের ক্ষমা থেকে ও এমন ব্যক্তি বঞ্চিত হবে। দয়া করে আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিবেন যদি আমি আপনার কোন হক, জানতে কিংবা অজান্তে নষ্ট করে থাকি।

04/02/2024

নিকাব মানে নিজের মূল্যবান চেহারাকে, অনুপযুক্ত ব্যক্তির দৃষ্টির আঁচ থেকে বাঁচিয়ে, উপযুক্ত ব্যক্তির জন্য, আড়াল করে রাখা।

~শায়খ আতিক উল্লাহ হাফি:

26/01/2024

হারামের সাগরে ডুবে থাকার পরও আল্লাহ যদি কাউকে নিয়ামতের পর নিয়ামত দিতেই থাকেন, তবে সেটা আনন্দের নয়, ভয়ের। এটা খুবই ভয়ংকর একটি বিষয়।

বই : বিভ্রম- যে জালে সহস্র হারিয়েছে ঈমান

17/01/2024

“দিন ফুরিয়ে যাচ্ছে। ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, কোলাহল, সুখের বাড়ি-সবকিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃ-ত্যুর দলীলে”

বইঃ একদিন ডানামেলা পাখি হবো

এই টাইপের পিকচারগুলো কেন ছড়ানো হচ্ছে? আমরা পর্দানশীল মেয়েরাও কি মেয়েদের ফিতরাতে সন্তুষ্ট নই? আমরা কি আল্লাহর বলা 'তারা ঘ...
16/01/2024

এই টাইপের পিকচারগুলো কেন ছড়ানো হচ্ছে? আমরা পর্দানশীল মেয়েরাও কি মেয়েদের ফিতরাতে সন্তুষ্ট নই? আমরা কি আল্লাহর বলা 'তারা ঘরে অবস্থান করুক' - এ নির্দেশনায় সন্তুষ্ট নই?

রাস্তার মাঝখানে বাইকে বসে এভাবে চা পান করার মধ্যে ফ্যান্টাসির কী আছে? আমি জানি না, এর মূলে কে, কিন্তু প্রশ্ন জাগছে, তিনি কি উদ্দেশ্য প্রণোদিতভাবে এটি তৈরি করেছেন? পর্দানশীল মেয়েদেরকে বাইরে বের হওয়ার উস্কানি দিচ্ছেন?

নাকি এ ভাবনা থেকে ছড়ানো হচ্ছে যে, আমরা পুরুষবিহীন পৃথিবীতে বাস করছি আর পুরুষ-মহিলা সবার কাজ মেয়েরাই করছি? যা আল্লাহর দেয়া সিস্টেমের বিরোধিতা করার নামান্তর। আল ইয়াযু বিল্লাহ!

না, আমরা সুধারণা পোষণ করি যে - ছবি তৈরিকারী এমন কোন উদ্দেশ্য থেকে ছবিটি করেন নি। বরং মজা করেই করেছেন। তবে এটা আসলে ভুল ম্যাসেন দিচ্ছে।

অনেকে বলবেন, ছোট্ট একটা ছবি নিয়ে কথা বলার কী হলো?

ছোট্ট একটা ছবি যদি আমাদেরকে রিপ্রেজেন্ট করে, যেমনটা আমরা নই অথবা হওয়া উচিত না, তাহলে বলবো না কেন? হালকাভাবে নিতে নিতে এবং ঠাট্টা-মশকরার ছলে নিতে নিতেই আজকে ইসলাম বিদ্বেষীরা বিষদাঁত বসিয়ে দিয়েছে সর্বত্র।

এক দুই জায়গায় নয়, এরকম ৩/৪টা ছবি দ্বীনী বোনদের টাইমলাইনে পজেটিভলি শেয়ার দেয়ার বহুল পরিমাণ দেখে পোস্ট করলাম।

হয়তো আমরা এসব ভাবতে ভালোবাসি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। এটা মানুষ হিসেবে আমাদের দুর্বলতা যে, অন্তর যে কোন কিছুর উর্ধ্বে গিয়ে অনেক সময় ভাবনাকে জায়গা দেয়।

কিন্তু আমরা যা ভাবতে ভালোবাসি, সব প্রকাশ করা উচিত না। অনিচ্ছাকৃত ভুল ভাবনার কারণে আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু সে কথা বা কাজের মাধ্যমে সেগুলোর বহিঃপ্রকাশ হিসাব হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দিন, মাফ করুন।
©

28/12/2023

❝আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে। আর বাকী অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরে সৌন্দর্যের ভাগ খুব-ই কম। তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন।❞

– শায়খ আহমাদুল্লাহ হাফিঃ

06/12/2023

কয়েক বছর পর হলেও আপনি ঠিকই প্রমাণ পাবেন, আল্লাহ যা আপনাকে দেয়নি সেটা আপনার জন্য কখনোই কল্যাণকর ছিলো না।
আলহামদুলিল্লাহ ♥️

05/12/2023

"সে তোমার (প্রকৃত) বন্ধু,
যে তোমার উপস্থিতিতে তোমাকে
আল্লাহর কথা বলে।
এবং তোমার অনুপস্থিতিতে আল্লাহকে
তোমার কথা বলে।"

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASR's Art posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category