Kufha.com - কূফা

Kufha.com - কূফা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kufha.com - কূফা, Arts and entertainment, Dhaka.

18/05/2019

#দরবেশ বাবার কেরামতি!

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো। হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ওনারা বলছে ১ মাসও লাগতে পারে।

হোক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরন কর। বললাম, বাবা আমিতো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইর মতো খাটি ফার্স্ট ক্লাশ গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গ্যাজেটেড কর্মকর্তা পাব কোথায়?

বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জিবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপর ওয়ালাকে দিয়ে আসি।

৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভেরী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপর ওয়ালার লীলা খেলারে। হোক মাওলা।

ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ১৫মে, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ১৯ মে ২০১৯।
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন।

হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপর ওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।

মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায়..বাজার থেকে যে ৫২টি পণ্য সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট:১. তীর ব্র্যান্ডের সরিষার তেল২.জ...
13/05/2019

মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায়..
বাজার থেকে যে ৫২টি পণ্য সরিয়ে নিতে বলেছে হাইকোর্ট:

১. তীর ব্র্যান্ডের সরিষার তেল
২.জিবি ব্র্যান্ডের সরিষার তেল
৩. পুষ্টির সরিষার তেল
৪. রূপচান্দার সরিষার তেল
৫. সান ব্র্যান্ডের চিপস
৬. আরা ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৭.আল সাফি ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৮. মিজান ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
৯. মর্ণ ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১০. ডানকানের ন্যাচারাল মিনারেল ওয়াটার
১১. আর আর ডিউ ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১২. দিঘী ব্র্যান্ডের ড্রিংকিং ওয়াটার
১৩. প্রাণের লাচ্ছা সেমাই
১৪. ডুডলি ব্র্যান্ডের নুডলস
১৫. টেস্টি তানি তাসকিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার
১৬. প্রিয়া সফট ড্রিংক পাউডার
১৭. ড্যানিশ ব্র্যান্ডের হলুদের গুড়া
১৮. প্রাণের হলুদের গুড়া
১৯. ফ্রেস ব্র্যান্ডের হলুদের গুড়া
২০. এসিআই পিওর ব্র্যান্ডের ধনিয়া গুড়া
২১. প্রাণ ব্র্যান্ডের কারী পাউডার
২২. ড্যানিস ব্র্যান্ডের কারী পাউডার
২৩. বনলতা ব্র্যান্ডের ঘি
২৪. পিওর হাটহাজারির মরিচের গুড়া
২৫. মিষ্টিমেলার লাচ্ছা সেমাই
২৬. মধুবনের লাচ্ছা সেমাই
২৭. মিঠাই এর লাচ্ছা সেমাই
২৮. ওয়েল ফুডের লাচ্ছা সেমাই
২৯. এসিআইয়ের আয়োডিনযুক্ত লবণ
৩০. মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ
৩১. কিং ব্র্যান্ডের ময়দা
৩২. রূপসা ব্র্যান্ডের দই
৩৩. মক্কা ব্র্যান্ডের চানাচুর
৩৪. মেহেদি ব্র্যান্ডের বিস্কুট
৩৫. বাঘাবাড়ী স্পেশালের ঘি
৩৬. নিশিতা ফুডসের সুজি
৩৭. মধুযুলের লাচ্ছা সেমাই
৩৮. মঞ্জিল ফুডের হুলুদের গুড়া
৩৯. মধুমতি ব্র্যান্ডের আয়োডিন যুক্ত লবণ
৪০. সান ব্র্যান্ডের হলুদের গুড়া
৪১. গ্রীনলেনের মধু
৪২. কিরণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৩. ডলফিন ব্র্যান্ডের মরিচের গুড়া
৪৪. ডলফিন ব্র্যান্ডের হলুদের গুড়া
৪৫. সূর্য ব্র্যান্ডের মরিচের গুড়া
৪৬. জেদ্দা ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৭. অমৃত ব্র্যান্ডের লাচ্ছা সেমাই
৪৮. দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ
৪৯. তিনতীরের আয়োডিনযুক্ত লবণ
৫০. মদিনা, স্টারশীপের আয়োডিনযুক্ত লবণ
৫১. তাজ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ
৫২. নূর স্পেশালের আয়োডিন যুক্ত লবণ

সূত্র: বিবিসি বাংলা

বিশেষ করে, বাচ্চাদের কোন প্রকারের চিপস, নুডুলস, চকলেট বা টেস্টিং সল্ট আছে এরকম কোন খাবার খাওয়াবেন না।

"সচেতন হোন, সুস্থ থাকুন"

05/01/2019

দেখুন আর মন খোলে হাসুন

এই শীতে আমার ভাপা পিঠা খুব পছন্দ আপনার ?
19/01/2018

এই শীতে আমার ভাপা পিঠা খুব পছন্দ আপনার ?

Vapa Pitha Recipe | Bangladeshi Vapa Pitha in village style Recipe | How to make Vapa Pitha Please Subscribe For More Videos https://www.youtube.com/channel/...

17/01/2018

যেমন টিচার তেমন ছাএ

17/01/2018
16/01/2018

হা হা হা হা হা হা...।:D 😂 😂
#শাশুড়ি প্র্যাঙ্ক কল

15/01/2018
শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিম। 🇧🇩🇧🇩🇧🇩
14/01/2018

শুভকামনা বাংলাদেশ ক্রিকেট টিম। 🇧🇩🇧🇩🇧🇩

Address

Dhaka
1216

Telephone

+8801790666662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kufha.com - কূফা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share