Artloc

Artloc Artloc is platform for creative minds to write stories, create films, paint pictures and explore life. Welcome to the world of Artloc - Art, love and color.

Visit our writing website Locbook at www.locbook.live

"রাত বারোটা বেজে গেছে। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদ-তারা আছে নাকি নাই তা দেখার ইচ্ছে নাই সিফাতের। হয়তো আজ রাত ...
06/09/2021

"রাত বারোটা বেজে গেছে। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদ-তারা আছে নাকি নাই তা দেখার ইচ্ছে নাই সিফাতের। হয়তো আজ রাত পৃথিবীতে তার শেষ রাত। ঘুমিয়ে থাকা বাসার মানুষগুলো যখন সকালে জেগে উঠে দেখবে সিফাত আর বেঁচে নেই তখন তাদের প্রতিক্রিয়া যেটা হবে সেটা কল্পনা করে তার মন প্রথমে খুশি হলেও পরে বিষন্নতায় ভরে গেল....."

Written By মোঃ মাইদুল সরকার
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

এক রাত বারোটা বেজে গেছে। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদ-তারা আছে নাকি নাই তা দেখার ইচ্ছে নাই সিফাতের। হয়ত....

প্রিয় লকবুক কমিউনিটি,চলে আসলাম এই সপ্তাহের লকবুক পিকস অফ দ্যা উইক নিয়ে।প্রতি সপ্তাহের মতনেই সপ্তাহের এত্ত সুন্দর সুন্দর ...
06/09/2021

প্রিয় লকবুক কমিউনিটি,
চলে আসলাম এই সপ্তাহের লকবুক পিকস অফ দ্যা উইক নিয়ে।
প্রতি সপ্তাহের মতনেই সপ্তাহের এত্ত সুন্দর সুন্দর গল্পের মাঝ থেকে ৩ টি গল্পকে আলাদা করা আমাদের জন্য বরাবরই ভীষন কঠিন। প্রতিটি লেখককে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এত্ত সুন্দর গল্পগুলো পড়বার সুযোগ করে দেবার জন্য সবাইকে।
এই সপ্তাহের লকবুক পিকস অফ দ্যা উইকের-
১। অপেক্ষায় নতুন সকাল- Khadiza Tul Kobra Kabbyo
২। মায়ের জাত- Popy Dhar
৩। ডুবো মগজের ঝোল- Omore Faruk
লকবুক পরিবারের পক্ষ থেকে লেখকদের অভিনন্দন জানাচ্ছি।

"শাহবাগের আকাশটা কেমন যেন ভারী হয়ে আছে। কালো মেঘে ঢাকা। বিষাদগ্রস্ত। সেই আকাশের প্রতিচ্ছবি মনের ভেতর পুষে, রফিক ধীর পায...
05/09/2021

"শাহবাগের আকাশটা কেমন যেন ভারী হয়ে আছে। কালো মেঘে ঢাকা। বিষাদগ্রস্ত। সেই আকাশের প্রতিচ্ছবি মনের ভেতর পুষে, রফিক ধীর পায়ে হেঁটে যাচ্ছে। তার ডান হাতে সদ্য কেনা এক জোড়া গোলাপ। আর বাম হাতে সিগারেট। দামী। বাজারের সব চাইতে দামী...."

Written By Abid Hossain Joy
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

শাহবাগের আকাশটা কেমন যেন ভারী হয়ে আছে। কালো মেঘে ঢাকা। বিষাদগ্রস্ত। সেই আকাশের প্রতিচ্ছবি মনের ভেতর পুষে, রফিক .....

ঘড়ির কাঁটায় ১২টা বাজতে আরও ২৫ মিনিট বাকি আছে; সময় যেন স্থবির হয়ে আছে, এদিকে অধীর আগ্রহ নিয়ে বসে আমি। কখন ১২টা বাজবে...
03/09/2021

ঘড়ির কাঁটায় ১২টা বাজতে আরও ২৫ মিনিট বাকি আছে; সময় যেন স্থবির হয়ে আছে, এদিকে অধীর আগ্রহ নিয়ে বসে আমি। কখন ১২টা বাজবে, কখন ওর সাথে কথা হবে। আচ্ছা, ওকে আমি ফোন কলে কী বলব? প্রথমেই যদি ভালবাসি বলি, তাহলে... সে কী কথা বলবে আমার সাথে? নাকি, ফোন রেখে দিবে? যদি এরপর আমার সাথে কথা না বলতে চায়! তখন আমার কি হবে? আমিও না মাঝে মাঝে কী যে সব ভাবী! বলে, মনের আড়ালে এক চিলতে হাসি মুখগহ্বরে ভেসে উঠে। খানিকক্ষণ বাদে, উপলব্দি করি হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলছে, দরদর করে ঘাম নির্গত হতে থেকে। নাহ্‌, আমি আবারও তার সাথে কল্পনায় কথা বলায় মশগুল।

Written By সূচক

পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

ঘড়ির কাঁটায় ১২টা বাজতে আরও ২৫ মিনিট বাকি আছে; সময় যেন স্থবির হয়ে আছে, এদিকে অধীর আগ্রহ নিয়ে বসে আমি। কখন ১২টা ব...

"আচ্ছা শুভ্র, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে?শুভ্র তখন এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে ছিলো।-কিছু বললে বাবা?-হ্যা ...
02/09/2021

"আচ্ছা শুভ্র, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে?শুভ্র তখন এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে ছিলো।
-কিছু বললে বাবা?
-হ্যা বলেছি। তুমি যদি তোমার বইটা কিছুক্ষণের জন্য টেবিলের উপরে রাখো তাহলে আবার বলতে পারি।
শুভ্র বইটা টেবিলের উপরে রাখলো। যে পৃষ্ঠায় পড়ছিলো চিহ্ন রাখার জন্য কিছু পেলো না দেখে হাতের পাউরুটি টা সেখানে রেখে দিলো......."

Written By Oroni Megh
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

-আচ্ছা শুভ্র, তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তোমার মাকে?শুভ্র তখন এক ধ্যানে বইয়ের দিকে তাকিয়ে ছিলো।-কিছু বললে বাবা?-....

"আমি কৈলাশ। সব সময় নিজেকে এক ধরণের এক্সপেরিমেন্টের মধ্যে রাখি। আমি কিছু না কিছু নিয়ে সব সময়ই ব্যস্ত থাকি। যেমন এখন দা...
31/08/2021

"আমি কৈলাশ। সব সময় নিজেকে এক ধরণের এক্সপেরিমেন্টের মধ্যে রাখি। আমি কিছু না কিছু নিয়ে সব সময়ই ব্যস্ত থাকি। যেমন এখন দাঁড়িয়ে আছি উঁচু একটা দেয়ালের কাছে। দেয়ালের পেছনে একটা বড় নর্দমা। পঁচা দুর্গন্ধ সব সময় লেগে থাকে ওপাশটায়।সম্পূর্ণ সুস্থ কেউ যদি ৫-১০মিনিট এখানে দাঁড়ায় তাহলে নিশ্চিত সে অসুস্থ হয়ে বাড়ি ফিরবে।
এর আগে কখনো এখানে আমার আসা হয় নি। যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন।এমনই অন্ধকার যে এখানে এক সাথে ২০ জন দাঁড়িয়ে থাকলেও মনে হবে কেউ নেই।আমার পেছনে যে দেয়ালটা নিজ বলে দাঁড়িয়ে আছে সেটা বড়ই রহস্যময় এক দেয়াল। এই রহস্যের সমাধান আজ আমি করবো। অনেকেই চেষ্টা চালিয়েছে। কিন্তু কেউ সফল হতে পারেনি। দেয়ালটির রহস্য একটা বড় লেখাকে কেন্দ্র করে।"

Written By সৌরভ আহমেদ
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্ক ক্লিক করুন-

সময়টা তখন তন্দ্রাচ্ছন্ন ছিলো। ইনিয়ে বিনিয়ে ঘোর কাঁটানো সম্ভব ছিলো না। সন্ধ্যা হবে হবে মুহূর্ত। ইদানীং ইলেক্.....

"একদিন সকাল এগারোটার দিকে আমার বড়ো ভাইজান অনেক বড়ো একখান ইলিশ মাছ নিয়ে ঘরে আসেন। এত বড়ো ছিল ইলিশ! আমি আর আম্মা মাছ দেখে ...
26/08/2021

"একদিন সকাল এগারোটার দিকে আমার বড়ো ভাইজান অনেক বড়ো একখান ইলিশ মাছ নিয়ে ঘরে আসেন। এত বড়ো ছিল ইলিশ! আমি আর আম্মা মাছ দেখে হা হয়ে ছিলাম। বড়ো ভাইজান জানান, তাঁর এক ঘনিষ্ট বন্ধু এই মাছ উপহার দিয়েছেন। ঐ বন্ধু নাকি চন্দ্রঘোনা মাছের আড়ত থেকে অনেক মাছ এনেছেন। ভাইজানকে খুব ভালোবাসেন ঐ বন্ধু। তাই একটা ইলিশ ভাইজানকে দিলেন"

Written by Popy Dhar
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

একদিন সকাল এগারোটার দিকে আমার বড়ো ভাইজান অনেক বড়ো একখান ইলিশ মাছ নিয়ে ঘরে আসেন। এত বড়ো ছিল ইলিশ! আমি আর আম্মা মাছ দে...

প্রিয় লকবুক কমিউনিটি, চলে এলাম এ সপ্তাহের লকবুক পিকস নিয়ে।আমরা লেখকদের কাছে বরাবরের মতন কৃতজ্ঞ এত সুন্দর সন্দর লেখাগুলো ...
23/08/2021

প্রিয় লকবুক কমিউনিটি, চলে এলাম এ সপ্তাহের লকবুক পিকস নিয়ে।
আমরা লেখকদের কাছে বরাবরের মতন কৃতজ্ঞ এত সুন্দর সন্দর লেখাগুলো পড়বার সুযোগ করে দেবার জন্য। প্রতিটি লেখককে তাই লকবুক টিমের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
এই সপ্তাহের লকবুক পিকস অফ দ্যা উইক হয়েছে-
১। বাবা- Munif Muhtasim
২। অপা্থিব স্টয়ারিং - Aneek Rashid
৩। যেখানে সময় থমকে যায় - সৌরভ আহমেদ
লেখকদের লকবুক টিমের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
গল্পগুলোর লিঙ্ক কমেন্টে দেয়া হলো।

"ট্রেনের কামড়ায় সবে ঢুকলাম। সাধারণত আমি একাই এক কামড়া নেই কিন্তু আজ তা আর পাইনি। অগত্যা শেয়ার করেই যেতে হবে আমায়। কামড়ায়...
22/08/2021

"ট্রেনের কামড়ায় সবে ঢুকলাম। সাধারণত আমি একাই এক কামড়া নেই কিন্তু আজ তা আর পাইনি। অগত্যা শেয়ার করেই যেতে হবে আমায়। কামড়ায় ঢুকে নিজের ব্যাগটা রাখলাম। আমার অপর পাশেই এলো চুলে সুন্দর এক যুবতী বসে। ধবধবে সাদা থ্রি-পিচ পরে আছে। প্রচুর শীত পরেছে এই বার। নিজেই গায়ে চাদর জড়িয়ে নিয়েছি তবুও শীত মানছে না। কিন্তু মেয়েটাকে দেখে আমার শীত যেনো উবে গেলো। শুধু মাত্র একটি জামা পরে কিভাবে আছে। আমি যে তার অপর পাশে বসে আছি সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। জানালা দিয়ে এক নজরে বাইরে তাকিয়ে আছে। বাইরে তেমন কিছু একটা দেখছি না। লোকজন তেমন একটা নেই বললেই চলে। চায়ের দোকানটাও ফাঁকা পরে আছে। কুয়াশার জন্য তেমন কিছুই দেখা যাচ্ছে না। এতো ছোটো একটি স্টেশনে আর কিবা আশা করা যায়। কৌতূহল বসতো মেয়ে টাকে জিজ্ঞেস করে ফেলি,
বাইরে এমন করে কি দেখছো?"

Written By Jonayet Rudra
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্ক ক্লিক করুন-

ট্রেনের কামড়ায় সবে ঢুকলাম। সাধারণত আমি একাই এক কামড়া নেই কিন্তু আজ তা আর পাইনি। অগত্যা শেয়ার করেই যেতে হবে আমায়। ক...

"জামিলের বাবা সরকারি চাকরি করেন। তাই মাঝে মাঝে ট্রান্সফার হন অন‍্য জায়গায়। আসলে পেশায় ডাক্তার। সরকারি হাসপাতালের। বদলি হ...
20/08/2021

"জামিলের বাবা সরকারি চাকরি করেন। তাই মাঝে মাঝে ট্রান্সফার হন অন‍্য জায়গায়। আসলে পেশায় ডাক্তার। সরকারি হাসপাতালের। বদলি হয়ে এবার গেলেন এক পাহাড়ি অঞ্চলে। আসলে পাহাড় না। টিলা। চারদিকে কেমন যেন নিশ্চুপ। সুনশান জায়গা। নীরব দুঃখে যেন এই মফস্বল শহরের এই অঞ্চল টা দীর্ঘ শ্বাস ফেলে।
রাজবাড়ী। এটা হল জামিলদের নতুন থাকার বাড়ি আবার এলাকার নামও।
এই বাড়ি পাকিস্তান আমলের এক জমিদার তৈরি করেন। এলাকার নাম এই বাড়ির নামেই মুখে মুখে পাল্টে রাজবাড়ী হল।
দুতলা বাড়ি।"

Written By Saiful Islam
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-
locbook.live/2021/08/20/জানালায়-কেউ/?fbclid=IwAR1_lzQe4pdAOWEMLLGSMsCLQTbX2wg56v8wf3TJA1tHq-oq2Qjxn8bu4cg

জামিলের বাবা সরকারি চাকরি করেন। তাই মাঝে মাঝে ট্রান্সফার হন অন‍্য জায়গায়। আসলে পেশায় ডাক্তার। সরকারি হাসপাতালে.....

"কাজ চলতে থাকলো। স্বামী-স্ত্রী দুজনেই মাঝে মাঝে আমাকে ফোন করেন আর ভাইয়া বলেই সম্বোধন করেন। বেশ কিছুদিন পর একদিন আমি ভদ্...
19/08/2021

"কাজ চলতে থাকলো। স্বামী-স্ত্রী দুজনেই মাঝে মাঝে আমাকে ফোন করেন আর ভাইয়া বলেই সম্বোধন করেন। বেশ কিছুদিন পর একদিন আমি ভদ্র মহিলাকে বলেই ফেললাম ঘটনাটি। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। ভাইয়া থেকে সাথে সাথেই আমি হয়ে গেলাম ভদ্র মহিলার আঙ্কেল।"

Written By Aowrangazeb Chowdhury
পুরো গল্পটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন-

আমি দীর্ঘদিন থেকেই কানাডা প্রবাসী। জীবিকা নির্বাহের জন্য কিছু একটা করতে হয়। আমি মূলত ১০ বছর থেকে দোভাষীর(ইন্টার...

আজ বৈশাখী । স্মৃতিদের এখানকার প্রায় সবাই পাশের মেলায় গিয়েছে । আজ কেউ কাজ করবে না । আমার আসতে আসতে দেরি হয়ে গেলো । ভি...
18/08/2021

আজ বৈশাখী । স্মৃতিদের এখানকার প্রায় সবাই পাশের মেলায় গিয়েছে । আজ কেউ কাজ করবে না । আমার আসতে আসতে দেরি হয়ে গেলো । ভিতরে ঢুকে দেখি সব ফাঁকা । তবু কি ভেবে স্মৃতির ঘরে গেলাম । স্মৃতি আছে; যায়নি । আয়নার সামনে বসে কপালে টিপ দিচ্ছে । উত্তরের জানালা খোলা । বাইরের আলোয় স্মৃতি যেন অন্য এক মানুষ । সাদা শাড়ি , লাল পাড় । পায়ে নূপুর সবসময়ের মতো । খোলা চুল কটিদেশ ছাড়িয়ে গেছে । কপালের কালো টিপ শরীরে অন্যরকম অনুভূতি এনে দিলো যেন । দেবী হলে সে স্মৃতির মতই দেখতে হত নির্ঘাত । আমাকে দেখে সে বলল , “চলো উপরে গিয়ে বসি । পরেই না হয় মেলায় যাবো । “ আমি না করিনি । না করতে পারিনা বড় । স্মৃতি আর আমি চিলেকোঠায় গিয়ে বসলাম । সে আমার কাঁধে মাথা রেখে বসলো । আমার বাম হাত জড়িয়ে ধরে বললো ,” আজকে একটা গল্প শুনাব? খুব শুনাতে ইচ্ছা করছে । “ আমি খোলা চুলে হাত বুলিয়ে সায় দিলাম , “ শুনাও তাহলে । “

Written By Omore Faruk
পুরো গল্পটি পড়তে নিচের ছবিতে ক্লিক করুন-

প্রাচীন ভারতীয় রাজাদের হারেম ছিল ।সেই হারেম ভর্তি ছিল রাজবনিতা দিয়ে । রাজবনিতা অর্থাৎ যৌনদাসী । প্রচণ্ড জাকজম....

Address

Earth
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Artloc posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Artloc:

Share