আবৃত্তি ব্লগ - 𝐑𝐞𝐜𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐁𝐥𝐨𝐠

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আবৃত্তি ব্লগ - 𝐑𝐞𝐜𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐁𝐥𝐨𝐠

আবৃত্তি ব্লগ - 𝐑𝐞𝐜𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐁𝐥𝐨𝐠 উচ্চারিত প্রতিটি শব্দই হোক শিল্প
(6)

"গতকাল বড়ো ছেলেবেলা ছিল"-নির্মলেন্দু গুণগতকাল বড়ো ছেলেবেলা ছিলআমাদের চারিধারে,দেয়ালের মতো অনুভূতিমাখা মোমজ্বালিয়ে জ্বালি...
09/10/2024

"গতকাল বড়ো ছেলেবেলা ছিল"
-নির্মলেন্দু গুণ

গতকাল বড়ো ছেলেবেলা ছিল
আমাদের চারিধারে,
দেয়ালের মতো অনুভূতিমাখা মোম
জ্বালিয়ে জ্বালিয়ে আমরা দেখেছি
শিখার ভিতরে মুখ ।
গতকাল ছিল জীবনের কিছু
মরণের মতো সুখ ।

গতকাল বড়ো যৌবন ছিল
শরীরে শরীর ঢালা,
ফুলের বাগান ঢেকে রেখেছিল
উদাসীন গাছপালা ।

আমরা দু’জনে মাটি খুঁড়ে-খুঁড়ে
লুকিয়েছিলাম প্রেম,
গতকাল বড় ছেলেবেলা ছিল
বুঝিনি কী হারালাম !

গতকাল বড়ো এলোমেলো চুলে
বাতাস তুলেছে গ্রীবা,
চুমু খেয়ে গেছে কৃষ্ণচূড়ার
উজ্জ্বল মধুরিমা ।

গতকাল বড়ো মুখোমুখি ছিল
সারাজীবনের চাওয়া,
চোখের নিমিষে চোখের ভিতরে
চোখের বাহিরে যাওয়া ।

08/10/2024

সম্পর্ক
শক্তি চট্টোপাধ্যায়

"সম্পর্কের বাজারে পৌঁছে
পা দুটো থেমে গেল...
সম্পর্ক বিক্রি হচ্ছিল
ওখানে খোলা বাজারে...
আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম,
'কি দামে, বেচছো ভাই এই সম্পর্কগুলো?'
দোকানদার জিজ্ঞেস করলো:
'কোনটা সম্পর্ক টা বানাতে চান আপনি?
'ছেলের ... না বাবার...?
বোনের ... না ভাইয়ের...?
বলুন আপনি কোনটা চান.?
মানবতার ... না ভালোবাসার...?
মায়ের... না বিশ্বাসের...?
বাবুজি, কিছু তো বলুন
কোনটি নিতে চান...
চুপচাপ দাঁড়িয়ে কেন?
ঠিক ভেবে বলুন!
ভয়ে ভয়ে বললাম
'বন্ধুর...'
দোকানদার ভিজে চোখে বললো:
'দুনিয়া টা এই সম্পর্কে ই তো টিকে আছে...'
তবে মাফ করবেন বাবুজি,
এই সম্পর্কটা বিক্রীর জন্য নয়...
এর কোন দাম দিতে পারবেন না!
আর যে দিন এটাও বিক্রী হয়ে যাবে
সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে..."

Address

Shahbagh, Ramna
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবৃত্তি ব্লগ - 𝐑𝐞𝐜𝐢𝐭𝐚𝐭𝐢𝐨𝐧 𝐁𝐥𝐨𝐠 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share