12/03/2021
#আতিফ_আসলাম
নাম টা নেয়াওর পর একটু থামলাম,
আতিফ আসলাম নামটা সুনলেই আমার বুকের বেতর কেমন একটা ব্যাথা অনুভব হয়,এই ব্যাথা হয়ত কতটা ভালবাসি তা থেকেই।
আতিফ আসলাম এক ভালোবাসার নাম,এক অনুভূতির নাম কিংবা কারো কাছে ইমোশনের নাম।
পৃথিবীতে এমন কোন বাক্য নেই যে বাক্যে প্রকাশ করতে পারব আমি আতিফ কে কতটুকু ভালবাসি,শুধু পাকিস্তান, ইন্ডিয়াতে নয় বিশ্বের আনাচে-কানাচে রয়েছে তার অজস্র ফ্যান,তবে এই জনপ্রিয়তা এক দিনে বা এক রাতে হয়ে যায় নি।যার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে,শুনতে হয়েছে অনেক মানুষ এর অনেক খারাপ কথা,পাকিস্তানি বলে হইতো একটু বেশিই কষ্ট করতে হয়েছে।
ওহ লামহে গানের জনপ্রিয়তার পরেই শুরু হয় তাকে নিয়ে জল্পনা- কল্পনা,এমনকি সুনিধী চৌহানের মতো শিল্পীও তাকে তৎকালীন সময়ে এক অনুষ্ঠানে আতিফকে ওভাররেটেড বলেছিল,অথচ পরবর্তীতে আতিফের সাথে স্টেজ শো করেছেন,এছাড়া অভিজিৎ,কৈলাশ খের মতো শিল্পীরাও তাকে নিয়ে নানান কথা বলেছে।অভিজিৎ এক রিয়েলিটি শো'তে এক প্রতিযোগী আতিফের গান গাওয়াতে শূন্য দিয়েছিলেন এবং এমনও বলেছেন যে আতিফ হচ্ছে সফটওয়্যার সিংগার,খালি গলায় ওর গান শুনার মতো না।
দুঃখের বিষয় এই যে বলিউডকে সে এত ভালো মানের গান দেওয়া সত্ত্বেও বলিউড তাকে পুরস্কার হিসেবে কোন এওয়ার্ড দেইনি,এই ব্যাপারটা খুবই,ফিল্মফেয়ার তো দূরে থাক স্টার স্ক্রিন,জি সিনে,আইফা,মির্চি মিউজিক এওয়ার্ডও পাইনি,তবে মনে করি এওয়ার্ড এর চেয়ে বড় কিছু সে পেয়েছে তা হলো তার ফ্যানের ভালোবাসা,জনপ্রিয়তা। & এই ভালবাসা চিরজীবন থাকবে।
তার ক্রেজনেজ সম্পর্কে একটা ধারনা দি,এখনো তার নামে টুইট ট্রেন্ডিং থাকে ১ মিলিয়ন ছাড়িয়ে যেতে ১ ঘন্টা লাগে নাহ।
আতিফ আমার লাইফে একটা চ্যাপ্টারের মত,একটা সময়ে আতিফ ছাড়া কিচ্ছু ভাল লাগতো না, সেই ফিলিংস এখনো আছে,যার কারণে,হিন্দি গানগুলোতে অনেক শিল্পী আসলেও,আমার ভালবাসা আটকে আছে আতিফে,আমার তার সাথে কানেক্সানটা অন্যরকম, কানেক্সানটা যতটা না তার গানের জন্য,তার থেকে বেশি তার আচরণের জন্য, তার ব্যক্তিত্ব আনাকে বার বার মুগ্ধ করে এমন voice off haven আর্টিস্ট খুব আছেন,এক সময় হাম কিস গালি জা র্যাহে হ্যায়,আদাত,ইয়াকিন সারাটাদিন বাজতো,আমার উচ্ছাসের সংগী ছিল আতিফের গানগুলো, হয়ত একসময় আর তার গান আসবে না,কিন্তু তাতে কি?আমার লাইফের একটা সময়ের সকল উন্মাদনায় তার গান ছিল।এখনো আগের মতই গানগুলো শোনা হয়।বিশেষ করে,কুচ ইজ তারাহ, জেনা জেনা, অহলামহে, দুরি,আদাত,এভাবেই আতিফ থাকবেন, আমাদের ভাল-খারাপ সবসময়ই তার গান বাজবে, আর আমার সেই সময়টাকে রঙিন করে দেয়ার জন্য,আতিফ আসলাম এর গানের ব্যাপক ভূমিকা আছে।ধন্যবাদ আতিফ আসলাম।অনেক অনেক ভাল থাকবেন।আতিফের ওই একেকটা গান,একেকটা ইমোশন।সেই আতিফকে অনেক মিস করি
৩৮ বছরে পা দিলো এই কিংবদন্তি, অনেক অনেক শুভ কামনা অনেক ভালবাস শুভ জন্মদিন ভাই।