My Sports Today

My Sports Today দেশ-বিদেশের সকল খেলার সংবাদ নিয়মিত পড়ুন এখানে ।

ভারত থেকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ভেন্যু স্থানান্তর এখন প্রায় নিশ্চিত। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় ...
15/01/2026

ভারত থেকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ ভেন্যু স্থানান্তর এখন প্রায় নিশ্চিত। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই বেশি। এতে বিসিসিআই সম্মতি দিয়েছে এবং আইসিসি দ্রুত চূড়ান্ত সূচি প্রকাশ করবে। বাংলাদেশ গ্রুপ বি-তে আয়ারল্যান্ডের জায়গায় থাকতে পারে, যেখানে আগে অস্ট্রেলিয়ার কথা শোনা যাচ্ছিল।

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বিসিবির দৃঢ় অবস্থানের ফলেই এই অগ্রগতি। আইসিসি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব সিদ্ধান্ত চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে।

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না হওয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের ...
15/01/2026

ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার না হওয়ায় বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিয়ে আজ রাতে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হবে।

আগামীকাল বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা ক্রিকেটারদের ।ভ...
14/01/2026

আগামীকাল বিপিএল ম্যাচের আগে বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরণের ক্রিকেট বয়কট করার ঘোষণা ক্রিকেটারদের ।
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না গেলে জরিমানা চায় ক্রিকেটাররা । জরিমানা দিতে নারাজ ক্রিকেট বোর্ড এই নিয়েই এম নাজমুলের পিছে লেগেছে ক্রিকেটাররা।

বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেবে না বিসিবি ।
14/01/2026

বিশ্বকাপে না গেলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতিপূরণ দেবে না বিসিবি ।

বিগ ব্যাশ লিগে স্পিনারদের দাপটের লড়াইয়ে আবারও সামনে উঠে এলেন রিশাদ হোসেন। আজ ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে ২৭ রান দিয়ে ২...
14/01/2026

বিগ ব্যাশ লিগে স্পিনারদের দাপটের লড়াইয়ে আবারও সামনে উঠে এলেন রিশাদ হোসেন। আজ ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচে ২৭ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ফের শীর্ষে জায়গা করে নেন এই বাংলাদেশি লেগ স্পিনার।

চলতি আসরে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৯ ইনিংসে ৭.৫২ ইকোনমিতে রিশাদের সংগ্রহ ১৩ উইকেট। সমান সংখ্যক উইকেট পেলেও বেশি ইকোনমির কারণে তালিকায় তার পেছনেই আছেন লয়েড পোপ—৯ ম্যাচে ৯ ইনিংসে ৮.৪৮ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট।

🟣 বিগব্যাশে স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিঃ

1️⃣ রিশাদ হোসেন – ১৩ (৯)
2️⃣ লয়েড পোপ – ১৩ (৯)
3️⃣ জোয়েল ডেভিস – ১০ (৬)
4️⃣ কুপার কনোলি – ৯ (৭)
5️⃣ মিচেল সুইপসন – ৮ (৯)

পাকিস্তানি বংশোদ্ভুত সিকান্দার রাজাকে যদি ভারতীয় ভিসা না দেওয়া হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হু"ম*কি দিয়েছ...
14/01/2026

পাকিস্তানি বংশোদ্ভুত সিকান্দার রাজাকে যদি ভারতীয় ভিসা না দেওয়া হয়, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হু"ম*কি দিয়েছে জিম্বাবুয়ে। এর আগেও ভারতীয় দূতাবাস যুক্তরাষ্ট্রের চার ক্রিকেটারকে ভিসা দেয়নি। সব মিলিয়ে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে শেষ পর্যন্ত বিশ্বকাপে যেন ভারত বনাম ভারতই মাঠে নামবে—এমন কথাই এখন ঘুরে বেড়াচ্ছে 🥴🏏

চলমান বিপিএলে উইকেটের দৌড়ে পুরোপুরি দখল নিয়েছেন দেশীয় বোলাররা। শীর্ষ পাঁচে নেই কোনো বিদেশি নাম। ১৪ উইকেট নিয়ে সবার ওপরে ...
13/01/2026

চলমান বিপিএলে উইকেটের দৌড়ে পুরোপুরি দখল নিয়েছেন দেশীয় বোলাররা। শীর্ষ পাঁচে নেই কোনো বিদেশি নাম। ১৪ উইকেট নিয়ে সবার ওপরে নোয়াখালীর পেসার হাসান মাহমুদ। তাকে অনুসরণ করছেন তিনজন—শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রিপন মন্ডল, যাদের প্রত্যেকের ঝুলিতে সমান ১৩টি করে উইকেট। আসরের একমাত্র পাঁচ উইকেট শিকার করে ১২ উইকেট নিয়ে তালিকায় আছেন নাসুম আহমেদ।

🎯 চলমান বিপিএলে শীর্ষ উইকেটশিকারি

1️⃣ হাসান মাহমুদ – ১৪ উইকেট
2️⃣ শরিফুল ইসলাম – ১৩ উইকেট
3️⃣ মুস্তাফিজুর রহমান – ১৩ উইকেট
4️⃣ রিপন মন্ডল – ১৩ উইকেট
5️⃣ নাসুম আহমেদ – ১২ উইকেট

⚡ হ্যাটট্রিকে নতুন মাইলফলক

চলতি আসরে তৈরি হয়েছে নতুন ইতিহাস। এক আসরেই হয়েছে ৩টি হ্যাটট্রিক, যা বিপিএলে এই প্রথম। ১২ আসর মিলিয়ে এখন পর্যন্ত মোট হ্যাটট্রিকের সংখ্যা দাঁড়াল ১১।

🟢 মৃত্যুঞ্জয় চৌধুরী একমাত্র বোলার হিসেবে করেছেন ২টি হ্যাটট্রিক।
🟢 অপর দুটি হ্যাটট্রিক করেছেন রিপন মন্ডল ও মেহেদী হাসান রানা।

🚨 সুখবর! বাংলাদেশের আবেদন বিবেচনায় নিচ্ছে আইসিসি 🇧🇩🔥টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে বড় সুখবর মিলতে পারে। শো...
13/01/2026

🚨 সুখবর! বাংলাদেশের আবেদন বিবেচনায় নিচ্ছে আইসিসি 🇧🇩🔥
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু নিয়ে বড় সুখবর মিলতে পারে। শোনা যাচ্ছে, বিসিবির আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশকে শ্রীলঙ্কাতেই খেলানোর বিষয়ে ইতিবাচক ভাবছে আইসিসি। এতে একদিকে ভ্রমণ ঝামেলা কমবে, অন্যদিকে তুলনামূলক সহজ গ্রুপে পড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে টাইগারদের জন্য।

👀 সি গ্রুপ থেকে বি গ্রুপে বাংলাদেশ?
আলোচনায় থাকা সম্ভাব্য পরিকল্পনা অনুযায়ী, অস্ট্রেলিয়ার জায়গায় বাংলাদেশকে বি গ্রুপে অন্তর্ভুক্ত করতে পারে আইসিসি। এমন হলে বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় 🇱🇰।

📌 সম্ভাব্য গ্রুপ পরিবর্তনের চিত্র
🔹 গ্রুপ বি: শ্রীলঙ্কা 🇱🇰, আয়ারল্যান্ড 🇮🇪, জিম্বাবুয়ে 🇿🇼, ওমান 🇴🇲
➡️ এই গ্রুপে অস্ট্রেলিয়ার পরিবর্তে যুক্ত হতে পারে বাংলাদেশ 🇧🇩

🔹 গ্রুপ সি: ইংল্যান্ড 🏴, ওয়েস্ট ইন্ডিজ 🌴, নেপাল 🇳🇵, ইতালি 🇮🇹
➡️ এখানে বাংলাদেশের জায়গায় যেতে পারে অস্ট্রেলিয়া 🇦🇺

❓ আইসিসি কি সত্যিই গ্রুপ ও ভেন্যুতে বড় পরিবর্তন আনছে?
সবকিছুই এখন আলোচনার পর্যায়ে। চূড়ান্ত সিদ্ধান্ত জানতে তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব—অপেক্ষা শুধু আইসিসির আনুষ্ঠানিক ঘোষণার 🏏

বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়ে...
12/01/2026

বিপিএলের সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে প্লে–অফ নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। একই সাথে প্লে–অফ নিশ্চিত হয়েছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্সেরও।

পয়েন্ট টেবিল অনুযায়ী রাজশাহী এখন ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম রয়্যালস এবং ৯ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটের ব্যবধানে তৃতীয় স্থানে সিলেট টাইটান্স। পয়েন্টের ব্যবধান ও বাকি ম্যাচের সমীকরণে এই তিন দলই টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

চতুর্থ ও শেষ প্লে–অফ স্থানের জন্য প্রতিদ্বন্দ্বিতা এখন রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যে সীমাবদ্ধ। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত এগিয়ে আছে রংপুর। সমান ম্যাচে ঢাকা ও নোয়াখালীর পয়েন্ট ৪ করে, নেট রানরেটেও তারা পিছিয়ে রয়েছে।

রংপুরের সামনে সমীকরণ পরিষ্কার—বাকি ম্যাচগুলোর যেকোনো একটিতে জয় পেলেই প্লে–অফে জায়গা নিশ্চিত হবে। অন্যদিকে ঢাকা ও নোয়াখালীকে নিজেদের সব ম্যাচ জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে রংপুরের ফলাফলের দিকেও।

তানজিদ তামিমকে ম্যান অব দ্যা ম্যাচের ১ লাখ টাকা পুরস্কার তুলে দিলো তামিমকে দালাল বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ।ঢাক...
12/01/2026

তানজিদ তামিমকে ম্যান অব দ্যা ম্যাচের ১ লাখ টাকা পুরস্কার তুলে দিলো তামিমকে দালাল বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম ।
ঢাকা ক্যাপিটালস্ এর দেওয়া ১৩১ রানের টার্গেট তানজিদ তামিমের ৫ ছক্কা ও ৭ চারে ৪৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস এ হেসে খেলে ৭ উইকেটে জয় পায় রাজশাহী ।

ছক্কায় অর্ধশতক, ইমনের ব্যাটে সিলেটের সহজ জয়সিলেট টাইটান্সের বোলাররা আগেই ম্যাচের ভিত গড়ে দিয়েছিলেন। নাসুম আহমেদ, শহীদুল ...
12/01/2026

ছক্কায় অর্ধশতক, ইমনের ব্যাটে সিলেটের সহজ জয়

সিলেট টাইটান্সের বোলাররা আগেই ম্যাচের ভিত গড়ে দিয়েছিলেন। নাসুম আহমেদ, শহীদুল ইসলাম ও মঈন আলির নিয়ন্ত্রিত বোলিংয়ে অল্প রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এরপর পারভেজ হোসেন ইমন ও তৌফিক খানের ব্যাটে সহজ জয়ের পথেই হাঁটে সিলেট। শেষ দিকে সুফিয়ান মুকিম ও নাহিদ রানার বোলিংয়ে কিছুটা সময় লাগলেও ছক্কা মেরে জয় ও নিজের তৃতীয় ফিফটি নিশ্চিত করেন ইমন।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ১৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় সিলেট। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। শুরু থেকেই চাপে থাকা রংপুর ১৯.১ ওভারে ১১৪ রানেই অলআউট হয়ে যায়।

জবাবে ছোট লক্ষ্যে দারুণ শুরু পায় সিলেট। উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করেন তৌফিক খান ও পারভেজ হোসেন ইমন। সুফিয়ান মুকিমের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে তৌফিক আউট হলে ভাঙে এই জুটি। এরপর আরিফুল ইসলাম জনিকে নিয়ে এগোন ইমন। তবে নাঈম হাসানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে ২৬ রানের জুটির সমাপ্তি ঘটে।

শেষ দিকে জয় একেবারে কাছে থাকলেও পরপর দুই বলে আফিফ হোসেন ও ইথান ব্রুকসের উইকেট হারিয়ে সামান্য নাটকীয়তা তৈরি হয়। তবে পরের ওভারের তৃতীয় বলে ইফতিখার আহমেদের ওপর ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করার পাশাপাশি অর্ধশতক পূর্ণ করেন ইমন। শেষ পর্যন্ত ৪১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি।

এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে প্লে–অফের খুব কাছে পৌঁছে গেল সিলেট টাইটান্স।

শ্রীলঙ্কা নয়, চেন্নাই ও কেরালায় বাংলাদেশকে খেলানোর পরিকল্পনা আইসিসির ।বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন এ...
12/01/2026

শ্রীলঙ্কা নয়, চেন্নাই ও কেরালায় বাংলাদেশকে খেলানোর পরিকল্পনা আইসিসির ।

বিশ্বকাপের ভেন্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন একটি পরিকল্পনার কথা সামনে এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কায় নয়, বরং ভারতের চেন্নাই ও কেরালায় বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

Address

Mirpur
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when My Sports Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share