10/06/2018
Discussion and iftar with parents to stop child abuse in Bangladesh
(শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি)
--------------------------
My Body is My Body Program. Bangladesh বাংলাদেশ কমিটির আয়োজনে ঢাকার বেইলী রোডে হোটেল জিগেরিতে ৯ জুন ২০১৮ রোজ শনিবার বাংলাদেশে শিশু নির্যাতন বন্ধে শিশুদের বাবা মায়ের সাথে আলোচনা ইফতার মাহফিল ও ঢাকা উত্তর সিটি এলাকার নব গঠিত কমিটির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: সংগঠনের সভাপতি লায়ন মোঃ ইকবাল হোসেন মতবিনিময় সভায় বক্তব্য রাখেনঃ সংগঠনের ভাইস চেয়ারম্যান-মোশাররফ হোসেন মিলন, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মোন্নাফ মিয়া, বিটিভির বিশিষ্ঠ সংবাদ উপস্থাপক মনোয়ার হোসেন, সিএনএন টিভির পরিচালক জনাব সাখোয়াত হোসেন মাসুদ, মেজবাহ উদ্দিন, লায়ন শামীম অাহমেদ, লায়ন ছামেদা ইয়াসমিন কান্তা, ঢাকা উত্তরের প্রেসিডেন্ট ও সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আগামি ঈদের পরে বিভিন্ন স্কুলে সভা সেমিনার ও ভিডিওর মাধ্যমে শিশু নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন করে তোলার জন্য এক কর্মসূচি গ্রহন করা হয় যা অবিরাম চলমান থাকবে।
এবং আসন্ন পবিত্র ঈদের আনন্দ গরিব অসহায় শিশুদের সাথে ভাগাভাগি করে নেওয়র জন্য আগমি ২৭ রমজান ঢাকা শহরে অসহায় শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হবে।
এ মহতি কাজে যারা সহযোগিতা করতে চান তারা My Body Is My Body এর পরিচালক অর্থ জনাব এনামুল কবির লিটু মোবাইল নাম্বার ০১৯১-৭০৩২১৮৬ অথবা কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোন্নাফ মিয়ার মোবাইল নাম্বারে ০১৭১-৬০৪১৪৬১ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমরা আছি মানবতার সাথে আপনিও এগিয়ে আসুন ।
Thank u all.
Lion Md Iqbal Hossain.
Ambassador & President. .
My Body Is My Body Program Bangladesh .
&
Council of Representative
The World Peace Committee in Bangladesh
&
Ambassador Bangladesh.
Global Goodwill Ambassador (GGA)
&
Peace Ambassador. Foundation for Integrity in Governance in Africa (F**A)