Star Bangla

Star Bangla New & Entertainment

06/04/2016
https://youtu.be/buIqO_MAvIM
06/04/2016

https://youtu.be/buIqO_MAvIM

ঐতিহাসিক টাঙ্গাইলের বিক্ষাত লাঠিখেলা হয়ে গেল ৫ই এপ্রিল ২০১৬

https://youtu.be/CXxMfd5q0GI
06/04/2016

https://youtu.be/CXxMfd5q0GI

৫ই এপ্রিল ২০১৬ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী আয়োজিত টা্ঙ্গাইলের সন্তোষে অনুষ্ঠিত ঐতিহাসিক কৃষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনালিস্ট ফ্রন্ট-এন...

06/04/2016
10/02/2016

বাংলাদেশ জাতীয়তা বাদী সেচ্চাসেব দলের প্রতিবাদ সমাবেশ।

10/02/2016

বৃহত্তর যশোরের নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণা এবং মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাথে সংযুক্তির প্রচেষ্টার প্রতিবাদে ঢাকাস্থ বৃহত্তর যশোর সমিতি এবং বিভাগ আন্দলোন পরিষদ যৌথভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান করনে। সংবাদ সম্মেলনে বলা হয় বৃহত্তর যশোর বাংলাদেশের এক সমৃদ্ধ জনপদ। প্রশাসনিকভাবে যশোরের যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের অন্য যে কোন এলাকার চেয়ে যশোর বিভাগ ঘোষণার যৌক্তিকতা রয়েছে। বৃটিশ আমলে কোলকাতার পশ্চাতভূমি হিসেবে যশোর ভিন্ন মর্যাদায় আসীন থাকলেও সে মর্যাদা এখন বিলীন হতে চলেছে।

শব্দ দূষণ হবে না মেট্রোরেলে : ওবায়দুল কাদের মেট্রোরেলের রুট পরিবর্তনে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর অন্যদিক...
08/02/2016

শব্দ দূষণ হবে না মেট্রোরেলে : ওবায়দুল কাদের


মেট্রোরেলের রুট পরিবর্তনে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর অন্যদিকে মন্ত্রি বলছেন মেট্রোরেলের পথ বদলের সুযোগ নেই।
রোববার রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, “মেট্রোরেল নির্মাণের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন এলাকায় শব্দ দূষণ ও সাংস্কৃতিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে যে প্রচারণা চালানো হচ্ছে তা সঠিক নয়। মেট্রোরেলের শব্দ নিয়ন্ত্রণে রেলট্র্যাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। ফলে শব্দ দূষণের মাত্রা কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে প্রস্তাবিত মেট্রোরেলের রুট পরিবর্তনে দাবি তুলে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সম্মুখে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।

ছাত্র-ছাত্রীদের দাবী, এই মেট্রোরেল হলে বিজ্ঞান অনুষদের জিন প্রকৌশল, সিএসই, অণুজীব বিজ্ঞান ও সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ বিভাগ পড়বে সরাসরি হুমকিতে। বহু বছরের পুরনো রাজু ভাস্কর্যও তার চিরচেনা সৌন্দর্য হারাবে। আর এই ট্রেনের শব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থগার ও দোয়েল চত্বরের পাশে অবস্থিত বিজ্ঞান লাইব্রেরিতে লেখাপড়া এবং ক্যাম্পাস এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাহত হবে। শিক্ষার্থী দের আন্দোলন প্রসঙ্গে এর আগের দিন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ পর্যায়ে মেট্রোরেলের রুট পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইইবি’র ৫৬তম কনভেশনে ‘এক্সিলেন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, জাইকার অর্থায়নে ঢাকা মহানগরী ও পাশ্ববর্তী জেলাসমূহের জন্য প্রণীত কৌশলগত পরিকল্পনা বা এসটিপি সংশোধনের কাজ চলছে। ইতোমধ্যে এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। মার্চ মাসে সংশোধিত এসটিপি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় তোলা হবে। এসটিপি অনুমোদিত হলে গাবতলী থেকে ভাটারা এবং এয়ারপোর্ট থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত আরও দুটি মেট্রোরেল রুট নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হবে। ২০১৯ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় জনগণ বৈপ্লবিক পরিবর্তন দেখতে পাবেন বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করে সড়ক পরিবহনমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, ২০১৮ এর মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে ২০১৯ সালে। চলতি বছরের মে মাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ সম্পন্ন হবে। অবকাঠামো নির্মাণে অপচয় রোধে গুরুত্বারোপ করে প্রকৌশলীদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মধ্য দিয়ে উন্নয়ন কাজ এগিয়ে নিতে হবে। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়; জনগণ সবকিছুই দেখছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আইনুন নিশাত। এতে অন্যদের মধ্যে প্রকৌশলী কবির আহমদ ও আব্দুস সবুর বক্তব্য রাখেন।

Address

Dhaka
1207

Opening Hours

Monday 08:00 - 12:00
Tuesday 08:00 - 12:00
Wednesday 08:00 - 12:00
Thursday 08:00 - 12:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 12:00
Sunday 08:00 - 12:00

Telephone

01713627692

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Star Bangla:

Share