Shanto-Mariam Film Society

Shanto-Mariam Film Society Shanto-Mariam Film Society is a film club of Shanto-Mariam University of Creative Technology.

11/07/2020

"তৃপ্তি মিত্র ও একটি বিস্মৃতপ্রায় ছবি"

'জাগো হুয়া সভেরা' ১৯৫৯ সালের নির্মিত ছবি। পরিচালক ছিলেন এ.জে.করদার। ঐ বছর পাকিস্তানের হয়ে অস্কারে প্রতিনিধিত্ব করেছিল ছবিটি, কিন্তু মনোনীত হয়নি। সে বছরই মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ' গোল্ডেন মেডেল' পায় ছবিটি। প্রতিযোগিতায় ছিল সত্যজিত রায়ের ' জলসাঘর' - ও। জলসাঘর -এর সঙ্গীত পরিচালক উস্তাদ বিলায়েত খাঁ পান ' সিলভার মেডেল'। মানিক বন্দ্যোপাধ্যায়ের ' পদ্মা নদীর মাঝি' -র অনুপ্রেরণায় চিত্রনাট্য লিখেছিলেন ফৈয়াজ আহমেদ ফৈয়াজ। তৃপ্তি মিত্র অভিনয় করেছিলেন' মালা' চরিত্রে। সঙ্গীত পরিচালক ছিলেন তিমিরবরন। সিনেমাটোগ্ৰাফার ছিলেন ওয়াল্টার লাসালি , যিনি পরে 'জোরবা দা গ্ৰিক' ছবির জন্য অস্কার পান। তৎকালীন পাকিস্তানের জেনারেল আইয়ুব খান ছবিটি কমিউনিস্টদের বানানো ছবি বলে ঘোষণা করেন এবং ছবিটির মুক্তি নিষিদ্ধ করেন। এই বিস্মৃতপ্রায় ছবিটি পুনরুদ্ধার করেন‌ দুই ফরাসি ভাই, Philippe ও Alain Jalladeau ২০০৭ সালে। ২০১০ সালে এই কাজ সম্পূর্ণ হয়। ২০১৬ সালে 'কান চলচ্চিত্র উৎসব' - এ ছবিটি দেখানো হয়। ২০১৬ সালে মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি বাতিল করা হয়, রাজনৈতিক কারণে ।
ছবিটির কিছু মূহুর্ত...

আমাদের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির অফ ক্রিয়েটিভ টেকনোলজি’র মাননীয় চেয়ারম্যান স্যার খুবই ক্রিটিকাল কন্ডিশনে সি.এম.এইচ এ ...
29/05/2020

আমাদের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির অফ ক্রিয়েটিভ টেকনোলজি’র মাননীয় চেয়ারম্যান স্যার খুবই ক্রিটিকাল কন্ডিশনে সি.এম.এইচ এ চিকিৎসাধীন আছেন।
মাননীয় চেয়ারম্যান স্যার এর জন্য O+ve ব্লাড গ্রুপের প্লাজমা প্রয়োজন।
(করোনা রোগী যিনি কমপক্ষে ১৪ দিন পূর্বে নেগেটিভ এবং সুস্থ হয়েছেন)
যোগাযোগঃ01717876585

আমাদের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রবাদপুরুষ আব্দুল জব্বার। একাত্তরে মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, স্রষ্টার আশীর্বাদ '...
30/08/2017

আমাদের সঙ্গীত অঙ্গনের অন্যতম প্রবাদপুরুষ আব্দুল জব্বার। একাত্তরে মুক্তিযুদ্ধে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন, স্রষ্টার আশীর্বাদ 'গানের কণ্ঠ' নিয়ে। যুদ্ধকালীন পুরো ৯ মাস,হারমোনিয়াম গলায় ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছেন।

স্বাধীন বাংলা বেতারে করেছেন অসংখ্য গান।প্রখ্যাত কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য জনমত তৈরিতে নিরলসভাবে কাজ করে যান। ভারতের বিভিন্ন অঞ্চলে গান গেয়ে প্রাপ্ত, প্রায় ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে জমা দিয়েছিলেন তিনি।

৭৯ বছর বয়সী এই কিংবদন্তী গায়ক, কিডনি, হার্ট, প্রস্টেটসহ নানা জটিলতায় আক্রান্ত ছিলেন এবং তাঁর ম্যাসিভ রেইনাল ফেইলিওর (দুটো কিডনি সম্পূর্ণ অকার্যকর) হয়েছিল ।

গেরিলা ১৯৭১, পরিবারের সকলের কাছে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী তাঁর আত্মার চিরশান্তি প্রার্থনা আহবান করছি।

Courtesy: Guerilla 1971

09/08/2017

এই ভূখন্ডে নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?
পরিচালক কে ছিল?
কত সালে নির্মিত হয় চলচ্চিত্রটি?

‘‘পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকে। কোন পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। এই ক্ষমত...
28/03/2016

‘‘পৃথিবীর সব মেয়েদের ভেতর অলৌকিক একটা ক্ষমতা থাকে।
কোন পুরুষ তার প্রেমে পড়লে মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে।
এই ক্ষমতা পুরুষদের নেই। তাদের কানের কাছে মুখ নিয়ে কোন মেয়ে যদি বলে- ‘শোন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি মরে যাচ্ছি।’ তারপরেও পুরুষ মানুষ বোঝে না। সে ভাবে মেয়েটা বোধ হয় এপেন্ডিসাইটিসের ব্যাথায় মরে যাচ্ছে!’’
-----হুমায়ূন আহমেদ

কিম কি দুক দক্ষিন কোরিয়ার একজন সনাম ধন্য পরিচালক, যার হাত ধরে দক্ষিন কোরিয়ার ফিল্ম আজ আজকের অবস্থায় এসেছে। চিত্রনাট্যে ত...
02/12/2014

কিম কি দুক দক্ষিন কোরিয়ার একজন সনাম ধন্য পরিচালক, যার হাত ধরে দক্ষিন কোরিয়ার ফিল্ম আজ আজকের অবস্থায় এসেছে। চিত্রনাট্যে তার অসাধারন্বত এবং নির্মাণে সুনিপুণ হাত এই দুইয়ে মিলে সৃষ্টি হয়েছে এমন কিছু ফিল্ম যার প্রতিটি সেকেন্ডে রয়েছে শিল্প। আপনি যদি একজন মুভি বিশারদ হয়ে থাকেন তা ইতিমধ্যেই জানেন। যারা তার কোন মুভি এখনো দেখেন নি তাদের জন্য বলছি- সময় থাকলে নিম্নের মুভিগুলো দেখতে পারেন।
কেমন লাগল তা জানাতে ভুলবেন না কিন্তু।

কিম দুক নির্মিত মুভি যা আন্তর্জাতিক মহলে সমাদৃত হয়েছে-

1. Crocodile
2. Wild Animals
3. Birdcage Inn
4. The Isle
5. Real Fiction
6. Address Unknown
7. Bad Guy
8. The Coast Guard
9. Spring, Summer, Fall, Winter... and Spring
10. Samaritan Girl
11. 3-Iron
12. The Bow
13. Time
14. Breath
15. Dream
16. Arirang
17. Amen
18. Pietà
19. Moebius
20. Il-dae-il (One on One)

Address

SMUCT Campus-5, Shah Makhdum Avenue, Uttara Sector/12
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanto-Mariam Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Shanto-Mariam Film Society:

Share