Lipikola

Directions Website Contact the establishment

Lipikola Type Foundry is a Bangladesh-based independent type design studio dedicated to crafting high-quality, original fonts that speak across cultures and languages.

03/10/2026

At Lipikola TypeTalk 2026, Jacob Thomas (Type Designer & Founder of Bangla Type Foundry) shares insightful thoughts on the future of Bangla font development, avoiding faux bold, utilizing multi-weight families, and matching Latin scripts to elevate overall readability.
The full discussion will be released soon. Stay tuned!

01/10/2026

From Brahmi script to modern Bengali Type.
keynote speaker Abu Jar M Akkas shares the historical evolution of the Bengali script at Lipikola TypeTalk 2026. The full discussion will be released soon. Stay tuned!

Had an effective discussion with Jacob Thomas today about our future collaboration for Bangla type design.Thank you Jaco...
20/09/2026

Had an effective discussion with Jacob Thomas today about our future collaboration for Bangla type design.

Thank you Jacob, for your time and support.

Hopefully, we will update everyone very soon about our initiatives, inshaAllah, some exciting things are coming up for the Bengali type designer community. ❤️

বাঙলা হরফের ইতিহাস বহু পুরনো হলেও সে ইতিহাস সংরক্ষণে বাঙালি হিসেবে আমাদের অবহেলা পিছিয়ে রেখেছে বহুদূর। প্রতিনিয়ত আমরা বা...
16/09/2026

বাঙলা হরফের ইতিহাস বহু পুরনো হলেও সে ইতিহাস সংরক্ষণে বাঙালি হিসেবে আমাদের অবহেলা পিছিয়ে রেখেছে বহুদূর। প্রতিনিয়ত আমরা বাঙলায় লিখি, বাঙলায় পড়ি, বাঙলায় দেখি সবকিছু; কিন্তু বাঙলা হরফ নিয়ে আমাদের যথাযথ চর্চা নেই কেন? এ প্রশ্নটি করুন!

আবু জার মোঃ আককাস, পেশায় তিনি সাংবাদিক হলেও বাংলা হরফ নিয়ে তার জানাশোনা ও আগ্রহ বাংলা টাইপ নিয়ে কাজ করতে আমাদের আশা জাগিয়েছে। তিনি বাংলা প্রথম কমিক ফন্ট প্রকাশ করেন ১৯৯৮ সালে। অসংখ্যা গবেষণাধর্মী আর্টিকেল লিখেছেন তিনি টাইপোগ্রাফি নিয়ে। আমাদের প্রচলিত জানাশোনার বাইরে গিয়ে তিনি বাংলা প্রথম মুদ্রাক্ষরের আবিষ্কার করেন নতুনভাবে।। বাংলা হরফ ও প্রিন্টিং হিস্ট্রি নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা আরেক গবেষক সুস্নাত চৌধুরীর সঙ্গে তিনি সম্পাদনা করেন টাইপোগ্রাফিবিষয়ক পত্রিকা “হরফচর্চা”। খুব ক্ষুদ্র অথচ একটি সমৃদ্ধ পত্রিকা হরফচর্চা।

আধুনিক প্রযুক্তির এই ডিজিটাল যুগে টাইপোগ্রাফি নিয়ে প্রচুর প্র্যাক্টিকাল কাজ হলেও একাডেমিক ও বাংলা হরফের পরম্পরা, বিশেষ করে বাংলা টাইপোগ্রাফির থিউরিটিক্যাল জ্ঞান আমাদের খুব অল্প। কেননা সেরকম কোনো চর্চা বাংলায় হয় না, এ নিয়ে রাষ্ট্র কিংবা ইনস্টিটিউটেরও যেন কোনো মাথাব্যথা নেই। সে জায়গা থেকে আবু জার মোঃ আককাস একা নিভৃতে বাংলা হরফ ও তার খুঁটিনাটি নিয়ে গবেষণা করে যাচ্ছেন নানা মাধ্যমে।
লিপিকলা আয়োজিত বাৎসরিক প্রোগ্রাম “লিপিকলা” টাইপটকে প্রথম ও দ্বিতীয়বার স্পিকার হিসেবে তিনি বাংলা হরফের বিবর্তন ও রূপ নিয়ে দীর্ঘ আলোচনা করে আমাদের সমৃদ্ধ করেছেন। শিগ্রই আলোচনার পূর্ণ ভিডিও লিপিকলার ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

আজ তাঁর জন্মদিন। লিপিকলার পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা।

10/09/2026

a day dedicated to Bengali type, ideas, and conversations.

Thank you for being part of it. ❤️

বাংলাদেশে হাতেগোনা যে কজন মানুষ বাংলা হরফ নিয়ে গবেষণা ও চর্চা করেন, আবু জার মো. আককাস তাঁদের একজন। প্রচারবিমুখ এই মানুষট...
10/09/2026

বাংলাদেশে হাতেগোনা যে কজন মানুষ বাংলা হরফ নিয়ে গবেষণা ও চর্চা করেন, আবু জার মো. আককাস তাঁদের একজন। প্রচারবিমুখ এই মানুষটি তাঁর দীর্ঘদিনের গবেষণা, লেখালেখি ও হরফচর্চার কাজ করে যেতে পছন্দ করেন অনেকটাই নিভৃতে। তবে ভাষা ও টাইপোগ্রাফি নিয়ে আগ্রহী তরুণদের জন্য তাঁর অভিজ্ঞতা ও চিন্তার জগৎটি গুরুত্বপূর্ণ। ভাষা, লিপি ও হরফের ইতিহাস নিয়ে তাঁর দীর্ঘদিনের অনুসন্ধান, বিভিন্ন লিপির নকশা নিয়ে কাজ এবং নতুন ভাষা শেখার আগ্রহ-সব মিলিয়ে তাঁর কাজের পরিসর বেশ বিস্তৃত। তরুণদের ভাষা ও টাইপোগ্রাফি চর্চায় আগ্রহী করে তোলার সম্ভাবনাও রয়েছে তাঁর এই অভিজ্ঞতার মধ্যে। দেশ রূপান্তরের পক্ষ থেকে তাঁর সঙ্গে আলাপ করেছেন অনিন্দ্য নাহার হাবীব।

A heartfelt thank you to Daily New Age, Dhaka Tribune, Protidiner Sangbad, Shomoyer Alo, Desh Rupantor,  Agamir Shomoy, ...
09/09/2026

A heartfelt thank you to Daily New Age, Dhaka Tribune, Protidiner Sangbad, Shomoyer Alo, Desh Rupantor, Agamir Shomoy, and all the media outlets that featured and covered “Lipikola TypeTalk 2026”.

Your thoughtful coverage and support have helped bring the conversation around Bengali type design, typography, and type culture to a wider audience.

We are truly grateful for your support in amplifying this important conversation.

Thank you for being a part of the journey.

We sincerely thank Dhaka Tribune for featuring Lipikola TypeTalk 2026 and highlighting the evolving landscape of Bengali...
08/09/2026

We sincerely thank Dhaka Tribune for featuring Lipikola TypeTalk 2026 and highlighting the evolving landscape of Bengali type design.

We truly appreciate their thoughtful coverage and support in bringing this conversation to a wider audience.

Read the full report below.

Type designers, researchers and typography practitioners have stressed the need for more research and regular practice to further develop Bengali type design and take it to the global stage. They made the remarks at ‘Lipikola TypeTalk 2026’, organised by Lipikola...

Thank you, The Daily New Age, for covering Lipikola TypeTalk 2026 and helping us take the conversation on Bengali type d...
08/09/2026

Thank you, The Daily New Age, for covering Lipikola TypeTalk 2026 and helping us take the conversation on Bengali type design to a wider audience. We truly appreciate your support.

প্রেস বিজ্ঞপ্তিলিপিকলা টাইপটকবাংলা টাইপ ডিজাইনের বিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা৮ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা....................
08/09/2026

প্রেস বিজ্ঞপ্তি

লিপিকলা টাইপটক
বাংলা টাইপ ডিজাইনের বিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা

৮ সেপ্টেম্বর ২০২৬, ঢাকা......................................................

টাইপ ডিজাইন স্টুডিও ও গবেষণাভিত্তিক প্লাটফর্ম লিপিকলা টাইপ ফাউন্ড্রি সোমবার রাজধানীতে বাংলা টাইপ ডিজাইন ও টাইপোগ্রাফি নিয়ে তাদের বার্ষিক সম্মেলন “লিপিকলা টাইপটক ২০২৬” আয়োজন করে। তুলনামূলকভাবে কম আলোচিত এই বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন টাইপ ডিজাইন, গবেষণা ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা।

‘লিপিকলা টাইপটক–২০২৬’ শীর্ষক সম্মেলনটি অনুষ্ঠিত হয় বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে। এতে অংশগ্রহণকারীরা টাইপ ডিজাইনের বিভিন্ন দিক,এর ইতিহাস এবং নিজেদের কাজের অভিজ্ঞতা নিয়ে মতামত ও ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন নিউ এজ-এর ডেপুটি এডিটর ও বাংলা টাইপোগ্রাফি বিষয়ক সাময়িকী ‘হরফচর্চা’-এর সম্পাদকীয় সহযোগী আবু জার মোঃ আককাস এবং খ্যাতিমান টাইপ ডিজাইনার ও গবেষক বাংলা টাইপ ফাউন্ড্রির প্রতিষ্ঠাতা জ্যাকব থমাস।

আবু জার মোঃ আককাস তাঁর বক্তব্যে বাংলা টাইপ ডিজাইনের ইতিহাস এবং প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে আধুনিক বাংলা টাইপ ডিজাইনে ফন্টের ঐতিহাসিক বিবর্তন তুলে ধরেন।
অন্যদিকে, জ্যাকব থমাসের মূল বক্তব্যে বাংলা টাইপ ডিজাইনের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং বৈশ্বিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলা টাইপ ডিজাইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, বাংলা অক্ষরের আকৃতি, স্টাইলাইজেশন ও রেখার ব্যবহার টাইপফেস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের আলোচক শিল্পী আনিসুজ্জামান সোহেল তাঁর অভিজ্ঞতা তুলে ধরে বলেন,টাইপফেস ডিজাইনারদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে পর্যাপ্ত সুযোগ ও পরিসরের অভাব রয়েছে। তিনি সমকাল পত্রিকার লোগো তৈরির সময় প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর কাছ থেকে প্রশংসা পাওয়ার একটি পেশাগত স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন।

এছাড়াও ইবিএলআইসিটি প্রকল্পের এডভাইজার মামুন অর রশীদ ফন্টের পাইরেসি ঠেকাতে টাইপ ডিজাইন ও যে কোনো ইন্টালেকচুয়াল প্রপার্টির কপিরাইট বিষয়ে টাইপ ডিজাইনারদের সচেতন হতে বলেন।
আলোচনায় আরও যুক্ত ছিলেন, অভ্র টিমের অন্যতম ডেভেলপার তানভিন আহমেদ সিয়াম, প্রযুক্তিবিদ ও ‘একুশে’ প্রজেক্টের প্রতিষ্ঠাতা অমি আজাদ, বিশিষ্ট টাইপফেস ডিজাইনার ও ডেভেলাপার মুহাম্মদ শহিদুল ইসলাম, কোডপত্র’র প্রতিষ্ঠার ও ডেভেলপার জায়েদ আহসান সাদসহ টাইপ ডিজাইন ও টাইপোগ্রাফি কমিউনিটির আরো অনেকেই।

আলোচনায় উঠে আসে, বাংলা টাইপের ভবিষ্যৎ, নতুন ফন্ট তৈরি ছাড়াও বাংলা লিপির ইতিহাস, ব্যবহার, প্রযুক্তি, নান্দনিকতা ও সাংস্কৃতিক প্রেক্ষাপটকে সমন্বিতভাবে বোঝা এবং তা নিয়ে নিয়মিত গবেষণা ও আলোচনা করাও জরুরি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিপিকলা টাইপ ফাউন্ড্রির ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা কাজী যুবাইর মাহমুদ। তিনি বলেন, “লিপিকলার যাত্রা শুরু হয়েছিল বাংলা টাইপকে শুধু একটি ডিজাইনের বিষয় হিসেবে নয়। ভাষা, সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার জায়গা থেকে।
তিনি আরও বলেন, “লিপিকলা টাইপটক সেই ভাবনা থেকেই শুরু হয়েছে। আমরা চাই, এখানে অভিজ্ঞ টাইপ ডিজাইনার ও গবেষকদের পাশাপাশি নতুন প্রজন্মের ডিজাইনার, শিক্ষার্থী এবং বাংলা টাইপ নিয়ে আগ্রহী মানুষেরাও তাঁদের ভাবনা ও প্রশ্ন নিয়ে অংশ নিক। বাংলা টাইপের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে আমাদের প্রয়োজন সম্মিলিতভাবে শেখা, প্রশ্ন করা এবং নিজেদের কাজকে সমালোচনার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যারা তাঁদের সময়, জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
লিপিকলা টাইপটকের যাত্রা শুরু হয় ২০২৫ সালে, লিপিকলা টাইপ ফাউন্ড্রির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সে সময় বাংলা বর্ষপঞ্জির ১২ মাসের নামে ১২টি নতুন টাইপফেসও উন্মোচন করা হয়।

অনুষ্ঠান আয়োজনে বিশেষভাবে “কোডপত্র” এবং “বেঙ্গল অরা ক্রিয়েটিভ” সাপোর্টার হিসেবে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।

_________________________________________________________________

Press Release

Challenges and Opportunities in Bengali Type Design Discussed at Lipikola TypeTalk 2026

8 September, 2026. Dhaka

Independent type design studio and research platform Lipikola Type Foundry hosted its annual Bengali typography conference, Lipikola TypeTalk 2026, in Dhaka on Monday, bringing together type designers, researchers, developers, artists and practitioners to discuss the evolution, challenges and future possibilities of Bengali type design.
Held at the Bishwa Sahitya Kendra in Banglamotor, Dhaka, the conference explored the history of Bengali type, contemporary design practices, technology, aesthetics and the experiences of professionals working across the field.
The keynote sessions were delivered by Abu Jar M. Akkas, Deputy Editor of The New Age and editorial associate of the Bengali typography magazine Harfchorcha, and Jacob Thomas, renowned type designer, researcher and founder of Bangla Type Foundry.
In his presentation, Abu Jar M. Akkas traced the historical development of Bengali type design, exploring its evolution from the ancient Brahmi script to contemporary digital typefaces.
Jacob Thomas, meanwhile, focused on the future direction of Bengali type design and highlighted the importance of developing typefaces that can meet international standards while retaining the distinctive characteristics of the Bengali script.
Discussing key aspects of Bengali type design, Maksudur Rahman, Professor of Graphic Design at the University of Dhaka, highlighted the importance of letterforms, stylisation and the use of strokes in shaping Bengali typefaces.
Artist & Type Designer Anisuzzaman Sohel, another speaker at the event, shared his professional experiences and pointed to the limited institutional opportunities and platforms available to typeface designers. He also recalled a personal professional experience of receiving appreciation from the late artist Qayyum Chowdhury while working on the logo of the newspaper Samakal.
Mamun Or Rashid, Advisor to the EBLICICT project, addressed the issue of font piracy and emphasised the importance of understanding copyright and intellectual property rights among type designers and practitioners.
The discussion also featured Tanbin Ahmed Siyam, one of the developers of the Avro keyboard team; technologist and founder of the Ekushey project Omi Azad; typeface designer and developer Muhammad Shahidul Islam; and Zayed Ahsan Saad, founder and developer of Codepotro, along with many other members of Bangladesh's type design and typography community.
A recurring theme throughout the discussions was that the future of Bengali type design depends not only on creating new fonts, but also on developing a deeper understanding of the Bengali script, its history, usage, technology, aesthetics and cultural context. The speakers emphasised the need for continued research, experimentation, practice and open dialogue to further advance the field.
The conference was chaired by Kazi Jubair Mahmud, Creative Director and Founder of Lipikola Type Foundry.
Reflecting on Lipikola's vision, he said:
“Lipikola began with the idea of looking at Bengali type not simply as a matter of design, but as an important part of language, culture and visual identity.”
He added:
“Lipikola TypeTalk grew out of that idea. We want the platform to bring together experienced type designers and researchers as well as a new generation of designers, students and anyone interested in Bengali type, giving them a space to share their ideas and questions. To build a stronger future for Bengali type, we need to learn together, ask questions and move our practice forward through critical dialogue. This event is an important step in that continuing journey. We are sincerely grateful to everyone who contributed their time, knowledge and experience, and to everyone who attended and helped make the event meaningful.”
Lipikola TypeTalk was launched in 2025 to mark the first anniversary of Lipikola Type Foundry. As part of its inaugural edition, Lipikola unveiled 12 original typefaces named after the 12 months of the Bengali calendar.
With its annual TypeTalk initiative, Lipikola aims to create a sustained platform for dialogue, research and knowledge-sharing around Bengali type design, typography, lettering and type culture, connecting local practitioners with a broader global conversation on script, type and visual culture.

Codepotro and Bengal Aura Creative supported the event as event supporters. The organisers expressed their gratitude for their support and contribution to the programme.

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Lipikola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Lipikola:

Shortcuts

Share

Category