19/12/2025
সবুজ পাতার গান
রোদের সোনা রোদে ভেজা,
সবুজ পাতার ডালি,
আকাশ পানে চেয়ে হাসে,
ছড়িয়ে রূপের ডালি।
চিকন ডালে পাতার মেলা,
বাতাসে দেয় দোলা,
স্নিগ্ধ মায়ায় জুড়ায় চোখ,
হৃদয় দুয়ার খোলা।
নরম রোদে রূপালি আভা,
পাতার ভাঁজে ভাঁজে,
প্রকৃতি যেন সেজেছে আজ,
সবুজ বরণ সাজে।