10/06/2026
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আদিবাসী সংস্কৃতি চর্চা ও প্রসারের একটি প্লাটফর্ম, যা প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্বর সাংস্কৃতিক মিলনমেলায় পাহাড়ের বর্ণাঢ্য ও বৈচিত্রময় সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। পাহাড়ের সংস্কৃতি, ঐতিহ্যকে ধারণ ও লালনের প্রয়াসেই ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই সংগঠনটির পদযাত্রা শুরু হয়।
সূচনালগ্ন থেকেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে সংগঠনের উদ্যমতাকে গতিশীল রাখার পাশাপাশি আদিবাসী শিক্ষার্থীদের একীভূত করে আসছি। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বর্ণমালা মিছিল, ভাষা বৈচিত্র্য উৎসব, সাংস্কৃতক বৈচিত্র্য উৎসব ও জুম ম্যাগাজিন প্রকাশনা, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, বাংলাদেশে বসবাসরত আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব পালন, মাসিক গেট-টুগেদার ইত্যাদি।ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ অনবরত চেষ্টা করে চলেছে বাংলাদেশের আদিবাসী সংস্কৃতিকে চর্চা ও সংরক্ষণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনক্ষেত্র হিসেবে গড়ে তুলতে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ -এর সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের পক্ষ থেকে সদস্য আহবান করা যাচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ -এর একজন সদস্য হিসেবে-
* ক্যাম্পাসের আদিবাসী কমিউনিটির সাথে যুক্ত হয়ে নিজ জাতির সংস্কৃতিকে তুলে ধরবেন।
* গান, নাচ, আবৃত্তি শেখা ও দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
* বিতর্ক, বক্তৃতা প্রদানের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন।
* আদিবাসী বিষয়ক সাহিত্য ও গবেষণা কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন।
* নেটওয়ার্কিংয়ের সুযোগ পাবেন।
* ইভেন্ট অর্গানাইজিং দক্ষতা অর্জন করতে পারবেন।
* সর্বোপরি, দক্ষতা অনুশীলন ও বৃদ্ধির মধ্য দিয়ে নিজ জাতির জন্য কাজ করার সুযোগ পাবেন।
যারা আবেদন করতে পারবেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীবৃন্দ।
আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬।
আবেদন ফর্মের লিংক কমেন্টে।।