11/11/2017
★★মা তুমি তাই★★
ব্যাথা দেই অবিরত
সয়ে যাও,হয়ে নত।
তোমার সহ্য,ধৈর্য সীমা
বুঝার দক্ষতা নাই.....
হয়েছ"মা তুমি তাই"
আমি তুচ্ছ,আমি নগন্য
মৃদু আঘাতেই ধ্বসে যাই,
কিসের তুলনা তোমার তরে
কোন তুলনার নেই ঠাই।
হয়েছ "মা তুমি তাই"
আছে যন্ত্রণা সহিবার
তুমুল ক্ষমতা তোমার
দশ মাস জ্বালিয়েছি
সয়ে দেখিয়েছ একটানাই....
হয়েছ"মা তুমি তাই"
ছোট্ট একটা সংসার তোমার
যেন বৃহৎ এক গবেষণাগার,
রান্না,অন্ন,বস্ত্র সবই তার
চলে তোমার পরিচালনায়....
হয়েছ"মা তুমি তাই"
কানাকড়িও জানি নাই
তবুও চাই,তবুও চাই।
মায়া ভারা দৃষ্টিতে
বুঝাও যখনি তুমি
আছ সাত আসমান
অর্থ শূন্যতায়।
নিরাশ না হয়ে তবু
আবার ফিরে যাই.......
হয়েছ"মা তুমি তাই"
কড়ায়গণ্ডায় হিসেব গুনা
তোমাতে জমানো কয়েক আনা,
নিয়েছি অজস্র বার
শেষ তবু হবে না আর।
তুমি এনজিও,তুমি ব্যাংক
সন্তানের নিরাপদ সঞ্চিতা।
যেথায় একাই প্রার্থী তুমি
প্রতিযোগী কেহ নাই......
হয়েছ"মা তুমি তাই"
মুখটা খানিক মলিন দেখাতে
কি করে বুঝ?কোন ধারণাতে?
খাইনি আমি,ঘুমাইনি রাতে।
হাতে বুলালেই তুমি
ক্ষুধা মেটে যায়
ঘুম নামে চুখে
দুএক কথায়,কোন মমতায়.......
হয়েছ"মা তুমি তাই"
কত জনাকে করেছি বোকা
চোখ ধাঁধানো শত মিথ্যায়,
থামিনি কোথাও, থামি তোমাতে
তুমি ছাড়া মা হেরেছি কোথায়?
পৃথিবীর শ্রেষ্ঠ মানবী তুমি
মিথ্যে ধরার নিপুনতায়......
হয়েছ"মা তুমি তাই"
সাধ্য,অসাধ্য বুঝিনি আমি
হয়ে অবাধ্য করেছি আবদার,
কোন ইচ্ছাই অপূর্ণ রাখনি
কিভাবে দিয়েছ পূর্ণতা
দাও নি কিছুই বুঝবার।।
হার মানে বুঝি সব?
তোমার মনের প্রাচুর্যতায়......
হয়েছ"মা তুমি তাই"
অপরাধের কোন অন্তই নাই
আঘাত-যন্ত্রনা সব দিয়ে হায়,
করেছি পর্বতসম পাপ কামাই
তারপরও জানি চাইলেই তুমি
মিশে যাবে সব ধুলায়।
তোমার উদারতা আর ক্ষমায়.......
হয়েছ"মা তুমি তাই"
পৃথিবীর আলো দেখিয়েছ তুমি
দিয়েছ অপার সুযোগ,
দেখি সে আলোতেই
চোখ দুটি মেলিতেই
প্রিয় একখানা জান্নাতি মুখ ।
উপহার তুমি সৃষ্টির সেরাই.....
হয়েছ"মা তুমি তাই"
((( #উৎসর্গ_মাকে))