Farah Al Adnan

Farah Al Adnan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Farah Al Adnan, Poet, Baridhara, DOHS, Dhaka.

পাপগুলো হঠাৎ আসেনি।ওরা এসেছেপরিচিত মানুষের মতো।প্রথমে লজ্জা ছিল,তারপর স্বস্তি। #কবিতাঃ_অভ্যাস  #কথাঃ_Farah_Al_Adnan
21/02/2026

পাপগুলো হঠাৎ আসেনি।
ওরা এসেছে
পরিচিত মানুষের মতো।
প্রথমে লজ্জা ছিল,
তারপর স্বস্তি।
#কবিতাঃ_অভ্যাস

#কথাঃ_Farah_Al_Adnan

“তুমি যত্ন করে আমার চোখে অশ্রু ফুটিয়েছিলে,ভালোবেসে নয়—বরং উদাসীনতার কোমল কোনো অজুহাতে।আর আমি—হৃদয়ের পাতায় তোমার নাম লিখে...
28/12/2025

“তুমি যত্ন করে আমার চোখে অশ্রু ফুটিয়েছিলে,
ভালোবেসে নয়—
বরং উদাসীনতার কোমল কোনো অজুহাতে।
আর আমি—
হৃদয়ের পাতায় তোমার নাম লিখে
শতবার মুছে আবার লিখেছি নিঃশব্দে।”
বইঃ #তুমি_আমি_আর_বিচ্ছেদের_শহর
কবিতাঃ #যত্নহীন_ভালোবাসা
লেখকঃ Farah Al Adnan

আত্মহত্যা নাকি খুন?
10/12/2025

আত্মহত্যা নাকি খুন?

মানুষকে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন। ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্...
12/11/2025

মানুষকে ক্ষমা করতে শিখুন, অনেক শান্তি পাবেন। ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথায় হিংস্র হয়ে উঠছে। কোথায় যে ভেসে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য।

পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে। তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ? কোথায় গেল শান্তি?

পত্রিকার পাতা গুলো খুললে বুকটা ধক করে উঠে। জ্বলছে প্রসাদ, পালাচ্ছে মানুষ প্রাণের ভয়ে, আকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে যাচ্ছে মারণাস্ত্র। বাবার হাতে খুন হচ্ছে সন্তান। সন্তানের ঘাড় ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ছে বাবা-মা। স্বামী, স্ত্রীকে অবিশ্বাস করছে। ভেঙ্গে যাচ্ছে ঘর সংসার।

বলতে পারবেন- এসবের শেষ কোথায়?
সভ্যতার শীর্ষে উঠেই বা লাভ কিসের?
যদি ভেতর থেকে “মানুষ” হতে না পারি।
#বইঃতুমি_আমি_আর_বিচ্ছেদের_সন্ধ্যা
#লেখকঃ কল্পনার জগতের গল্পকার-Farah Al Adnan

মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না। কারণ মানুষ কেবল মাত্র তার নিজেকে ভালোবাসে। স্বার্থ নিয়ে নিজেকে ভালোবাসে। মানুষ ক...
19/05/2025

মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না। কারণ মানুষ কেবল মাত্র তার নিজেকে ভালোবাসে। স্বার্থ নিয়ে নিজেকে ভালোবাসে।
মানুষ কখনোই প্রেমে পড়ে না। প্রেমের
ধারনাটাকে আপেক্ষিক ভালোবাসে। সেই জন্যই প্রেম নিয়ে এতো গান, এতো কবিতা। সাদামাটা প্রেম আমাকে টানে না। প্রেম হবে ছবির মতো, কবিতার মতো অলৌকিক। পেতে ইচ্ছে করবে কিন্তু ছুঁয়ে দেখা যাবে না।
তুমি যেসব কবিতা শুনাও, সেসব কবিতা শুনতে শুনতে মনে ভেতর যে ছবি তৈরী হয়, সেই সব ছবি যদি আমার হাতে তুলে পারো, তাহলে আমি তোমার।

ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয়। কিন্তু আমরা ভালোবাসতে পারি না। ভুল মানুষের প্রতি আমাদের ভালেবাসার জন্ম হয়। এভাবেই একদিন মৃত্যুকে আপন করে পাইতে চায়।

গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক;
তবুও ভুল মানুষ জীবনে না আসুক ॥
#বইঃ_তুমি_আমি_আর_বিচ্ছেদের_সন্ধ্যা
লেখকঃকল্পনার জগতের গল্পকার-Farah Al Adnan

দিলে দরদ না থাকলে দরুদ পড়া যায় না,,
18/04/2025

দিলে দরদ না থাকলে দরুদ পড়া যায় না,,

06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

I love Gaza. I love the lions of Gaza.

তুমি প্রেমিকা না হয়ে, একটি প্রেমের ঘর হইও। যা হবে আমার জন্য একটু শান্তির আশ্রয়, প্রশান্তির নীড়। যেখানে থাকবে না কোনো দ্...
13/03/2025

তুমি প্রেমিকা না হয়ে, একটি প্রেমের ঘর হইও। যা হবে আমার জন্য একটু শান্তির আশ্রয়, প্রশান্তির নীড়। যেখানে থাকবে না কোনো দ্বিধা-দ্ব'ন্দ্ব, রবে শুধু তুমি,আমি আর প্রেম।

যেখানে জানালার পর্দার ফাঁকে চলবে অনবরত প্রেমের শীতল হাওয়া। যেখানে বিরতিহীন কড়া নাড়ে মায়ামোহে তোমার আমার প্রেমের আ'লিঙ্গন।
তুমি প্রেমিকা না হয়ে, হও আমার জন্য একটা প্রশান্তির কা'রাগা'র। যার কয়েদি হবো আমি। যেথায় আমি সকল ক্লান্তি ভুলে ভালোবাসা মেখে নির্দ্বিধায় ঘুমিয়ে রবো তোমার বুকে।

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, ...
09/03/2025

জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো ওপর এত বেশি নির্ভরশীল হবে না যে, তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে।

তোমার মন খারাপ? তাহলে হেমন্তের গান শুনো, নিজের জন্য এক কাপ ধোঁয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপনমনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে, তবে সেটাই হোক তোমার সঙ্গী।

অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ-দুর্বলতা সবার সামনে প্রকাশ করা— এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো।

পুরোনো স্মৃতি মনে করো, হাসো, কাঁদো— কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো, যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো।

যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না।

কারণ, মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো, সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটা যেন হাস্যকর না লাগে।

নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করো, নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো।

মাঝেমধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোণায় একটা ফুল রাখো, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেনি। তাই যেখানে প্রয়োজন, সেখানে "না" বলতে শেখো।

"আমার বাবা-মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে"— এসব ভাবনাকে প্রশ্রয় দিও না। কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা মানসিক চাপ।

কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তোলো, যাতে তোমার উপস্থিতিই সম্মানের অনুভূতি সৃষ্টি করে।

“জীবন সর্বদা, সব সময়, সব পরিস্থিতি-তে সুন্দর”
জীবন কে উপভোগ্য করে তোল, কারো ভোগের পাত্র হইও না।

পাখিদের নীড়ে ফেরার মত, তোমার কোলে চাই আশ্রয়,এই গোধুলির ছোঁয়ায় হারিয়ে যেতে চাই।তুমি বলো, “চলো যাই, যেখানে প্রেমের সূ...
21/02/2025

পাখিদের নীড়ে ফেরার মত, তোমার কোলে চাই আশ্রয়,
এই গোধুলির ছোঁয়ায় হারিয়ে যেতে চাই।
তুমি বলো, “চলো যাই, যেখানে প্রেমের সূর্য ডোবে না কখনও,”
চলো আমরা বুনে যাই রঙিন স্বপ্নের গল্প, একান্ত আমাদের।
বইঃ #তুমি_আমি_আর_বিচ্ছেদের_সন্ধ্যা
কবিতাঃ গোধূলীর কাব্য
লেখকঃ Farah Al Adnan

রাত্রি গভীর হলো, আকাশে উঠলো চাঁদ,কিন্তু আমার পৃথিবী হলো চিরতরে অন্ধকার,তুমি ছিলে আমার সমস্ত আলো,আজ সেই আলো নিভে গেছে তোম...
05/02/2025

রাত্রি গভীর হলো, আকাশে উঠলো চাঁদ,
কিন্তু আমার পৃথিবী হলো চিরতরে অন্ধকার,
তুমি ছিলে আমার সমস্ত আলো,
আজ সেই আলো নিভে গেছে তোমার সাথে,
রয়ে গেছে কেবল এক শূন্যতা—
এক অসীম শূন্যতা, যা আমাকে গ্রাস করে।
বইঃ #তুমি_আমি_আর_বিচ্ছেদের_সন্ধ্যা
কবিতাঃ শেষ সন্ধ্যা
লেখকঃ Farah Al Adnan

সিজদায় মুখ চেপে কাঁদছেন..? আরো একটু কাঁদুন..।   তবুও রবের উপর থেকে কখনো আশা..,     হারাবেন না..।      ভাবছেন আপনার ডাকে ...
29/01/2025

সিজদায় মুখ চেপে কাঁদছেন..?
আরো একটু কাঁদুন..।
তবুও রবের উপর থেকে কখনো আশা..,
হারাবেন না..।
ভাবছেন আপনার ডাকে আল্লাহ সাড়া..,
দিচ্ছে না..?
হতে পারে তিনি আপনার ক্লান্ত কন্ঠ—
অসহায় ডাক শুনতে খুবই পছন্দ করেন..।

অচিরেই তিনি আপনার সব দোয়াগুলো..,
বাস্তবে পরিণত করে দিবেন..।
“ইনশাল্লাহ”

Address

Baridhara, DOHS
Dhaka
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Farah Al Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Farah Al Adnan:

Share

Category