Bangla Lyrics

Bangla Lyrics plz... GIVE some lyrics on this Discussions Board

12/02/2022

তোমার বুকের পথ ধরে
কতটা হাটলে বলো
হৃদয় ছোঁয়া যাবে
তোমার চোখের গভীরে
কত দূর গেলে বলো
আমার ছায়া দেখা যাবে
আমি ততটা
আমি ততটাই যেতে চাই
যতটা গেলে তোমার
ভালবাসা পাওয়া যাবে…।

আমি রাতের আঁধার
হতে চাই
নীরবে তোমায়
ঘুম পাড়ানোর জন্য
ও আমি মধুর স্বপন
হতে চাই
আ ঘুমের মাঝেও
সঙ্গে থাকার জন্য
আমি ততটা
আমি ততটাই
পাশে থাকতে চাই
যতটা থাকলে তোমার
বন্ধু হওয়া যাবে…।

আমি ভোরের শিশির
হতে চাই
শুধু তোমার স্পর্শ
স্পর্শ পাওয়ার জন্য
আমি শ্রাবনের মেঘ
হতে চাই
শুধু তোমার অশ্রু
ধোয়ার জন্য
তোমায় ততটা
আমি ততটা পাশে চাই
যতটা পেলে তোমায়
সঙ্গী ভাবা যায়…।

04/02/2022

☔ বৃষ্টি নিয়ে আমার পচ্ছন্দের ২৬ টি গান -
🔈১। বাদলা দিনে মনে পড়ে - হাবিব ওয়াহিদ
🔈২। আমি বৃষ্টি দেখেছি - অঞ্জন দত্ত
🔈৩। একদিন বৃষ্টিতে ভিজে - অঞ্জন দত্ত
🔈৪। বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে - অর্থহীন (সুমন)
🔈৫। যদি মন কাঁদে - শাওন
🔈৬। এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে - আর্টসেল
🔈৭। বৃষ্টি ঝড়ে যায় - তৌসিফ
🔈৮। আমার সারাটা দিন মেঘলা আকাশ - শ্রীকান্ত আচার্য
🔈৯। বৃষ্টি দেখে অনেক কেঁদেছি - পার্থ
🔈১০। পাগলা হাওয়ার বাদল দিনে - রবীন্দ্রনাথ ঠাকুর
🔈১১। এমনও দিনে তারে বলা যায় - রবীন্দ্রনাথ ঠাকুর
🔈১২। আজি ঝড় ঝড় মুখর বাদল দিনে - রবীন্দ্রনাথ ঠাকুর
🔈১৩। এই মেঘলা দিনে একলা - হেমন্ত মুখোপাধ্যায়
🔈১৪। আজ এই আকাশ কালো হয়ে - অদিত
🔈১৫। একটু দাড়াবে কি - হাবিব ওয়াহিদ
🔈১৬। শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে - ডিফারেন্ট টাচ
🔈১৭। আষাঢ় শ্রাবণ মানে নাতো মন - লতা মুঙ্গেশকার
🔈১৮। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না - হৈমন্তী
🔈১৯। আকাশ এতো মেঘলা - সতীনাথ মুখোপাধ্যায়
🔈২০। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না - রুনা লায়লা
🔈২১। অনেক বৃষ্টি ঝড়ে তুমি এলে - রুনা লায়লা
🔈২২। আমি বৃষ্টিরর কাছ থেকে কাদঁতে শিখেছি - সুবীর নন্দী
🔈২৩। ধিন তানা - কণা
🔈২৪। ঝুম ঝুম বৃষ্টি - কুমার বিশ্বজিৎ
🔈২৫। বৃষ্টি পড়ে টাপুর টুপুর - সেলিম চৌধুরি
🔈২৬। বৃষ্টি নেমেছে - ওয়ারফেজ

06/06/2020

Bondhu
Warfaze

যে পথে চলেছ বন্ধু
সে পথে হারাবে যে সত্ত্বা
মায়াবী আলোর প্রতারণায় মোহিত
আঁধারে তুমি
কত প্রেমের বসন্ত
কত বৃহৎ দিগন্ত
এত সুখের তাড়নায়
যে যাও হারিয়ে
কিভাবে ভুলেছো বন্ধু
পুরনো দিনের সেই কথা
অজানা মনের বেড়াজালে নিরাশায়
ছিলে যে তুমি
আমি ছিলাম পাশে যে
আগলে ছিলাম তোমাকে
কত বিপদ পেরিয়ে
এসে হাল ধরেছি
অশ্রুপানে তাকায় সে
সে ভেবে দেখে আবার তোমায়
কোন অনুরাগের বিষন্নতায়
হায় জেগে ওঠে প্রেমের আশা
রাত পোহালে সকাল
তুমি সজাগ
মনে নেই সেই বাসনা
বিপদে পড়েছ বন্ধু
হয়েছে বন্ধ সব দরজা
করেছ অবহেলা তুমি জীবনে প্রকৃতজনে
নেই তো আর তাদের কেউ
আজ তোমার পাশেতে
একা বিশাল পৃথিবীতে
তুমি যাও হারিয়ে
অন্ধকারে হারায় সে
কি…

16/02/2018

অনুভূতি Anuvuti, Lyrics of Tahsan – ♫♫Album: ইচ্ছে

অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই

যেন বুঝতে পারো আমায়

দুর্বোধ্য হবার নেই যে সময়,

তবুও সব বিমূর্ত হয়ে যায়

বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার

একাকী অস্থিরতায়

হয়তোবা ভুলগুলো আমার ছিল

লুকোনো অনুভূতির ভাষায়

বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি

খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়

আগলে রাখা বর্ণগুলো তোমার

ঘন কুয়াশায় মিলিয়ে যায় ।

08/02/2018

সঞ্জীব চৌধুরী।
এলব্যাম: স্বপ্নবাজি
===========================

চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও ।।
বুক জুড়ে এই বেজান শহর
হা হা শূন্য আকাশ কাঁপাও
আকাশ ঘিরে শংখচিলের শরীর চেরা কান্না থামাও ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
আমি তোমার কান্না কুড়াই, কান্না উড়াই, কান্না তাপাই
কান্না পানি পান করে যাই
এমন মাতাল কান্না লিখি ।।
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও
চোখটা এতো পোড়ায় কেন
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কী তোমার ছেলে
আদর দিয়ে চোখে মাখাও....

22/12/2017

শিল্পী ঃকণিকা
মাধবি লতা আমি
আমি কানন বালা
তোমার এ গানের সুর আমি
আমি গলার মালা
দিঘির জলের রোদ আমি
আমি সাঝের বেলা
মাধবি লতা আমি
আমি কানন বালা
তোমার এ গানের সুর আমি
আমি গলার মালা
নীল আকাশের সূর্য আমি
আমি জোসনার আলো
তোমার সাধের প্রদিপ আমি
তাই আমায় বাশো ভালো
মাধবি লতা আমি
আমি কানন বালা
তোমার এ গানের সুর আমি
আমি গলার মালা
নদীর মাঝে ডেউ আমি
আমি মাতাল হাওয়া
এক পলকে দেখা দিয়ে মন করেছি উতলা
মাধবি লতা আমি
আমি কানন বালা
তোমার এ গানের সুর আমি
আমি গলার মালা
দিঘির জলের রোদ আমি
আমি সাঝের বেলা
মাধবি লতা আমি
আমি কানন বালা
তোমার এ গানের সুর আমি
আমি গলার মালা
সমাপ্ত

15/12/2017

আবারও ভোর আবারও অপেক্ষা
আবারও জেগে ওঠো এখনই সময়,
আমার সোনার বাংলাদেশ এগিয়েই যাবে
আবারও ঝাপ দিবে এ মন নির্ভয়...

জানে এই পৃথিবী
স্বাধীনতার ছবি
আকা আমাদেরই হাতে,
দেখেছে এই দেশ
নতুনের বেশ
শত আলো ভরা রাতে।

তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো ।। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো।।

আমার দেশের মাটির মানুষ
পলি মাটির মন,
অনেক আশার পথ চেয়ে আছে সারাটা জীবন ।
দেব না নিভতে ওদের আশার আলো, বুকের ভেতর তাই আলোর মশাল জ্বালো ।

তাই গর্জে উঠো আবারও
পেছন ফেলে সামনে বাড়ো
জয় বাংলা বলে আগে বাড়ো ।। সময়ের লাগাম ধরে সামনে বাড়ো ।।

আ আ আ আ আ আ আ
শোন একটি মজিবরের থেকে লক্ষ মজিবরের কন্ঠ
স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রঙিন বাংলাদেশ আমার বাংলাদেশ ।

"সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো । মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব. . . . .
এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ।।"

জয় বাংলা বাংলার জয় ।।।
জয় বাংলা বাংলার জয় ।।।

13/11/2017

পৃথিবীটা নাকি ছোট হতে হতে - মহীনের ঘোড়াগুলি
===========================

পৃথিবীটা নাকি ছোট হতে হতে,
স্যাটেলাইট আর কেবলের হাতে,
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী...

ঘরে বসে সারা দুনিয়ার সাথে,
যোগাযোগ আজ হাতের মুঠোতে,
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

সারি সারি মুখ আসে আর যায়,
নেশাতুর চোখ টিভি পর্দায়,
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি...

পাশাপাশি বসে একসাথে দেখা,
একসাথে নয় আসলে যে একা,
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

স্বপ্ন বেচার চোরাকারবার,
জায়গাতো তো নেই তোমার আমার,
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বঙ্গী...

তার চেয়ে এসো খোলা জানালায়,
পথ ভুল করে কোন রাস্তায়,
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী...

ভেবে দেখেছো কী,
তারারাও যত আলোকবর্ষ দূরে,
তারো দূরে,
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে..

13/11/2017

500 hundreds LIKE

plz... GIVE some lyrics on this Discussions Board

10/11/2017

ব্র্যান্ড:চিরকুট

যা দেখছো তা , তা না না,
সব দেখা,জানা না,
এক দুনিয়া,ফানা ফানা,
আরেক দুনিয়া,যাওয়া মানা ।
জগৎে জনমে যাহারে মিলায় না,
তাহারে খুঁজিতে মনো ধরে শুধু বায়না ।
না বুঝি দুনিয়া,
না বুঝি তোমায় ।
আমার কি দোষ খালি পাপ জমাই । - - [ ২ বার ]
তোমার মাঝে অন্য কেউ বাজে,
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাজে,
তারে তুমি দেখিতে চাওনা,
লুকোচুরিতে নিজেরে পাওনা।
না বুঝি দুনিয়া,
না বুঝি তোমায়
আমার কি দোষ খালি পাপ জমাই । -

30/09/2017

ব্র্যান্ড:চিরকুট

♫♪আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো
বুকের খাঁজে মনের ভাজে
সৈন্য পাঠাও আরো
আমার রাজ্যে আমি রাজা
আমি সর্বময়
ভালোবাসার বুলেট বোমা
আমার জন্য নয়
আমার জন্য নয়
আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো
ওগো ক্ষেপা ঢেউয়ের নাবিক
ওগো মেঘের আকাশচারী
সত্যি করে বলো দেখি
তোমার কথা না ট্যাঙ্ক লড়ি
কেমন তোমার যুদ্ধনীতি
কেমন বাজারদর
আমার ওপর চাপিয়ে দিলে ভালোবাসার কর।
আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো।
ওগো কানা গলির পথিক
ওগো আলোর পাগল পারা
আমার আছে জোনাক পোকা
আর আলোর পাহারা
আমার আছে সুরের মন্ত্র বাঁশি দোতারা
স্বপ্ন বোঝাই যুদ্ধ জাহাজ
রেখেছি প্রস্তুত
প্রতিরোধের কামান
দাগবে আমার শান্তিদূত।
আমি খাজনা দেবো নাহ নাহ
তুমি বাজনা বাজাও
দেখি কতো পারো।♫♪

10/08/2017

তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
অন্তরে থাক পদ্ম গোলাপ
গদ্যে পদ্যে আঁকছি মুখ
ঘুরতেছিলাম রঙের মেলায়
অপূর্ব সেই তোমার চোখ
অমন পলক ফেলতে তো কেউ পারে না
অমন পলক ফেলতে তো কেউ পারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
হঠাৎ তোমায় মন দিয়েছি
ফেরত চাইনি কোনদিন
মন কি তোমার হাতের নাটাই
তোমার কাছে আমার ঋণ
মন হারালেও মনের মনের মানুষ হারে না
মন হারালেও মনের মনের মানুষ হারে না
তোমার বাড়ির রঙের মেলায়
দেখেছিলাম বায়োস্কোপ
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না
ডাইনে তোমার চাচার বাড়ি বাঁয়ের দিকে পুকুরঘাট
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না
সেই ভাবনায় বয়স আমার বাড়ে না....
শিরোনামঃ বায়োস্কোপ
কন্ঠঃ সঞ্জীব চৌধুরী/বাপ্পা মজুমদার
ব্যান্ডঃ দলছুট
অ্যালবামঃ আকাশচুরি

Address

Dhaka
01215

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Lyrics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share