লুব্ধক : 𝘛𝘩𝘦 𝘉𝘰𝘩𝘦𝘮𝘪𝘢𝘯 𝘓𝘢𝘸𝘷𝘦

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • লুব্ধক : 𝘛𝘩𝘦 𝘉𝘰𝘩𝘦𝘮𝘪𝘢𝘯 𝘓𝘢𝘸𝘷𝘦

লুব্ধক : 𝘛𝘩𝘦 𝘉𝘰𝘩𝘦𝘮𝘪𝘢𝘯 𝘓𝘢𝘸𝘷𝘦 A place of thoughts for everyone by some students of Department of Law, Jagannath University.

And, in the end, the poor boy noticed a man with a reflection of pleasure of death in his eyes and groaning in agony. Th...
01/06/2025

And, in the end, the poor boy noticed a man with a reflection of pleasure of death in his eyes and groaning in agony. The boy asked the man, 'why is there pleasure in your eyes when death stands so close ?'

The man gave him a note with a trembling hand and said, "I'm the most filed human being alive and with all my sufferins, i wrote these line, the line of tragedy. Read this out, boy. "

The boy open the note and there was just a line, "I never wanted to be a burden or a reason for anyone's failure but tragiclly I became this to the very person whom I wanted to see most successful."

The man asked the boy, " Are you lost ?".

" I was.", the boy replied.

Picture credit: Sofu, an artist of France.

প্রিয়তমা,সেমিস্টার ফাইনাল উপলক্ষে আপাত আর কদিন শ্বাস-প্রশ্বাস ক্ষ্যান্ত থাকবে কিনা সে হয়তো গূঢ়ার্থপূর্ণ জটিল প্রশ্ন কিন্...
17/09/2024

প্রিয়তমা,

সেমিস্টার ফাইনাল উপলক্ষে আপাত আর কদিন শ্বাস-প্রশ্বাস ক্ষ্যান্ত থাকবে কিনা সে হয়তো গূঢ়ার্থপূর্ণ জটিল প্রশ্ন কিন্তু গতো এক অনন্তকাল বৃষ্টির পর যখন চিলতে রোদে একপাল ফড়িঙ ডানা ঝাপটায় খোলা প্রান্তরে-তখন জানলার পাশে বসে ওদের দেখতে দেখতে আবহ সংগীত হিসেবে সহজেই বাজতে শুনি নেপথ্যে-আলীদার না লেখা গান-

"পুরো সেমিস্টার পড়তে মানা
পড়া-চিবিয়ে খাওয়া স্বাস্থ্যকর?
সেমিস্টারখানা তড়াই দাদা
প্রাণ বাঁচানো সে তারপর! "

এদিকে আমার পড়া যেন মূর্তমান শ্লথ।অথচ এর আর কোনো ফেরার পথ খোলা নেই।পড়তে হবেই।

রাতঘুমে স্বপ্ন দেখি আমি এক্সাম দিতে বসেছি।আমাকে একজন টিচার দায়িত্ব দিয়েছেন রোলকল করার।তাই করতে যেয়ে সময় চলে গেছে ঢেঢ়।আমার আশেপাশে সবার মুল খাতা লেখা প্রায় শেষ।অথচ আমি লেখাই শুরু করিনি তখনো।আহা!খাতা খুলে দেখি মধ্যে কীসব লেখাজোখা,দাগানো।ভুলে আমাকে পুরনো খাতা দিয়ে দিয়েছে।রুমে টিচাররা কেউ নেই।অফিসরুমে দৌড়াদৌড়ি করতে হবে এখন....এই হট্টগোলে ঘুম ভেঙে আবারো মনে হয় পড়তে হবেই।

তবুও বইয়ের পাতায় বাঁচে মৃত অক্ষর।আমার হৃদয় তবুও এক প্রাচীন যূথীবন।দমকা বাতাসে দোলা লাগে।সময়রের আরশিতে চোখ রাখি।তোমার চোখেই চোখ পরে।বাঙালি তো চিরকালই কদম্ববন-বিহারীনি বিরহিণী ব্রজসুন্দরী রাধার কীর্তন করেছে।তুমি আমার যূথবনচারিণী রাধা-তোমার অবোধ্য ভ্রুকুটির ধাধা বুঝতে আমি অগুনতি বার জন্মাতে চাই আরো...

প্রিয়তমা হে আমার-

বিরহ সুন্দর-সুন্দর নন্দিত সমারোহ।তবু তুমি এতে অভ্যস্ত হয়ে যেয়োনা।সারাক্ষণই তোমাকে মনে পরে।মনে হয় তবুও-

"যদিদং হৃদয়ং মম,তদস্তু হৃদয়ং তব
যদেৎ হৃদয়ং তব,তদস্তু হৃদয়ং মম!"

এক ইরানি যাকে ভাষান্তর করেছে এভাবে-

"মন তু শুদম্ তু মন্ শুদি,
মন্ তন্ শুদম্ তু জাঁ শুদি
তা কসি ন গোয়েদ্ কদ্ আজ্
ঈঁ মন দিগরম তু দিগরি "

বাংলা তর্জমা করলে এমনটা হয় অনেকটা

"তোমাতেই আমি,তুমি আমি হলে
আমি দেহ তুমি প্রাণ
এর পরে যেন কেহ নাহি বলে
তুমি আন,আমি আন!"

আমি ভাবি কি জানো!যেমত তোমায় মনে পরে-তেমনি যদি পরীক্ষায় পড়া মনে পরতো!

প্রিয়তমা-

"ভালোবাসা থাক ফড়িঙের ডানাতেও
মেঘলা দিনের গানে
ভালোবাসা থাক পাঠ্যসূচিতেও
যেমত ধূসর সংবিধানে "

সংবিধান নাকি আর সংবিধান থাকবে না।সংবিধানের নামই নাকি পালটে দেবে কারা।তবে আর আর্টিকেল মুখস্থ করে কী হবে।কয়দিন অপেক্ষা করেই না হয় পড়ি...কীসব বিচিত্র চিন্তাভাবনা আসে।যাহোক এখনকার মতো বিদায়!

নৌকা ডুবি              —রবিন্দ্রনাথ ঠাকুর।
06/08/2024

নৌকা ডুবি
—রবিন্দ্রনাথ ঠাকুর।

বুলেট-বারুদে লিখছো তুমি নিজের পরাজয়!!১দফা —১দাবি
03/08/2024

বুলেট-বারুদে লিখছো তুমি নিজের পরাজয়!!

১দফা —১দাবি

আষাঢ়ের এক দুপুরে রাজপথ ভিজেছে।বৃষ্টিতে নয়, আমার ভাইয়ের রক্তে, আমার বোনের রক্তে।মেধাবী রক্তের দাগ কি এমনিতেই ধুয়ে যাবে?আম...
15/07/2024

আষাঢ়ের এক দুপুরে রাজপথ ভিজেছে।
বৃষ্টিতে নয়, আমার ভাইয়ের রক্তে, আমার বোনের রক্তে।
মেধাবী রক্তের দাগ কি এমনিতেই ধুয়ে যাবে?
আমরা দ্বিগুন, চতুর্গুন হবো। কতজনকে দমাবে তোমরা?


Address

Jagannath University, Dhaka-1100
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when লুব্ধক : 𝘛𝘩𝘦 𝘉𝘰𝘩𝘦𝘮𝘪𝘢𝘯 𝘓𝘢𝘸𝘷𝘦 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share