03/10/2025
শঙ্কায় ভোগে হৃদয়
আবদুল বাকী
কেরাণীগঞ্জ ঢাকা
রচনাঃ৩০-৯-২০২৫
অদ্যঃ ৩-১০-২০২৫
আকাশ পরিস্কার তীব্র রোদ প্রচন্ড গরম
আশ্বিন মাস বিদ্যুৎ নেই অস্থির মন চরম।
শুয়ে আছি ভেবে নিয়েছি কী করিব এখন
ক'দিনের জন্য ঘুরে আসলে ভাল হবে মন।
ঢাকার আশে পাশে আছে আত্মীয় স্বজন
থাকা যাবে কয়েক দিন পেয়েছি নিমন্ত্রণ।
চলাফেরা করতে পারি উঠাবসায় কষ্ট বটে
আল্লাহর যদি মর্জি হয় যদি থাকে ললাটে।
যাবার একটা সুযোগ দরকার বাড়ী ভর্তি জন
আমি গেলে অসহায় বোধ পরিবার পরিজন।
তুমি গেলে কেমন হবে ছোট মেয়ের উক্তি
এখনও সন্তনরা মনে করে আমি একটা শক্তি।
কখন বৃষ্টি কখন রোদ হিসাবে পাই বিরোধ
কালে শরৎ আচারণে বর্ষা, পাইনা বোধা।
ভাবিবার বিষয় কিন্তু ভাবিনাই যখন সময়
অবহেলায় তাচ্ছিল্য, শঙ্কায় ভোগে হৃদয়।