Tabassum kabir's POEM

Tabassum kabir's POEM poem

এ বারের কবিতা হবে আম নিয়ে।
18/05/2025

এ বারের কবিতা হবে আম নিয়ে।

12/09/2024

ফাহিম কনফেকশনারি
--- সোলাইমান কবির

নূরে আলম ভাইয়ের একটি দোকান
ফাহিম কনফেকশনারি নাম,
দোকান দেখে মনে হয়
যেন বিস্কুটেরই গুদাম।

হরেক রকম বিস্কুট সেখানে
পাওয়া যায় ভাই,
দূর-দূরান্ত থেকে চলে আসে
বিস্কুট খেতে সবাই।

বিস্কুট পাওয়া যাবে সারাক্ষণ
দিবা-কিংবা রাত,
বিস্কুট খেতে চলে আসুন
সেই রকম স্বাদ।

ফার্মের গরুর দুধ, পাউরুটি
আরও আছে অনেক কিছু,
একবার যদি খান আপনি
ছারবেন না আর পিছু।

জলদি জলদি চলে আসুন
স্টক কিন্তু সীমিত,
আগে আসলে আগে পাবেন
থাকতে হবে সিরিয়ালরত।

বিজয়---সোলাইমান কবিরছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে  ফিরে পেলাম স্বাধীনতা,স্বৈরাচারের পতনের মাধ্যমে  মুক্তি পেয়েছে মানবতা।৭১...
20/08/2024

বিজয়
---সোলাইমান কবির

ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে
ফিরে পেলাম স্বাধীনতা,
স্বৈরাচারের পতনের মাধ্যমে
মুক্তি পেয়েছে মানবতা।

৭১ এ দেশ স্বাধীন হলেও
আটকে ছিল বৈষম্যের জালে,
সকল সুবিধা ভোগ করত
ক্ষমতাশীনরা তলে তলে।

দানব হয়ে ওঠেছিল ওরা
পনেরটি বছর ধরে,
জনগনের জীবন বিপন্ন ছিল
শান্তি ছিলনা ঘরে।

অত্যাচার হতে রেহাই পেতে
ছাত্ররা নামল মাঠে,
জীবন দিয়ে পরাজিত করল
জমে থাকা দুঃশাসনকে।

পরাজিত করল স্বৈরশাসককে
করল দেশ ছাড়া,
দেশের প্রয়োজনে জীবন দিয়ে
শ্রেষ্ঠত্বের মর্যাদা রেখেছে তারা।

বিজয়টা এবার রাখতে হবে ধরে
গড়ে তুলতে হবে প্রতিবোধ,
স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে
আসুক না কেন যতই মুছিবত।

এই কবিতাটি লেখা হয়েছিল শহীদ আবু সাঈদকে কেন্দ্র করে। তারিখ ১৮/০৭/২০২৪ইংসাহসী বীর  --সোলাইমান কবিরমৃত্যু যদি লেখা থাকে ঘরে...
18/08/2024

এই কবিতাটি লেখা হয়েছিল শহীদ আবু সাঈদকে কেন্দ্র করে।
তারিখ ১৮/০৭/২০২৪ইং

সাহসী বীর
--সোলাইমান কবির

মৃত্যু যদি লেখা থাকে
ঘরে শুয়েও তা পারে হতে
নিরাপত্তা বেষ্টনী যতই থাকুক
কি লাভ হবে তাতে।
মৃত্যু যেহেতু আসবেই
বীরের বেশেই হোক,
মৃত্যুকে ভয় পায় যারা
তারাই আহাম্মক।
আবু সাঈদের মত যারা
মৃত্যুকে জয় করেছে তারা
স্বৈরাচারী হতে পিছু না হটে
নিজের বুকটা দিয়েছে পেতে।
কামনা করি সে শহীদী মর্যাদা পাবে
তার ভুলগুলো আল্লাহ্ ক্ষমা করবে।
এভাবে বাংলার সাহসী সন্তানেরা
যদি সামনে এগিয়ে যায়
বিজয় তাদের হবে নিশ্চিত
যদি পিছনে ফিরে না তাকায়।
কাফের বেঈমান জালিমেরা
মৃত্যুর ভয়ে পালাবে তারা।
ছাত্রদের হবেই জয়
আল্লাহ্ আছেন সবসময়।

নাটক  - সোলাইমান কবির নিজের হাতে মানুষ মেরে   নাটক করে বেশ, লক্ষ-কোটি টাকা পাচার করে  দেশ করেছে শেষ।স্বৈরাচারী লেডি ফেরা...
18/08/2024

নাটক
- সোলাইমান কবির

নিজের হাতে মানুষ মেরে
নাটক করে বেশ,
লক্ষ-কোটি টাকা পাচার করে
দেশ করেছে শেষ।

স্বৈরাচারী লেডি ফেরাউন
গুম খুন করেছে শতশত,
লোক দিয়ে মেট্রোরেল জ্বালিয়ে
আবার কাঁদে অবিরত।

মায়া কান্না করে সে
রুমালে গ্লিসারিন মেখে,
একটু আড়াল হলেই দেখো
খিলখিলিয়ে হাসে।

মানুষের চেয়ে জিনিসের দাম
তাঁর কাছে খুব বেশি,
ক্ষমতা টিকিয়ে রাখতে হবে
হোকনা যত ফাঁসি।

এমন নাটক করবে সে
শিল্পীরাও মারবে ফেল,
সুযোগ সুবিধা পাবে তারা
যে তাকে মারবে তেল।

ভাল মানুষের বেশে ঘুরে বেড়াবে
দিবে তাহাজ্জুদের বানী,
মানুষরুপী শয়তান সে
আস্ত একটা কালনাগিনী।

ক্ষমতার মঞ্চে কালনাগিনী
নাটক করেছে বেশ,
বাপের নামে গদি পেয়ে
গিলে খেয়েছে দেশ।

একটু ভাবনামোঃ সোলাইমান কবির হে পথিক, শোন একটি কথাযদি থাকে তোমার ঈমাণমরন তো হবেই একদিন কেউ যেন না বলে বেঈমাণ। মাঝেমাঝে তু...
31/05/2024

একটু ভাবনা
মোঃ সোলাইমান কবির

হে পথিক, শোন একটি কথা
যদি থাকে তোমার ঈমাণ
মরন তো হবেই একদিন
কেউ যেন না বলে বেঈমাণ।
মাঝেমাঝে তুমি মসজিদে যাও
লোক দেখাদেখি,
দান সাদকা সেটাও কর
প্রতিবেশির চেয়েও বেশি।
দাড়ি, টুপি জুব্বাও আছে
তুমি পাক্কা ঈমানদার,
মুসলমানের ঘরে জন্মালে মুসলিম
এই ধারনা তোমার।
জন্মসূত্রে কেউ কিছু হয়না
এই পৃথিবীতে,
ইসলাম গ্রহনে হয় মুসলিম
ইহুদী-নাসারারও ঘরেতে।
কত অর্জন করেছ তুমি
গড়েছ কত দালান,
কবরে নিতে পারবে না তুমি
একমাত্র আমলই হবে চালান
কি নিয়ে উঠবে তুমি
রোজ হাশরের ময়দানে,
নেকের পাল্লা ভারী না হলে
জ্বলতে হবে জাহান্নামে।
জান্নাতে যদি যেতে চাও তুমি
থাকতে যদি চাও সুখে,
ইসলামী আন্দোলন করতে হবে
খুলুসিয়াতের সাথে।

মানুষরুপি শয়তান--- সোলাইমান কবির মানুষরুপি কিছু শয়তান সব সমাজেই থাকে, ভাল কাজে হানা দিবেচলবে উল্টো দিকে। ভাল কাজকে সাপোর...
14/04/2024

মানুষরুপি শয়তান
--- সোলাইমান কবির

মানুষরুপি কিছু শয়তান
সব সমাজেই থাকে,
ভাল কাজে হানা দিবে
চলবে উল্টো দিকে।
ভাল কাজকে সাপোর্ট করা
এটা নয়তো তার কাজ,
মুখে তার মধু ঝরে
কপালে নেই কোন ভাজ।
সবার উপরে তার মতামত
কারও প্রতি নেই সম্মান,
সঠিক বেঠিকের চিন্তা করেনা
রাখতে হবে তার দাম।
এমন মানুষ সমাজের জন্য
বড় একটি বোঝা,
সমাজকে সঠিক করতে হলে
করতে হবে তাকে সোজা।
আল্লাহ্ বলেছেন কুরআনে
দুই ধরনের শয়তান হয়,
অন্তরে ধোকা দেয় মূল শয়তান
আরেকটারে মানুষরুপি কয়।

মনিকান্দা দাখিল মাদ্রাসার সকলের প্রিয় একজন ওস্তাদকে নিয়ে লেখা। প্রিয় ওস্তাদ---- সোলাইমান কবির একজন ওস্তাদ সবার প্রিয়সব প...
14/04/2024

মনিকান্দা দাখিল মাদ্রাসার সকলের প্রিয় একজন ওস্তাদকে নিয়ে লেখা।

প্রিয় ওস্তাদ
---- সোলাইমান কবির

একজন ওস্তাদ সবার প্রিয়
সব প্রতিষ্ঠানেই থাকে,
মনিকান্দা দাখিল মাদ্রাসায়
ব্যতিক্রম কি আছে?
সবার প্রিয় ওস্তাদের নাম
যদি জানতে চাওয়া হয়,
একবাক্যে সবাই বলবে
হারুন হুজুর ব্যতিত অন্য কেউ নয়।
প্রিয় ওস্তাদ সেই তো হয়
যে সবার খোঁজ-খবর রাখে,
নিজের সন্তানের মত আগলে রেখে
সবাইকে ভালবাসে।
প্রিয় ওস্তাদের ঋণ কখনও
শোধ হবার নয়,
আল্লাহর নিকট দোয়া করি
তাকে যেন প্রিয় বান্দা করে লয়।

হালাল ব্যবসা---- সোলাইমান কবির চাকুরী ছেড়ে ব্যবসা ধরেছিআছি আমি বেশ ভালো, হালাল উপার্জনের চেষ্টা করছি পরওয়া করিনা কারো।হা...
14/01/2024

হালাল ব্যবসা
---- সোলাইমান কবির

চাকুরী ছেড়ে ব্যবসা ধরেছি
আছি আমি বেশ ভালো,
হালাল উপার্জনের চেষ্টা করছি
পরওয়া করিনা কারো।
হালাল উপার্জনের আশায় আমি
ধরেছি ব্যবসার হাল,
উপার্জন হালাল না হলে
কঠিন হবে পরকাল।
ইবনেসিনায় চাকুরী করেছি
সাড়ে চারটি বছর।
বসদেরকে দিতে হত
প্রতি মূহুর্তের খবর।
জীবনটা ছিল প্যারাময়
আরাম আয়েশ নাই,
এভাবে কি জীবন চলে
কোথায় শান্তি পাই?
সেই চিন্তা করে আমি তখন
চাকুরী দিলাম ছেড়ে,
জীবন আমার ভালই চলে
নতুন ব্যবসা করে।
মাঠা, দুধ, ঘি, মধু আর
খাঁটি সরিষার তেল,
চিয়াসিড আর গ্রীণ কফি হয়
পাইকারী-খুচরা সেল।
কারো কিছু লাগলে ভাই
যোগাযোগ করুন জলদি
অর্গানিক খাবার খেয়ে আপনি
হবেন অনেক হেলদি।
নাম-ঠিকানা আর মোবাইল নম্বর
লিখতে হবে অর্ডার করতে
সারা দেশের যেখানেই থাকুন
পন্যটি পাবেন আপনার হাতে।
তাহলে আর দেরী কেন?
করে ফেলুন অর্ডার,
নিচে নম্বর দেওয়া আছে
কল করুন এবার।

01319-334513, 01857-184585

IPI ফার্মার কলিগদের প্রতি
আমার এই আহ্বান,
চাকুরী ছেড়ে ব্যবসায় আসুন
ফিরে পাবেন নতুন প্রাণ।

02/11/2023

জাগো ঈমানদার জাগো
----তাশফিয়া আক্তার

ফিলিস্তিনে জ্বলছে আগুন
বোমা পড়ছে শতশত,
মুসলিমদেরকে নিধন করতে
ইহুদী-খ্রীস্টান ব্যস্ত।

আল-আকসা দখলে নিতে
হায়েনার রূপে আজ তারা,
মুসলমানদের প্রথম কেবলা
হয়ে যাচ্ছে হাতছাড়া।

শতশত নবীদের পূন্য ভূমি
ইহুদী খ্রিস্টান করছে অপবিত্র
প্রকৃত ঈমানদার তারাই আজ
যারা ফিলিস্তিনিদের মিত্র।

ফিলিস্তিনিদের জন্য যাদের
একটুও কাঁদেনা মন
মুসলিম নয় মুনাফেক সে
আল্লাহরই দুশমন।

ইসলামের বিজয় মোঃ সোলাইমান কবিরমুসলিম আমি সংগ্রামী আমি   করিনা কারো ভয়,ইসলাম এ দেশে হবে বিজয়ী   এটাই মোর প্রত্যয়।আসুক যত ...
11/10/2023

ইসলামের বিজয়
মোঃ সোলাইমান কবির

মুসলিম আমি সংগ্রামী আমি
করিনা কারো ভয়,
ইসলাম এ দেশে হবে বিজয়ী
এটাই মোর প্রত্যয়।

আসুক যত বাতিল শক্তি
আসুক যতই বাধা,
ইসলামের পথে অবিচল থাকতে
আল্লাহর সাহায্য চাইব সর্বদা।

ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম
একমাত্র মুক্তির পথ,
ইসলাম বিহীন সব কিছুই বাতিল
আছে যত দলমত।

কুরআন হাদীস পেয়েছি আমরা
এটাই আমাদের বড় শক্তি,
আল্লাহ ব্যতিত নোয়াইনা মাথা
করিনা কারো ভক্তি ।

মরণ তো আসবেই একদিন
তবে কিসের এত ভয়,
ইসলামের পথে হোক সে মরণ
যা আল্লাহর সন্তুষ্টিতে হয়।

বাংলাদেশে ইসলাম যেন হয় বিজয়ী
হয় যেন সারা বিশ্বে,
এই স্বপ্ন দেখি আমি
ইসলাম থাকে যেন সবার শীর্ষে।

ইসলামকে বিজয়ী দেখতে যদি
কারো মনে ইচ্ছে জাগে,
কুরআনের শাসন কায়েম করতে
সামনে এগিয়ে চলি সবার আগে।

নই আমি কবি-----সোলাইমান কবিরইসলামের জন্য দু-চার লাইন লিখি আমি  দ্বীনের জন্যই কিছু বলিইসলামকে বুকে ধারন করি  তবে নই আমি ক...
09/10/2023

নই আমি কবি
-----সোলাইমান কবির

ইসলামের জন্য দু-চার লাইন লিখি আমি
দ্বীনের জন্যই কিছু বলি
ইসলামকে বুকে ধারন করি
তবে নই আমি কবি।

আসুক যত ঝড় বাধা
উপেক্ষা করিনা কিছু
ইসলামের জন্য জীবন দিব
হটবনা কভু পিছু।

বাতিলের পিঞ্জিরে আঘাত করব
আছে মোর যত বল
হকের কথা বলে যাব
আসুক বাতিলের যত দল।

সত্য কথা বলে যাব
জীবন যতদিন আছে,
সাহায্য চাইব আল্লাহর নিকট
ঘুরবো না কারো পাছে।

কুরআন হাদিস পড়ে আমি
সুন্দর জীবন গড়ব,
সুন্নাহকে আকড়ে ধরে
নবীর অনুগত হব।

কামনা করি হয় যেন আমার
শাহাদাতের মরন,
নিজের ঈমান ঠিক রেখে যেন করতে পারি
নফসে আম্মারার দমন।

Address

Keraniganj
Dhaka
1310

Alerts

Be the first to know and let us send you an email when Tabassum kabir's POEM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Tabassum kabir's POEM:

Share

Category