The Secret's ALLEY

The Secret's ALLEY Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Secret's ALLEY, Arts and entertainment, Dhaka.

01/03/2026

তুমি সে । হ্যাঁ তুমিই সে, যাকে দেখলে শক্তপোক্ত আমিটাও শক্তি'হীন হয়ে যাই। কী বলতে কী বলে ফেলি নিজেও জানিনা। চারপাশটা অন্য রকম সুন্দর লাগে। তোমার চোখের দিকে তাকালে হৃদয়ে কেমন যেন তোলপাড় হয়ে যায় , এই যেন স্ব'র্গ থেকে আসা অনুভূতি। আমি ডুবে যাই মিষ্টি হাসি, প্রাণবন্ত চোখের পলক এবং এক বিশাল মায়ার সমুদ্রে। মনে হয়, ওই এক জোড়া চোখের দিকে তাকিয়ে আমি সারা জীবন কা"টিয়ে দিতে পারব নির্দ্বি'ধায়।
আচ্ছা আমি যদি পলকহীনভাবে তোমার চোখের দিকে তাকিয়ে থেকে ভু'লে থাকতে চাই আমার যত যাতনা ক"ষ্ট ,ক্লা"ন্তি তুমি কি আপত্তি করবে? আপত্তি করবে! আমি যদি একটু ভালবাসতে চাই।🤍

16/02/2026

Me saying I have high standards, but in reality, I’d just probably fall in love with someone who’s nice and gentle with me. I just want someone who speaks to me softly, who doesn’t make me feel scared to share my thoughts, who treats me with care even on the days when I am not at my best. I think love, for me, is more about feeling safe than feeling impressed.

It’s about having someone who listens, who tries, and who shows up even in small ways. Someone who doesn’t make me feel like I have to fight for basic respect. Someone who understands that I get quiet sometimes and doesn’t take it the wrong way. Someone who makes the world feel a little calmer and lighter just by being kind.

15/02/2026

But someday, you're going to find someone who will make you feel that you are the best thing that has ever happened to them.
They will fight for you.
They will assure you and make you feel secure.
They will be honest and will show you not the perfect kind of love but a very real kind of love.
They will show consistency and you will be well-taken care of.
They will value you and won't give up on you.
They will hold you and choose you every single day despite the circumstances.
Someday, you're going to be the best thing that will ever happen to someone and you will believe it because finally, you are being loved rightly.

13/02/2026

As this Valentine’s Day comes, I find myself hoping that a generous and gentle partner will find me soon, someone who loves with patience, sincerity, emotional depth. Not just someone who says the right words but someone who shows up, listens, chooses me in the quiet ordinary moments too.

I have so much love to give and I want to share it with someone who understands kindness, loyalty, effort. Someone who sees love as care, respect, partnership, not just attraction or convenience. I believe love should feel safe, warm, reassuring, that’s why I hope to meet someone who believes in that kind of love too.

Until then, I will keep my heart open and hopeful. I won’t rush love but I won’t close myself off either. If love finds me, I will welcome it with grace. And if it takes time, I will keep growing into the woman someone will be lucky to love. ♥️

— Dorothea.

09/02/2026

ভালোবাসা ছিল কি না তা আজও জানি না...
তবু একদিন দেখেছিলাম, আমাকে হারানোর ভয়ে তোমার চোখে জল জমেছিল... সেই মুহূর্তে মনে হয়েছিল, হয়তো সত্যিই তুমি আমায় ভালোবাসো। তোমার সেই কান্না আমি বিশ্বাস করেছিলাম! তখন ভাবছিলাম আমাদের গল্পের শেষ হবে না এত সহজে। তুমি হয়তো ভালো আছো, আর আমি? আমি শুধু শিখলাম... ভালোবাসা মানে সবসময় থাকা নয়; কখনো কখনো... চলে যাওয়াটাই ভালোবাসার শেষ ভাষা!!

কিন্তু দেখো..শেষ পর্যন্ত তুমিই তো চলে গেলে।
যে চোখে ভালোবাসা দেখেছিলাম, আজ সেই চোখেই শুধু দূরত্ব দেখি। 😔

05/02/2026

মরীচিকা, আজ থেকে বছর পঞ্চাশ পরে,
তুমি নিউইয়র্ক কিংবা সিডনির কোনো এক বিলাসবহুল বাগানবাড়িতে বসে আড্ডা দিবে তোমার নাতিপুতিদের সাথে।কথার ফাকে হুট করে হয়তো কেউ একজন বলে উঠবে,আচ্ছা দিদুন,তোমার জীবনে ভালোবাসা আসেনি?তুমি আমতা আমতা করে এড়িয়ে যাবে।

হঠাৎই স্মৃতির পর্দায় ভেসে উঠবে একটা আবছায়া অবয়ব। হয়তো নাম টা ঠিকঠাক মনে পড়বে না তোমার, কিছু টা মনে করার চেষ্টা করে বিব্রত বোধ করবে তুমি। তোমার হঠাৎ ই মনে পড়বে জীবনানন্দের সেই কবিতার লাইন টা" এ পৃথিবী একবারই পায় তারে,পায় নাকো আর"। যদি-ও তুমি তাকে বহুবার পেয়েও, প্রত্যাখ্যান করেছিলে প্রতিবার।

পরিবারের লোকজন তাদের কর্মব্যস্ততা শুরু হলেই তাদের গন্তব্যে চলে যাবে।তুমি রয়ে যাবে তোমার প্রাসাদ তুল্য বাড়িতে একাই।তখন তুমি টের পাবে মানুষের অভাবে, মানুষের হৃদয় কতটা পোড়ে। তখন হঠাৎ ই তুমি বুঝতে পারবে,কেন একটুখানি দেখার আশায় এত শত সহস্র অনুনয় বিনয় করতাম।তুমি টের পাবে,পৃথিবীর সবচাইতে বড় তৃষ্ণা হলো কাউকে একটিবার দুচোখ ভরে দেখার ইচ্ছে।তখন তুমি বুঝবে,কেন তোমাকে একটিবার শোনার আশায় আবদার করতাম গানের।বুঝবে কেন নিদারুণ অবহেলা পেয়েও থেকেছি নিস্প্রভ।

জীবনানন্দ যেন আজকের কথা ভেবেই লিখেছিলেন,"প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের ও একদিন মরে যেতে হয়"।আজ আমি ফুরিয়ে গেছি,নষ্ট হয়ে হয়েছি কদাকার। মুছে যাওয়ার খুব সন্নিকটে এসে আজ ভীষণ রকম ক্লান্ত অনুভব করছি নিজেকে।আহা!কত যত্ন,কত আগ্রহ, কত শত অপেক্ষা দুমড়ে মুচড়ে গেলো আপনার নিদারুণ উপেক্ষায়।

আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই,এগুলো নিতান্তই আমার আফসোস। চলে যাওয়ার সময় হয়ে এলো বোধহয়,
The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep..

13/01/2026

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাস ঘা ত ক তার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আ-গু-নকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

_____অমিত দত্ত

25/09/2025

ভালোবাসা আসলে কখনোই শেষ হয় না।
এটা এমন এক অনুভূতি যা সময়ের সাথে সাথে হয়তো নিজের প্রকাশভঙ্গি বদলায়, কিন্তু একেবারে মুছে যায় না। শুরুতে যখন আমরা কাউকে ভালোবাসি, তখন প্রতিটি মুহূর্তে সেই ভালোবাসা প্রকাশ করার তাড়না থাকে কথায়, আচরণে, ছোটখাটো যত্নে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অবহেলা, ব্যস্ততা, ভুল বোঝাবুঝি আর অনিশ্চয়তা সেই প্রকাশের দরজাগুলো আস্তে আস্তে বন্ধ করে দেয়। তখন মানুষ ভাবে, ভালোবাসার অধ্যায় শেষ হয়ে গেছে, এখন ঘৃণার অধ্যায় শুরু হয়েছে।

কিন্তু আসলেই কি তাই?
যাকে একবার সত্যিকারের ভালোবাসা যায়, তাকে কি কখনো ঘৃণা করা যায়?
না, যায় না।
কারণ ভালোবাসা মানুষের ভেতরে গভীর এক আবেগের নদীর মতো, যা হয়তো শুকিয়ে যায় না, কেবল প্রবাহের শব্দ কমে আসে। বিচ্ছেদের হাজার যুগ পার হলেও, মনের গভীরে সেই মানুষটির জন্য একটা নরম অনুভূতি থেকে যায়। হয়তো সেটা আমরা আর কারও কাছে স্বীকার করি না, হয়তো নিজের কাছেও গোপন করি, কিন্তু সত্যিটা বদলায় না।

যখন অবহেলা জমতে জমতে বুকের ভেতর অভিমান পাহাড় সমান হয়ে দাঁড়ায়, তখন সেই অভিমানকেই আমরা ঘৃণা বলে ভুল করি। অথচ, তা ঘৃণা নয় বরং ভালোবাসার অপূর্ণতার কষ্ট, না-পাওয়ার ব্যথা, আর অবহেলার ক্ষতচিহ্ন। সেই ক্ষতগুলোকে ঢাকতেই আমরা নাম দিই ঘৃণা।

বাস্তবে কী হয় জানেন?
আমরা নিরবে, নিঃশব্দে সেই মানুষটিকে ভালোবেসে যাই।
মুখে বলি ঘৃণা করি, মনে করি সব শেষ, অথচ রাতের নিরবতায়, একা বসে থাকা মুহূর্তগুলোতে মনে পড়ে যায় তার হাসি, তার যত্ন, তার ছায়ার মতো উপস্থিতি। ভালোবাসা তখন আর প্রকাশিত হয় না শব্দে, বরং জমে থাকে অপেক্ষায় কিংবা আক্ষেপে।

ভালোবাসা আসলে শেষ হয় না
এটা থেকে যায় কখনো প্রত্যাশার আলোয়, কখনো আক্ষেপের অন্ধকারে।
কেউ হয়তো সেই ভালোবাসার পুনর্জন্ম ঘটায়, কেউ হয়তো কেবল মনে মনে বয়ে বেড়ায় সারাজীবন। কিন্তু সত্য এটাই যাকে একবার মন থেকে ভালোবেসেছেন, তাকে সারাজীবন ভালোবাসতে বাধ্য থাকবেন, যতোই অভিমান কিংবা দূরত্ব জমে উঠুক না কেন।
আবার চাইলে সব ভুলে নতুন করে শুরু করা ও ভালোবাসার বহিঃপ্রকাশ করা যায়

25/09/2025

সরে আসা মানেই পরাজয় নয়
যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে সরাতে সক্ষম হবেন, আপনি তখন বুঝতে পারবেন, আপনি আর আগের মানুষ টি নেই। আপনি প্রচন্ড ব্যাথায়, কষ্টে নিজেকে পাল্টে নিতে সক্ষম হয়েছেন। যে জিনিসগুলো দিনের পর দিন সহ্য করে গেছেন সেই জিনিসগুলো হুংকার দিয়ে প্রতিরোধ করা শিখে গেছে। না বলা যে কথাগুলো ছিলো যা আপনাকে ক্ষতবিক্ষত করছিল দিনের-পর-দিন তা বলার শক্তি আপনি যোগাতে পেরে গেছেন।
যে মানুষটিকে পাওয়ার জন্য আপনি যুদ্ধ করতে ছিলেন, তার অবহেলা গুলোকে, অভিনয় গুলোকে সহ্য করে আসছিলেন হারানোর ভয়ে, সেই আপনি তাকে স্বইচ্ছায় ছেড়ে দিতে সক্ষম হবেন। এই আপনিই অযথা কথা কাটাকাটির চেয়ে নীরবতাকেই বেছে নিবেন। আপনি আপনার প্রতিটা কথার দাম সম্পর্কে অবগত হবেন এবং এটাও বুঝতে পেরে যাবেন কিছু জিনিসে, কিছু মানুষকে বাড়তি সময় দেয়া মানে নিজের মূল্যবোধের পর্যাপ্ত অপচয়।
কিছু মানুষকে ছেড়ে দিয়ে নিজের ভার কমাতে হয়। কিছু মানুষ আপনার সময়ের, আপনার প্রতীক্ষার, আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়েছে বহু আগেই !

24/09/2025

আমি চাই প্রতিটা মানুষ যেন তার কর্মের ফল এই জনমেই ভোগ করে। আমি চাই চোখ থেকে ঝরে পড়া প্রতিটা জলের হিসাব যেন এই জনমেই হয়। প্রতিটা দুর্ব্যবহার, প্রতিটা ইচ্ছাকৃত ক্ষতি, প্রতিটা বিশ্বাসঘাতকতার হিসাব যেন এই জনমেই হয়। আমি চাই যে যাকে যতটা অসহায় করে দেয় সে যেন তার থেকে সহস্র গুণ অসহায় হয়ে পড়ে এই জনমেই। যে যার সাথে যতটা অন্যায় করে তার সাথে যেন অন্যায় হয় আরও সহস্রগুণ বেশি। যারা ঠোঁটের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, বিষন্নতার রোগ দিয়ে যায় তাদের যেন বিসর্জন যায় সমস্ত শান্তি, সমস্ত নিশ্চিন্তি এবং যা কিছু ভালো। যাদের কে নিয়ে ছিনিমিনি খেলে সারা জীবনের মতো ভালোবাসার প্রতি বিশ্বাস মুছে দিয়ে যারা অন্য ঠিকানায় ভালো থাকতে শুরু করে, তারা যেন কোনও একদিন সমস্ত ভালোবাসার ঠিকানা থেকে বিতাড়িত হয়। আমি চাই যারা অন্যের বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়ে দিব্যি হেসে বাঁচছে জীবন, তাদের যেন একটা সময়ের পর বেঁচে থাকার থেকে যন্ত্রণাদায়ক আর কিছু না মনে হয়।

অনুতাপের আগুনকে যেন কেউ ফাঁকি না দিতে পারে। প্রায়শ্চিত্যের দাবানলে যেন প্রত্যেককে পুড়তে হয়।

20/09/2025

যেখানে তুমি আমাকে আর চাইছো না,
সেখানে লড়াই করে নিজেকে ছোট করে রাখার মানেটা কী?
ভালোবাসা মানে তো শুধুই দু’জনের হাত ধরা নয়,
ভালোবাসা মানে শ্রদ্ধা, সম্মান আর একে অপরকে আঁকড়ে ধরা।

যেখানে সেই শ্রদ্ধা আর আকাঙ্ক্ষা নেই,
সেখানে বারবার ফিরে গিয়ে নিজেকে ভাঙা
শুধু আত্মাকে ক্লান্ত আর হৃদয়কে ক্ষতবিক্ষত করে।

আমি ভেবেছিলাম লড়াই করলে হয়তো সবকিছু আগের মতো হবে,
হয়তো তোমার চোখে আমার জন্য একটা জায়গা তৈরি হবে।
কিন্তু এখন বুঝেছি—যে হৃদয় থেকে তুমি নিজেই আমাকে সরিয়ে দিয়েছো,
সেখানে আমার থাকা মানে শুধুই নিজেকে অপমান করা।

তুমি যখন আমাকে ছেড়ে দিলে,
নিশ্চয়ই ভেবেচিন্তেই দিলে,
হয়তো নতুন কোনো স্বপ্ন, নতুন কোনো পথ তোমাকে টানছে।
তুমি যখন পেছনে তাকাওনি,
তখন বুঝেছি—আমার সব লড়াই শুধু একা আমার জন্যই।

আজ আমি আর নিজেকে ছোট করব না,
নিজের সম্মান, নিজের ভালোবাসা বাঁচিয়ে রাখব।
ভালোবাসা যদি না থাকে,
তাহলে শুধু অভ্যাসের বাঁধনে বেঁধে থাকার কোনো মানে হয় না।

তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো,
তুমি যেন নিজের সব স্বপ্ন পূরণ করতে পারো।
আমি আর তোমাকে বিরক্ত করব না,
আমার দোয়া থাকবে তোমার জন্য সবসময়।
হয়তো একদিন তুমি বুঝবে,
আমি কতটা নিঃশব্দে, কতটা সত্যিকারের ভালোবেসেছিলাম।
কিন্তু সেদিন আমি থাকব না,
কারণ আমি শিখে যাবো—নিজেকে ভালোবাসতে।**

20/09/2025

আমি এমন কাউকে হারিয়েছি যে আমাকে ভালোবাসেনি। আর তুমি এমন কাউকে হারিয়েছ যে তোমাকে ভালোবেসেছিল।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when The Secret's ALLEY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to The Secret's ALLEY:

Share