03/06/2026
যারা মিছিল করছেন ছোট একটা পরামর্শ বিএনপির বিগত দিনের ভুল থেকে।
বিএনপি যখন বিরোধী দলে গেলো তারপরে তারা কোনভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন জমাইতে পারলো না।
২০২৪ সালের জুলাই-আগষ্টেও বিএনপি সেভাবে পারতো না যদি সেখানে আমেরিকার মেটিকুলাস ডিজাইন এবং পাকিস্তান-তুরস্ক-বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি সহযোগিতা না থাকতো।
যারা বিএনপির আন্দোলনগুলো খেয়াল করছেন তারাও নিশ্চয়ই দেখেছেন সে সময়ে বিএনপির আন্দোলন সীমাবদ্ধ ছিল খালেদা জিয়ার বাড়ি ইস্যুতে এবং দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে।
জনগণ তাদের আন্দোলনে শামিল হয় নাই, এমনকি বিএনপির সমর্থকরাও না কারণ তারা জনগণের কোন ইস্যুকে তাদের মিছিল-সমাবেশে সেভাবে যুক্ত করে নাই।
এই ভুল ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগের করা উচিত হবে না। অবশ্যই যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নিতে তারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের যে বিচারের নাটক সাজিয়েছে তার প্রতিবাদ করতে হবে, দমন নিপীড়নের প্রতিবাদ করতে হবে।
সাথে হামে মৃত শিশুদের হত্যার প্রতিবাদে মিছিল করুন। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দামও আজ বাড়ানো হয়েছে, এসবে প্রতিবাদে মিছিল করুন।
দেশব্যাপী ধর্ষনের মচ্ছবের প্রতিবাদে মিছিল করুন। চাঁদাবাজির প্রতিবাদে মিছিল করুন।
দেখবেন মানুষ সাড়া দিচ্ছে। নারীদের সমর্থন ব্যাপকভাবে পাবেন। যাদের শিশু সন্তান আছে তাদের সমর্থন পারবেন।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার কারনে যে ব্যাবসায়ী সমস্যায় পড়বে তার সমর্থন পাবেন। যে মধ্যবিত্ত-নিম্নবিত্ত গ্যাসের দামের কারণে ভুগছে, জ্বালানির দামের কারণে জিনিসপত্রের দাম বাড়ায় কষ্ট পাচ্ছে তাদের আপনার পাশে পাবেন।
এসব ইস্যুতে মিছিল করে মার খেলে, জেলে গেলেও মানুষ দেখবে আপনি তাদের পক্ষে দাঁড়ানোর কারণে মার খাচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন। মানুষ আপনার সমর্থক হবে না তখন শুধু, কমরেডও হবে।
ঝুঁকি নিয়ে যারা আপনারা মিছিল করছেন আপনাদের বাহবা, শ্রদ্ধা জানালেও কম হয়ে যাবে।
শুধু মাত্র আরো কৌশলী, স্মার্ট হলে যদি একই ঝুঁকিতে ১০০ এর জায়গায় ১০০০ ফায়দা হয় সেটা আরো ভালো না?
© azam khan