15/05/2023
শোক সংবাদ ঃ বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত তারকা, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান - বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মহান আল্লাহ পাক আপনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন - আমিন আমিন সুম্মা আমিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। জানা গেছে আজ ১৫ মে ২০২৩ ইং সোমবার সকালে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নায়ক ফারুক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।