15/07/2026
প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকে এক একটি গল্প, এক একটি সম্ভাবনা। ✨
এই বিশ্বাসকে ধারণ করেই সহজপাঠ উচ্চ বিদ্যালয় আয়োজন করেছে শিশুদের শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির এক অনন্য উৎসব।
এই আয়োজনের জন্য নির্মিত প্রোমো ভিডিওটির সৃজনশীল পরিকল্পনা ও নির্মাণে অংশ নিতে পেরে VR Bangla সত্যিই আনন্দিত ও গর্বিত। এমন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পারা আমাদের জন্য অনুপ্রেরণার।
আন্তরিক ধন্যবাদ শিহাব শাহরিয়ার নির্ঝর-কে, যার সার্বিক সহযোগিতা, আন্তরিকতা এবং সমন্বয় এই কাজটিকে সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ❤️
সহজপাঠ পরিবারের জন্য রইল আন্তরিক শুভকামনা। শিশুদের স্বপ্ন, সৃজনশীলতা ও সম্ভাবনার এই যাত্রা আরও অনেক দূর এগিয়ে যাক। 🌼