Hafiz Mihir

Hafiz Mihir Teacher | Writer | Poet | Literature | Journalist |
(1)

09/02/2026

ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধের প্রতিবাদ জানাচ্ছি। এটা কোন যুক্তিতে করা হচ্ছে মোটেও ক্লিয়ার নয়।

এ সিদ্ধান্ত মানুষকে অনেক ভোগান্তির মধ্যে ফেলবে। মোবাইল বাসায় রেখে কেউ বের হবে না। আর কেন্দ্রের আশপাশে মোবাইল রাখার সেফ জায়গা পাবে না। ফলে দুর্ভোগে পড়বে ভোটাররা।

আরেকটা বড় ব্যাপার হলো, কোনো অন্যায় হলে আপনি রেকর্ড রাখতে পারবেন না, আবার বিপদে পড়লে ফোনে বলতেও পারবেন না।

সুতরাং এমন ভোগান্তিকর সিদ্ধান্ত অনুচিত।

20/12/2025
কি হে! ঈমানদারদের শক্তি কি আরো পরীক্ষা করতে হবে?
10/12/2025

কি হে!
ঈমানদারদের শক্তি কি আরো পরীক্ষা করতে হবে?

ভর্তি ফি সত্যিই এত কম হতে পারে?
07/12/2025

ভর্তি ফি সত্যিই এত কম হতে পারে?

রাজনৈতিক দল হিসেবে জামাত মুশরিকদের সহকর্মী বানাতেই পারে। এতে অবাক হওয়ার কিছুই নেই।
05/12/2025

রাজনৈতিক দল হিসেবে জামাত মুশরিকদের সহকর্মী বানাতেই পারে। এতে অবাক হওয়ার কিছুই নেই।

কওমির কান্নাআমাদের মুরুব্বিদের আমাদের ভবিষ্যত নিয়ে কোন ফিকির নেই এটা একটি তিতাসত্য কথা.. বাবা শহরের নামীদামী কিন্ডারগার্...
05/12/2025

কওমির কান্না
আমাদের মুরুব্বিদের আমাদের ভবিষ্যত নিয়ে কোন ফিকির নেই এটা একটি তিতাসত্য কথা..

বাবা শহরের নামীদামী কিন্ডারগার্টেন স্কুল থেকে ৪ বছর পড়াশোনা করিয়ে পরে কওমি মাদরাসায় ভর্তি করিয়ে দেন।

স্কুলে টপার ছিলাম ক্লাস নার্সারি থেকেই
২০১০ সালে ক্লাস ওয়ানে "সিটেক্স ওয়েলফাউয়ার ফাউন্ডেশন" থেকে ঢাকা বিভাগে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। এর পর দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করা অবস্থায় মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম।

হিফয শেষ করার পর বাবা জোর করেছিলেন কওমির পাশাপাশি গাজীপুরের টঙ্গী "তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসায় " ভর্তি করিয়ে দিবেন।

কিন্তু কওমির পাশাপাশি আলিয়া পড়লে জীবন ধ্বংস হয়ে যাবে, কিংবা আলিয়ার বই পাওয়া গেলে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবেন এমন নানান জটিলতার মুখে পড়ে উস্তাদদের কথা শুনে কোনভাবেই আর বাবা ভর্তি করাতে পারলেন না।

আজকে আপনি বিশ্বের অন্যান্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশেই মাদরাসা মসজিদ ছাড়া কোন কর্মসংস্থানের খোঁজে গেলে বা চাকরি বাকরি করতে গেলে কওমি মাদরাসার শরহেবেকায়া, মেশকাত বা হাইয়্যাতুলের কোন পড়াশোনা দিয়ে কিছুই করতে পারবেন না।

ইতিমধ্যে Usaid Muhammad ভাইয়ের একটা পোস্ট সবার সামনে পড়েছে হয়ত। তার পোস্ট পড়ে থাকলে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই।

আজকে কওমি ছাত্রদের নিয়ে আমাদের মুরুব্বিদের কোন গুরুত্ব নেই। আমাদের শিক্ষাব্যবস্থার অগ্রগতি নিয়ে কোন চিন্তা তাদের নেই। দাওরা পাশ করার পর এমনও ছাত্র দেখেছি টেনশনে ঘুম হয়না সে এখন কি করবে। যেখানে অন্তত এসএসসির সার্টিফিকেট থাকলেও অনেক কিছু করা যায়। মুরুব্বিরা পড়ে আছে নানান ইখতিলাফ নিয়ে। কেউ পরে আছে ক্ষমতা নিয়ে কিন্তু তাদের ( কওমি জেনারেশন) কোন সরকারি কর্মকর্তা নেই, সরকারি কোন মন্ত্রণালয়ে নেই কোন শক্তি । আবার তারা নাকি সরকার গঠন করবে! হাসি পায় আমার..

যাইহোক! সচেতন ভাইয়েরা আপনারা বাংলাদেশ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চাইলে ৯ম শ্রেণিতে ভর্তি হয়ে মাদ্রাসার পাশাপাশি পড়াশোনা করতে পারেন। অনেক আলিয়া মাদ্রাসায় হয়ত বয়স বেশি হওয়ার কারণে ভর্তি হওয়ার সুযোগ থাকেনা, কিন্তু আমার মতন আপনিও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ( ভোকেশনাল) ট্রাই করতে পারেন । সহজ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন যেকেউ, যেকোনো বয়সেই।
আমি এবছর নভেম্বরে ৯ম শ্রেণির বোর্ড পরীক্ষা শেষ করেছি, ইনশাআল্লাহ সামনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব।

পোস্টটি কপি করে
জাতির সামনে তুলে ধরা হয়েছে

কাতারে আসার পর যত যায়গায় আমি এপ্লাই করসি সব যায়গায় আমার থেকে হাই স্কুল অথবা ব্যাচেলর সার্টিফিকেট চাচ্ছে। আর না হয় আলিয়ার...
03/12/2025

কাতারে আসার পর যত যায়গায় আমি এপ্লাই করসি সব যায়গায় আমার থেকে হাই স্কুল অথবা ব্যাচেলর সার্টিফিকেট চাচ্ছে। আর না হয় আলিয়ার সার্টিফিকেট চাচ্ছে। কোথাও কেউ কওমি সার্টিফিকেট চাচ্ছেনা। চিনছেওনা।
কিসের মেশকাত, কিসের দাওরা?
হাইয়াতুল উলইয়ার নাম শুনলে তো রীতিমতো হাসে।

১৫ টা বছর কাটিয়ে দিলাম কওমিতে। হেফজ, দাওরা, ইফতা কোন একটার সার্টিফিকেট কেউ চিনছেইনা।
তাইলে এই কারিকুলারের দামটা কোথায়?
আমাদের মুরুব্বিরা বিষয়টা নিয়ে কেন এত উদাসীন?
একটা ছেলে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাবেনা?
গেলে সে কিভাবে সেখানে ভর্তি হবে?
আলিয়ার সার্টিফিকেট দিয়ে? কিন্তু আলিয়ায় তো পরীক্ষাই দিতে দেয়া হয়না। আলিয়ার পরীক্ষা চলাকালীন কেউ অনুপস্থিত থাকলে তাকে মাদরাসা থেকেই বের করে দেয়। স্কুল, কলেজেও পরীক্ষা দেয়ার অপশন নাই। এদিকে নিজেদেরও কোন কুওত নাই৷
আবার যে সকল মাদরাসায় এসব ফ্যাসিলিটি রেখেছে ওই সকল মাদরাসাকে গোমরাহ বলে দিচ্ছে। ধ্বংস।
মানুষকে অনুৎসাহিত করছে। এইযে আমি পোস্ট করলাম এতেও আমি ধ্বংস, গোমরাহ।

তারা আসলে কী চায়? সবাই মসজিদ,মাদরাসা নিয়েই পরে থাকুক? একজন মাদরাসায় পড়ুয়া আলেম পিএইচডি করলে তাদের সমস্যা কোথায়? কেনো আলিয়ার বা স্কুল, কলেজের সার্টিফিকেট দিয়েই তাকে এপ্লাই করা লাগে? এই দুঃখ কি মুরুব্বিদেরকে স্পর্শ করেনা?

আমরা যতই বলি আলিয়াতে পড়া নাই৷ সত্য কথা হলো আলিয়াতে পড়া না থাকলেও পড়ার মানটা বিশ্বের সব যায়গাতেই আছে।
আর আমাদের শরহে বেক্বায়া, মেশকাত, দাওরা, হাইয়া এসব কোন ইউরোপ, বা আরব দেশগুলোতে চিনেইনা।
নিজেরে এত্ত ছোট মনে হয় - কী বলব?
আল্লাহ যোগ্যতা হয়ত দিসে কিছু, কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটের কারণে কোথাও এপ্লাই করার সুযোগ নাই।

আসলে আমাদের সকলের উচিত, দাওরা ইফতা শেষ করেই পড়াশোনা খতম দেয়া। এরপর একটা মসজিদ, মাদরাসায় চাকরি নেয়া। ব্যস, এভাবেই জীবন কাটিয়ে দেয়া।

কপি পোস্ট

বসবাসের অধিকার শুধু কি মানুষের?🐾 অমানবিকতার চরম বহিঃপ্রকাশ: পাবনায় ৮ কুকুর ছানা হত্যার তীব্র নিন্দা 🐾পাবনার ঈশ্বরদীতে ঘ...
02/12/2025

বসবাসের অধিকার শুধু কি মানুষের?
🐾 অমানবিকতার চরম বহিঃপ্রকাশ: পাবনায় ৮ কুকুর ছানা হত্যার তীব্র নিন্দা 🐾

পাবনার ঈশ্বরদীতে ঘটে যাওয়া সদ্যোজাত আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পানিতে ডুবিয়ে হত্যার ঘটনাটি সমাজের বিবেককে নাড়া দিয়েছে। এই নির্মমতা শুধু একটি জঘন্য অপরাধ নয়, বরং আমাদের মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়। একটি তুচ্ছ কারণে, কেবল "বিরক্ত" হওয়ার অজুহাতে যেভাবে নিরীহ, অসহায় প্রাণীদের হত্যা করা হলো, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না।

⚫️ যে ঘটনা স্তব্ধ করে দিয়েছে:
সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুসারে, ঈশ্বরদী উপজেলা পরিষদ আবাসিক এলাকায় এক নারী কুকুরের ছানাদের ডাকাডাকিতে বিরক্ত হয়ে এই নৃশংস কাজটি করেছেন। সদ্য জন্ম নেওয়া আটটি ছানাকে তাদের মা কুকুরের কাছ থেকে কেড়ে নিয়ে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে মারা হয়েছে। এই ঘটনা পশু-পাখির প্রতি ন্যূনতম মমতা ও দায়িত্ববোধের অভাবকেই তুলে ধরে।
নিহত ছানাগুলোর মা কুকুরটির হাহাকার এবং শোকে অসুস্থ হয়ে পড়ার খবর যে কোনো সংবেদনশীল মানুষকে মর্মাহত করবে। অবলা প্রাণীদের প্রতি এই ধরনের নিষ্ঠুরতা কেবল আইনগত অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধেই এক অপরাধ।

⚖️ আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি:
বাংলাদেশে পশু কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী, কোনো প্রাণীকে অযথা কষ্ট দেওয়া বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। এই আইনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে এই ঘটনায়। অভিযুক্ত ব্যক্তি একটি সরকারি কর্মকর্তার পরিবারের সদস্য হওয়ায় তার দায়বদ্ধতা আরও বেশি ছিল, কিন্তু তিনি তা ভুলে গিয়েছেন।

আমরা জোর দাবি জানাই:
* দ্রুততম সময়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পশু কল্যাণ আইন অনুযায়ী কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
* প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে যে প্রশাসনিক ব্যবস্থা (যেমন সরকারি বাসা থেকে বের করে দেওয়া) নেওয়া হয়েছে, তার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে নিশ্চিত করা হোক যে এমন বর্বরতা আর কখনো ঘটবে না।

🤝 আসুন, আমরা সোচ্চার হই:
প্রাণী ও পরিবেশ একে অপরের পরিপূরক। রাস্তার কুকুরেরা আমাদের সমাজ ও প্রকৃতির একটি অংশ। তারা আমাদের প্রতিবেশীর মতো। তাদের প্রতি সংবেদনশীল হওয়া এবং তাদের জীবন রক্ষার দায়িত্ব আমাদের সকলের।
এই ঘটনা প্রমাণ করে যে প্রাণী অধিকার এবং কল্যাণের বিষয়ে আমাদের সমাজে আরও ব্যাপক সচেতনতা তৈরির প্রয়োজন। স্কুল, কলেজ, এমনকি পরিবারের মধ্যেও ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।

আমরা আশা করি, প্রশাসন এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে দ্রুত বিচার নিশ্চিত করবে এবং এর মাধ্যমে সমাজের সবার কাছে একটি বার্তা যাবে— নিষ্ঠুরতার কোনো স্থান নেই। প্রতিটি প্রাণের মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও আইনি দায়িত্ব।

28/11/2025

জান্নাতের টিকিট নিবা?

শিবির যে ইসলামি দল এটার জন্য তো কুরআনে আয়াত থাকতে হবে। আপনি আমি বললেইতো হবেনা।
17/11/2025

শিবির যে ইসলামি দল এটার জন্য তো কুরআনে আয়াত থাকতে হবে। আপনি আমি বললেইতো হবেনা।

جمال الإسلامالإسلام دين الجمال والكمال، وهو ليس مجرد عقيدة وشعائر، بل هو منهج حياة متكامل يهدف إلى تجميل النفس والروح وا...
12/11/2025

جمال الإسلام
الإسلام دين الجمال والكمال، وهو ليس مجرد عقيدة وشعائر، بل هو منهج حياة متكامل يهدف إلى تجميل النفس والروح والمجتمع والكون كله. إن الله -عز وجل- هو "الجميل الذي يحب الجمال"، وقد تجلى هذا الجمال في كل ما شرعه لعباده.
جمال العقيدة والتوحيد
يُعد التوحيد هو أساس جمال الإسلام. فالعقيدة الإسلامية ترفع الإنسان من عبودية المخلوق إلى عبودية الخالق الواحد، الذي لا شريك له، ولا شبيه له، وهو الأبدي العدل والرحيم. هذا التوحيد يحرر العقل من الخرافات والأوهام، ويمنح الروح طمأنينة لا تُضاهى، ويجعل علاقة العبد بربه مباشرة، خالية من أي وسيط.
* تحرير العقل: من الخضوع لأي مخلوق.
* طمأنينة القلب: بالاعتماد على القوة المطلقة لله تعالى.
جمال التشريع والأخلاق
التشريع الإسلامي هو مثال للجمال في التوازن والعدل والرحمة.
* العدل المطلق: فالإسلام أرسى قواعد العدل في كل المعاملات، سواء بين الأفراد، أو بين الحاكم والمحكوم، أو حتى بين المسلم وغير المسلم. وقد أمر الله بإقامة العدل حتى مع الأعداء: ﴿وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ﴾
* الأخلاق الحسنة: الأخلاق هي جوهر جمال الإسلام. فالرسول الكريم صلى الله عليه وسلم قال: "إنما بعثت لأتمم مكارم الأخلاق". وقد حث الإسلام على الصدق، والأمانة، والتسامح، والإحسان إلى الجار، وبر الوالدين، والتواضع، والصفح الجميل.
* التوازن واليسر: الإسلام دين وسطية ويسر، لا يُحمّل النفس ما لا تطيق. فقد وازن بين متطلبات الروح والجسد، وبين الحياة الدنيا والحياة الآخرة. ﴿يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ﴾
الجمال الظاهر والباطن
لا يقتصر جمال الإسلام على الباطن (القلب والعقيدة)، بل يشمل الجمال الظاهر (الهيئة والنظام):
* النظافة والطهارة: جعل الإسلام الطهارة شرطاً لصحة العبادات (كالوضوء والغسل)، وأمر بالنظافة في المأكل والمشرب والملبس والمكان.
* النظام والتنسيق: تظهر الجمالية في النظام في أداء العبادات، مثل صفوف الصلاة المتراصة، وأوقاتها المحددة، وتنظيم شؤون الأسرة والمجتمع.
* جمال العمارة والفن: إن الفن الإسلامي، من العمارة والزخرفة والخط العربي، هو انعكاس واضح لجمال العقيدة وتجريدها.
الخاتمة
إن جمال الإسلام هو جمال الفطرة السليمة والعقل الراجح والروح المطمئنة. هو دين صالح لكل زمان ومكان، يعالج كل مشكلة، ويُرسي كل فضيلة. مسؤوليتنا كمسلمين هي أن نُبرز هذا الجمال في سلوكنا ومعاملاتنا، ليكون الإسلام كما أراده الله: جمالًا وسلامًا للعالمين.

06/11/2025

💔

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Hafiz Mihir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Hafiz Mihir:

Share

Category