09/03/2026
আমি ফেসবুকের ট্রেন্ড ফলো করা মানুষ না। তাই রিসেন্ট ইস্যু সাধারণত এড়িয়ে যাই। আজকে আলভী নামের এক অভিনেতার ছেলের ছবি আমার নিউজফিডে আসল। ছেলের নাম রিজিক। কী সুন্দর বড় বড় চোখ ছেলেটার! দেখলেই মনে হয় বলি,
বাবা, আসো তোমার চুল এলোমেলো করে দেই... কাছে টেনে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, এত সুন্দর হাসি কোথায় পেলে, পাখি বাচ্চা ?
আমারও একটা ছেলে আছে। রিজিকের ছবি দেখে প্রচণ্ড মন খারাপ হল। ওর আম্মু কী ভয়ানক যন্ত্রণা নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, ও একদিন জানবে। ও বড় হবে বুকের মধ্যে বিশাল একটা শূন্যতা নিয়ে।
ওর আম্মু বেঁচে থাকলে আমি মেয়েটার সাথে একবার কথা বলতে চাইতাম। যেহেতু ইকরা বেঁচে নেই, তাই কথাগুলো কখনো তাঁকে বলা হবে না, কিন্তু ইকরার মত যারা কষ্ট পুষছেন, ভাবছেন একদিন সব ঠিক হবে, তাদের হয়ত এই কথাগুলো কাজে লাগবে,
আপনি "নির্লজ্জ" কে লজ্জা দিতে পারবেন না। “চোখ থাকতে অন্ধ” কে পথ দেখাতে পারবেন না। আর “টক্সিক জীবন” ভালোবাসা মানুষ কে, আপনি সুস্থ জীবনে ফেরাতে পারবেন না।
কারণ এরা "টক্সিক জীবনটাকেই" উপভোগ করে। "টক্সিসিটি" না দেখলে এদের দম বন্ধ লাগে।
যেমন ধরুন, একজন প্যাথলজিক্যাল লায়ার, কোন কারন ছাড়াই মিথ্যা বলবে। সে ডানে গেলে বলবে, বামে গেছে। আপনি অবাক হয়ে ভাববেন, এতে মিথ্যা বলার কি হল ??।
এর উত্তর হল মিথ্যা না বললে তার ভালো লাগে না। তার কোন কারনের দরকার নেই মিথ্যা বলার জন্য।
আবার একজন এবিউসার, এর কোন কারন লাগে না এবিউস করতে। এটাই সে। এটাই তার বৈশিষ্ট্য ।
যে ঠকায় সে সেই ঠকানোর কারন হিসেবে যাকে ঠকায় তাকেই দোষ দেয়।
- তুমি কন্ট্রোল ফ্রিক, তাই আমি এমন করেছি ,
- তুমি সময় দাও না, তাই আমি এমন করেছি ,
- তুমি মোটা হয়ে গেছ , তুমি বুড়ো হয়ে গেছ , তুমি আমার চাহিদা মেটাতে পারো না তাই এমন করেছি
- ঐ সময়ে তুমি আমার সাথে ছিলে না। আমার কি হয়েছিল আমি জানি না, ভুল করে এমন করেছি
- সে আমাকে উস্কেছে তাই এমন করেছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি
- মেনে নাও , আমার সাথে থাকতে হলে এসব মানতে হবে, সবাই মেনে নেয়।
.........।এমন অসংখ্য বাহানা বানিয়ে সে তার অন্যায় জাস্টিফাই করবে।
আপনি বাংলা সিনেমার নায়িকা সাবানার মত, সমস্ত ভালোবাসা দিয়েও তাঁকে ক্রিমিলার থেকে সভ্য মানুষ বানাতে পারবেন না। আপনি দুনিয়ার সব চেয়ে সুন্দর মানুষ হলেও আপনি তাঁকে তার অপকর্ম থেকে ফেরাতে পারবেন না।
আপনি যদি ভাবেন মরে গেলে সে আপনার মুল্য বুঝবে। আপনি ভুল ভাবছেন । মরে গেলে আপনার মৃত্যু টাকেও সে নিজের স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগাবে।
তাই এদের আশে পাশে থাকলে আপনি যা করবেন, তা হল ঝেড়ে দৌড় লাগাবেন। ততক্ষণ পর্যন্ত দৌড়াবেন, যতক্ষণ এদের নাগালের বাইরে বের না হন। আর ঐ পথে দ্বিতীয়বার পা মাড়াবেন না।
নিজের কথা একবার ভাবুন, যে ভালোবাসা এই ঠকবাজটার জন্য খরচ করছেন তার একটু নিজের জন্য খরচ করে নিজেকে নিয়ে পালিয়ে বাঁচুন, প্লিজ । .................