Daily Dhallywood

Daily Dhallywood বাংলাদেশের বিনোদনের তাজা খবর

18/07/2026

তাহসানের গানের স্টেজ কপালের দিঘী

18/07/2026

ভরা মজলিসে নেচে সকলের মন জয় করলেন দিঘী

18/07/2026

বাচ্চাদের আবদার মেটালের কেয়া পায়েল

চিত্রনায়িকা পরীমণির মেয়ে আই সি ইউ তে! ছেলের ১০২ ডিগ্রি জ্বর  এবং এই নায়িকা নিজের ১০৩ এর ওপরে জ্বর সঙ্গে কাশি ও শ্বাসকষ্...
18/08/2025

চিত্রনায়িকা পরীমণির মেয়ে আই সি ইউ তে! ছেলের ১০২ ডিগ্রি জ্বর এবং এই নায়িকা নিজের ১০৩ এর ওপরে জ্বর সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে। এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি জানান পরীমণি নিজেই।

বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন তানিয়া বৃষ্টি!‍এই সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বড় পর্দায় কাজ করলেও বর্তমান সময়ের নাটকের নিয়ম...
31/07/2025

বিয়ের পর অভিনয় ছেড়ে দেবেন তানিয়া বৃষ্টি!‍

এই সময়ের অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বড় পর্দায় কাজ করলেও বর্তমান সময়ের নাটকের নিয়মিত মুখ তিনি। সম্প্রতি এই অভিনেত্রী জানালেন, বিয়ের পর আর অভিনয় করতে চান না। পুরোপুরি মনোযোগ দিতে চান সংসারে। এমনকি স্থায়ী হতে চান দেশের বাইরে।

সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অভিনয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তানিয়া বৃষ্টি। এই অভিনেত্রী বলেন, বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না।

তিনি বলেন, আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে সেই সংসার টেকেনি। এক বছরের মাথায় বিচ্ছেদ হয়ে যায় তাদের। এরপর গুঞ্জন ছড়িয়েছিল, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তানিয়া। বিয়ে করে সংসার করছেন তারা দুজন। শুটিংয়ের বাইরেও একসঙ্গে দেখা যায় তাদের।

একসময় তানিয়া বৃষ্টি বললেন, ‘এসব গুজব।’ এমনকি, একসঙ্গে নাটক করাও বন্ধ করে দেন তারা। এরপর গুঞ্জন ছড়ায়, অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তানিয়া। কয়েক মাস আগে শামিম বিয়ে করলে থামে সেই গুঞ্জন।

সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। তাই হয়তো গুজব ছড়ায়।

কাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন এ বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, মোশাররফ করিমের সঙ্গে শুটিংয়ের সময়টা আমি খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। নিলয় আলমগীর হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপের। এ ছাড়া শামিম হাসানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।

শাকিব থেকে মৌসুমী কিংবা পূর্ণিমা; কার পছন্দ কোন খাবার?তারকাদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের পো...
30/07/2025

শাকিব থেকে মৌসুমী কিংবা পূর্ণিমা; কার পছন্দ কোন খাবার?

তারকাদের জীবনযাত্রা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাদের পোশাক থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব ব্যাপারে আমজনতার আগ্রহ তুঙ্গে।

নিজেকে স্লিম ও ফিট রাখার জন্য অনেক সাধনা করে কড়া ডায়েটের মধ্যে নিজেদের বেঁধে রাখেন শোবিজেে নায়ক-নায়িকারা। অনেক সময় আবার নিয়ম ভেঙে তৃপ্তিতে পছন্দের খাবার খেয়েও থাকেন। দেখে নেওয়া যাক দেশীয় শোবিজের একঝাঁক তারকার পছন্দের খাবার গুলো।

শোবিজ তারকাদের পছন্দের খাবারের বিষয়টি নিয়ে কথা বলেছেন নাটক ও সিনেমার শুটিংয়ে খাবার সরবরাহ করা কালু মিয়া। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের পাশেই তার রয়েছে একটি খাবারের হোটেল।

এই কালু মিয়া ২০০৫ সালে বড় ভাইয়ের হাত ধরে এফডিসিতে আসেন। এরপর থেকেই শুটিংয়ে খাবার সরবরাহ করেন তিনি। এ কারণেই কোন নায়ক-নায়িকা কী খেতে পছন্দ করেন, সবই তার জানা আছে।

বিষয়টি নিয়ে একটি গণমাধ্যমকে কালু মিয়া বলেন, তারকারা আমাদের মতোই সাধারণ খাবার খেতে পছন্দ করেন। বিশেষ কিছুই খান না তারা। আমরা তো তাও ভাজা-পোড়া, হেভি খাবার খাই মাঝে মাঝে। তারা তাও খায় না। খুব সহজ খাবার তাদের। নায়িকারা আরও কম খায়, মোটা হয়ে যাবে এই ভয়ে!

তিনি জানান, ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রিয় খাবার হলুদ ছাড়া দেশি মুরগি, পাবদা মাছ আর চিংড়ি। ফেরদৌস, রিয়াজ, সাইমনের পছন্দ কালু মিয়ার কালাভুনার ভক্ত। নায়ক বাপ্পি চৌধুরী পছন্দ করেন সবজি। আরেক জনপ্রিয় নায়ক আরেফিন শুভর প্রিয় খাবার ডাল, আলুভাজি আর মাছ।

এদিকে এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনুরের হাঁসের মাংস খুব পছন্দের খাবার। আর মৌসুমী খেতেন মাছ, দেশী মুরগি আর কালা ভুনা। চিত্রনায়িকা পূর্ণিমাও কালু মিয়ার কালাভুনার ভক্ত ছিলেন।

এই সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি বেশি ঝাল খেতে পছন্দ করেন। মাহির জন্য খাবার পাঠাতে হলে নাকি অতিরিক্ত মরিচ দিয়ে রান্না করতে হয় বলেই জানান কালু মিয়া।

অভিনেত্রী কুসুম সিকদারকে কেমন লাগছে?
27/07/2025

অভিনেত্রী কুসুম সিকদারকে কেমন লাগছে?

পল্লীগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, ইসলামি ইত্যাদি গানের শিল্পী হিসেবে আজও অপ্রতিদ্বন্দ্বী তিনি। বাংলা লোকসংগীতকে ...
27/07/2025

পল্লীগীতি, মুর্শিদি, ভাটিয়ালি, দেহতত্ত্ব, ইসলামি ইত্যাদি গানের শিল্পী হিসেবে আজও অপ্রতিদ্বন্দ্বী তিনি। বাংলা লোকসংগীতকে যারা সার্বজনীনভাবে প্রতিষ্ঠিত করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম তিনি।

এক ফ্রেমে দীঘি, গুরু জেমস ও জায়েদ খান
26/07/2025

এক ফ্রেমে দীঘি, গুরু জেমস ও জায়েদ খান

রিসেন্ট ক্লিকে 'লিচুর বাগানে' গানের গায়িকা জেফার রহমান। শাড়ি নাকি ওয়েস্টার্নে সুন্দর?
25/07/2025

রিসেন্ট ক্লিকে 'লিচুর বাগানে' গানের গায়িকা জেফার রহমান। শাড়ি নাকি ওয়েস্টার্নে সুন্দর?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Dhallywood posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share