Nasirio Collections

Nasirio Collections আমার যা ভালো লাগা, তাই আমার সংগ্রহ। নাসিরীয় সংগ্রহশালায় স্বাগতম আপনাকে।

এ যুগের এক কোবি বিস্টির দিনের কোবিতা লিখেছিলো। আমি আবার কী মনে হতে কমেন্ট দিয়ে বোকাচোদা হয়ে গেলাম।
27/06/2026

এ যুগের এক কোবি বিস্টির দিনের কোবিতা লিখেছিলো। আমি আবার কী মনে হতে কমেন্ট দিয়ে বোকাচোদা হয়ে গেলাম।

ফুটবল খেলা অনিশ্চিত খেলা। কেউ কি ভেবেছিলো ব্রাজিলের মতো দল জার্মানির কাছে ৭ গোল খাবে? হয়তো ২-৩ গোল খেতেই পারতো।কিন্তু ৭ ...
27/06/2026

ফুটবল খেলা অনিশ্চিত খেলা। কেউ কি ভেবেছিলো ব্রাজিলের মতো দল জার্মানির কাছে ৭ গোল খাবে? হয়তো ২-৩ গোল খেতেই পারতো।
কিন্তু ৭ গোলের ব্যাপারটা কেউ কল্পনা করেছিলো? করেনি। কিন্তু হয়েছে।

ব্রাজিল ফ্যানদের ট্রল শুরু হয়ে গেছে কেপ ভার্দেকে নিয়ে। তারা এই দলকে ভাবছে তাদের পাড়ার ফুটবল টিম।
কিন্তু কেপ ভার্দেকে উড়িয়ে দেওয়ার তো কিছু নাই। তারা তো কুতকুত খেলে ৩২ এ জায়গা করেনি। আর্জেন্টিনাকে হারিয়েও দিতে পারে।

ওদিকে আবার জাপানকে কেন তারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল ভাবছে কে জানে। জাপান কি ব্রাজিলের সমকক্ষ কোনো দল?

ব্রাজিলের জেতা খুব সহজ হতে পারে। আবার হারতেও পারে।
আবার কেপ ভার্দের সাথে আর্জেন্টিনা সহজে জিততেও পারে। হারতেও পারে।

তাহলে আপনারা এই জাউরামি শুরু করছেন কেন বলেন তো?
খেলা দেখেন মজা করেন।
জাস্ট ব্রাজিল বা আর্জেন্টিনারে বাপ ভাইবেন না।

লিমিটে থাকেন।

©Nasir Khan

27/06/2026

মন মাতানো দেশ

পৃথিবীর সবাই ধর্ম পালন করবে?করবে না।ধর্ম পালন করে আপনি যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কেউ ধর্ম পালন না করে নরকে যাও...
27/06/2026

পৃথিবীর সবাই ধর্ম পালন করবে?
করবে না।
ধর্ম পালন করে আপনি যদি স্বর্গে যাওয়ার ইচ্ছা পোষণ করেন, কেউ ধর্ম পালন না করে নরকে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আমাদের সমস্যা কী?

ভারতের সুদীপা চ্যাটার্জি একটা প্রোগ্রামে এসে গরুর মাংস রান্না করে সেটা খাওয়ার কথা বলেছে। মানে উপস্থাপিকা বলেছে, "আজ আমি তোমাকে গরুর মাংসের কোপ্তা রান্না করে খাওয়াবো।"
এটুকুই।
খাওয়া টাওয়া দেখায়নি।

আমার কথা হলো, খাবো বললেই কী? খেয়ে দেখালেই বা কী?
এটা তো সুদীপার ব্যক্তিগত ব্যাপার।

আপনি হিন্দু।
আপনি গরুর মাংস না খেলে কোনো সুস্থ মানুষ আপনাকে খেতে বলবে না। জোরও করবে না।
বাট কেউ যদি খায় তাকে বাধা দেওয়ার বা নিন্দা করার তো আপনি কেউ না।
জাস্ট মাইন্ড ইট, ইউ আর নো ওয়ান।
আপনি কেউ না।

গরুর মাংস বা শূকরের মাংস এমন কোনো অচ্ছুৎ জিনিস না যে খাওয়া যাবে না।
যে খায় সে খাবে। তাতে আমার কী?

আমি শূকরের মাংস খাওয়া মুসলমানকেও চিনি (আপনারা তাকে মুসলিম নাই বলতে পারন। সেটাও সমস্যা না।)।
আবার আমি গরুর মাংস খাওয়া প্রচুর হিন্দু দেখেছি।
(আপনি তাকে হিন্দু বা প্রকৃত হিন্দু নাই বা বলতে পারেন। তাতে তার কিচ্ছু যায় আসে না।)

কেউ প্রকাশ্যে শূকর বা গরু খেলে আপনার নিজের ব্যক্তিগত ধর্ম পালনে কোনো সমস্যা হওয়ার কথা না।
আপনার ইবাদত আপনার কাছে।
তারটা তার কাছে।
কেউ গরু খেলে ভগবান আপনার উপর নারাজ হবে না। হলে যে খেয়েছে তার উপর হবে। আর তারটা সেই বুঝবে।
আপনার তো বোঝার দরকার নাই।

এতসব পোংটা ধার্মিকের ন্যাংটো উন্মাদপনা দেখতে দেখতে যখন এই দুনিয়াটাকে নরক মনে হয়, তখন তারা এসে ক্ষমা চায়, স্যরি বলে।
তার মানে ধরে নিয়েন না যে সে মানসিকভাবে বদলে গেলো। ভুল বুঝতে পারলো।

সে মূলত অন্তরে যা তাই থাকলো।
জাস্ট কীটপতঙ্গ থেকে বাঁচার জন্য স্যরি বা ক্ষমানামক একটু ওষুধ স্প্রে করে দিলো।
অন্তরে ঘৃণার পরিমাণ বাড়ালো।
এটুকুই।

যার যার মতো তাকে থাকতে দিন। আপনার কাজ আপনি করুন। ধর্ম আপনাকে বলে নাই কেউ শূকর খাইলে কেউ গরু খাইলে তার পেছনে শূকর গরুর মতো লেগে থাকতে।
ধর্মের হিসাব পুরোটাই মনের উপর। মানুষ হওয়ার উপর।

গরু শূকরের মাংস দিয়ে ধর্ম বিচার করতে গেলে সেটা খুব হালকা হয়ে যায়।
অবশ্য হালকা জিনিসের পরিমাণ বেশি হয়।
যেমন এক কেজি তুলো দেখতে অনেক লাগে তেমন।

শেষে একটি কথা।
তেল যদি থেকেই থাকে অনেক, তবে নিজের চড়কায় তেল দিন।

©Nasir Khan

27/06/2026

বিশ্বকাপ উন্মাদনা আর কী!

26/06/2026

অফিসে চলে প্রতিদিন ফুটবল খেলা, 😁😝

24/06/2026

আমি ব্রাজিল সাপোর্টার না। কিন্তু ব্রাজিলের খেলা ভালো লাগে৷ ব্রাজিল বা আর্জেন্টিনা দ্রুত বাদ হয়ে গেলে বিশ্বকাপ দেখে মজা পাই না।
সত্যিই তাই। আমি চাই ব্রাজিল অন্তত কোয়ার্টার পর্যন্ত যাক।
কিন্তু লাস্ট বিশ্বকাপে আর্জেন্টিনা ট্রফি জেতার পর থেকে ব্রা ফ্যানরা একটু বেশিই অস্থিরতা বোধ করছে৷ ফেসবুক দেখে তাই মনে হয়।
নরমাল উন্মাদনা আর অস্থিরতার পার্থক্য বোঝা যায়।
এরা মজা করতে ভালোবাসে। মজা করতে চায়।
কিন্তু এদিক থেকে একটু মজা দিলেই ক্ষেপে টাল হয়ে যায়।

মানে তুমি মাখাইলে ছাতু।
আর আমি মাখাইলে গু।
এই টাইপ আর কী।

২০২২ এর পর তো বটেই, এবার আর্জেন্টিনার গোল দেওয়া, মেসির হ্যাট্রিক, মেসির ওয়ার্ল্ড রেকর্ড দেখে সম্ভবত তাদের ধৈর্য, বুদ্ধি একদমই কমে গেছে।
ভদ্রতার কথা নাই বা বললাম।

আর্জেন্টিনা নাকি ৪০ বছর আগে ১১ টা গোল খাইছে৷ এমন একটা ফটোকার্ড বানায়া ফেসবুকে অনেকেই দিচ্ছে।
মানে জ্ঞানের লেভেলটা কোন পর্যায়ের হলে একজন মানুষ সত্যতা যাচাই না করে ৪০ বছর আগের একটা ভুয়া তথ্য তুলে ধরে ভাবেন৷ আমি এদিকে ঘাটাঘাটি করে ৬ গোলের বেশি খাওয়ার রেকর্ড পাচ্ছি না। উল্টো ভেনেজুয়েলাকে আর্জেন্টিনা ১১ গোল দিয়েছিলো ১৯৭৫ সালে, সেই তথ্য পেলাম।

মানে সেভেন আপ খেলে কি মানুষ এতটাই মাতাল হয়ে যায়!
ভাইরে ভাই। এইটা তো খেলা। বাপ দাদার জমিদারি না। একটু শান্ত হোন সবাই।

আর মজা করতে জানলে মজা নিতেও শিখতে হবে। এইটা তো আর মেসির কাছে শিখতে হয় না। নিজেই শেখা যায়।

©Nasir Khan

চাকরির বিজ্ঞাপন দিয়েছে একজন। তার অফিসে রিসিপশনিস্ট পদে একজন মেয়ে লাগবে। দেখতে সুন্দরী হতে হবে।আমি বললাম, "মেয়েই কেন হতে ...
21/06/2026

চাকরির বিজ্ঞাপন দিয়েছে একজন। তার অফিসে রিসিপশনিস্ট পদে একজন মেয়ে লাগবে। দেখতে সুন্দরী হতে হবে।
আমি বললাম, "মেয়েই কেন হতে হবে? ছেলে কেন নয়?" সে জানালো, "না বুঝে কমেন্ট দিবেন না। মেয়েই লাগবে।"
আমি সত্যিই বুঝতে পারলাম না মেয়েই কেন লাগবে। সবার আগে মাথায় যে উত্তর এলো, সেটা বলি। সুন্দরী মেয়েরা পুরুষদেরকে আকর্ষণ করতে পারে, তাই।
কিন্তু চাকরিতে আকর্ষণের জায়গা কেন থাকবে? চাকরিতে থাকবে যোগ্যতা। সেটা নারী পুরুষ সবারই থাকতে পারে। এটা তো পতিতালয় নয় যে কাস্টমারদেরকে আকর্ষিত করতে হবে।

তোমার প্রতিষ্ঠান। তুমি ক্লায়েন্টকে কীভাবে তোমার সেবা বা পণ্য দিয়ে কনভিন্স করবে সেটা তোমার প্রতিষ্ঠানের মানের উপর ডেপেন্ড করবে। কেন একটা সুন্দরী মেয়েকে লাগবে রিসিপশনে?
এটা আমার প্রাথমিক চিন্তা। মাথায় এটাই এসেছে। শুনতে খারাপ লাগলেও এটাই আমার মাথায় এসেছে।

মেয়েদেরকে আজীবন পুরুষেরা, এই সমাজ পণ্য হিসেবেই গণ্য করে এসেছে।
বিয়ের জন্য পাত্রী দেখতে যাও। পাত্রী দেখলেই তো হলো।
না সে পাত্রীকে সেজেগুজে ছেলেপক্ষের সামনে বসতে হয়৷ তাকে আকর্ষণীয় দেখাতে হবে তাই। আকর্ষণীয় দেখাতে হবে কেন আসলে? মেয়েরা কি পণ্য? সারাজীবন আসল চেহারার সাথে ঘর সংসার করতে হবে। তাহলে কনেদেখার দিন কেন নকল চেহারায় আকর্ষিত হয়ে মেয়েকে উপস্থিত থাকতে হবে?
যেন মেয়েকে দেখেই জিভে লালা আসে৷ 'উফস কী সুন্দর রে' ফিলিংস আসার জন্য?

সহস্র বছর ধরে এই সভ্যতা ক্যারি করতে করতে ব্যাপারটা এতটাই ইউজ টু হয়ে গেছে যে ব্যাপারটা এখন যেন ভাত মাছ। অথচ গভীরে গিয়ে ভাবলে ব্যাপারটা কতটা বিশ্রী।
নিজের জন্য সাজা এক জিনিস।
আর পুরুষের কাছে নিজেকে পণ্য বানানো, আকর্ষিত বানানো তো ভিন্ন জিনিস।
অথচ এটাই বেশি হচ্ছে।

অফিসের প্রধানদের জন্যও পারসোনাল সেক্রেটারি বা পারসোনাল অ্যাসিস্ট্যান্ট মেয়ে রাখার প্রচলন সমাজে ভয়াবহ।
কারণ কী?
খাস বাংলায় যদি বলি, তাহলে কি অফিস প্রধান যেন তার পদক্ষমতার বলে মেয়েটাকে ব্যবহার করতে পারে, এজন্য?
যদি তাই না হয়, তাহলে কেন মেয়েই হতে হবে? কেন সুন্দরী হতে হবে এসব পদে?
কারণ আসলে কী?

বিশ্বাস করুন আর না করুন, অনেক অনেক অনেক অফিস আছে যেখানে মেয়েরা এই পদে চাকরি করে এবং নিতান্ত ইচ্ছার বিরুদ্ধে প্রতিনিয়ত সেক্সুয়ালি মলেস্ট হয়।
চাকরির অভাবে তারা মুখ বুজে সহ্য করে নেয়। আবার অনেকে ইচ্ছাকৃতভাবেই এসবে পা দেয়।

আমি এমন একজন ডাক্তার সম্পর্কে জেনেছিলাম, যে তার মেয়ে অ্যাসিস্ট্যান্ট, নার্সদের সাথে নিয়মিত শারিরীক সম্পর্ক করতো।
অথচ এসব পদে ছেলেরা থাকলে এই সুযোগটা ছিলো না।

আপনি যে যুক্তিই দেন না কেন, মূলে গেলে গভীরে গেলে দেখবেন ফাইনালি মেয়েদেরকে পণ্য বানানোর জন্য, টোপ বানানোর জন্যই এসব পদে মেয়েদেরকেই নিয়োগ দেওয়া হয়। আবার সুন্দরী হতে হবে এসবও উল্লেখ করা থাকে সার্কুলারে।

আপনি যদি ডিস্ক্রিমিনেশন না করতে চান, আপনি যদি তিলে তিলে গড়ে ওঠা এসব ট্যাবুকে পাত্তা না দেন, কোনো অজুহাতকে যুক্তির কাছে পরাস্ত মনে করেন দেখবেন আপনার মাঝেও এসব ভাবনাই আসছে।

একজন রিসিপশনিস্ট বা একজন পিএ/পিএস যে কেউ হতে পারে ছেলে মেয়ে।
তাই শুধুমাত্র মেয়ে ও সুন্দরীরা অ্যাপ্লাই করতে পারবে এই ধারণাটাই নষ্ট চিন্তা থেকে।
আপনি যদি পজিটিভলিও ভাবেন, তবু সেটা নষ্ট চিন্তা থেকেই। যেটাকে আপনি পজিটিভ ভাবছেন আসলে ওটাই নেতিবাচক।

মেয়েদেরকে পণ্য ভাবার দিন শেষ হবে কিনা কখনও কে জানে।
এগুলো নিয়ে বলতে হবে। লিখতে হবে। লিখুন। বলুন।
(প্রয়োজনে লেখাটা শেয়ার দিন।)

©Nasir Khan

14/06/2026

কাল থেকে বরষা

13/06/2026

বৃষ্টি ও মেঘমালা

Address

Basundhara
Dhaka

Telephone

+8801921644922

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nasirio Collections posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Nasirio Collections:

Shortcuts

Share