07/05/2025
নেপাল আন্তর্জাতিক শিশু-কিশোর চিত্র প্রদর্শনী,
২৫-২৮ জুন ২০২৫ "Draw Your Dream-2"
আগ্রহী হবিগঞ্জের শিশু শিল্পীরা আগামী ১৮ মে ২০২৫ তারিখের মধ্যে হবিগঞ্জ চারুকলা একাডেমিতে আপনার ১৪ x ১৮ ইঞ্চি কাগজে মার্জিন দিয়ে ১০ x ১৪ ইঞ্চি আকারের ছবি আঁকা জমা দিতে হবে।
গ্রুপ-এ -৩য়-৫ম -তোমার দেশের সৌন্দর্য -
গ্রুপ-বি -৬ষ্ঠ-৮ম- তোমার শহরের সৌন্দর্য
গ্রুপ-সি -৯ম-একাদশ -তোমার স্বপ্ন
মাধ্যম পেন্সিল রং/ পেস্টেল/জলরঙ
রেজিস্ট্রেশনের শেষ সময়: ২০ মে ২০২৫
রেজিস্ট্রেশন ফি ২০০০ প্রযোজ্য।
হটলাইন নম্বর: ০১৭১৩ ৮১৫৩৩৭
বিস্তারিত তথ্য
অংশগ্রহণের নিয়মাবলী:
প্রদর্শনীতে প্রদর্শিত হওয়া শিল্পকর্মগুলো থেকে প্রতিটি গ্রুপ থেকে একটি গ্র্যান্ড অ্যাওয়ার্ড এবং তিনটি বিশেষ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পীর স্বাক্ষর করা সার্টিফিকেট ও শুভেচ্ছা পুরস্কার থাকবে।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল শিশু-কিশোর শিল্পীর শিল্পকর্মের ছবি নিয়ে একটি আন্তর্জাতিক মানের স্যুভেনিয়ার প্রকাশ করা হবে, যা শুভেচ্ছা পুরস্কারের সাথে প্রত্যেককে প্রদান করা হবে।
প্রদর্শনীর জন্য নির্বাচিত শিল্পকর্মগুলো নেপালে আনা-নেওয়ার সময় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে ক্ষতি এড়ানোর জন্য নর্থ ক্যানভাস সচেষ্ট থাকবে।