কাব্যের শেষাংশ

কাব্যের শেষাংশ The last part of the poem.

মেয়েরা ব‍্যক্তিগতভাবে পারিবারিক পুরুষকে বেশি পছন্দ করে। কাজ শেষে দ্রুত ঘরে ফিরবে, মহল্লার চায়ের দোকানে বসে চিল করার চেয়...
04/05/2025

মেয়েরা ব‍্যক্তিগতভাবে পারিবারিক পুরুষকে বেশি পছন্দ করে। কাজ শেষে দ্রুত ঘরে ফিরবে, মহল্লার চায়ের দোকানে বসে চিল করার চেয়ে সন্ধ্যায় পরিবারের সাথে বসবে, বাইরের কোনো নেশা থাকবেনা, বন্ধুবান্ধবের সাথে দুইবেলা আড্ডা দিবে না, পরিবার ফেলে নিয়ম করে ট‍্যুরে যাবেনা, অফিস শেষে কলিগদের সাথে প্রতিনিয়ত খোশগল্পে মাতবেনা। 🖤

হোক পিতা, ভাই কিংবা স্বামী- মেয়েরা এমন পুরুষ পছন্দ করে যে কিনা তার সমস্ত সুখ পরিবারের মধ্যেই খুঁজে পায়। দিনশেষে নিজের ক্লান্তি দূর করতে নিজ স্ত্রীকে বেছে নেয়, পিতামাতার খেদমত করে, সন্তানের দিকে তাকিয়ে নয়ন জুড়ায়। 🤍

আপনি রাত দুটোর সময় তাকে ঘুম থেকে ডেকে তুলে বলুন চা বানিয়ে দেও, তোমার সাথে আড্ডা দিতে চাই- তবে সে সেটাও মেনে নিবে। কিন্তু আপনি ভরসন্ধ‍্যেয় বা পুরো বিকেল রাস্তায় টংয়ের দোকানে বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন, সেটা সে মেনে নিতে পারবেনা। 💔

কিছু পুরুষ আছে যারা ঘরের থেকে বাইরে থাকতেই বেশি পছন্দ করে। নিজস্ব বন্ধুবান্ধব, আড্ডা, ট‍্যুর, মজা, মাস্তি, হ‍্যাং আউট নিয়ে ব‍্যস্ত থাকে। তারা জানে না পারিবারিক সময় কি! বন্ধুদের সাথে সময় কাটানো নিজের রিল‍্যাক্সের জন‍্য জরুরী কিন্তু তা পরিসীমায় থেকে। এর বাইরে যে ব‍্যক্তির মনে হবে বিয়ে করেছি সংসার হয়েছে তো কি হয়েছে, নিজের জীবন নিজের মনমতোই চালিয়ে নিয়ে যাবো। তবে খামোখা আরেকজনের সাথে নিজেকে জড়াবেন না। যৌবনে যদি পরিবারকে সময় দেয়া না যায় তবে বার্ধক্যে আঁচলের তলায় আসাটা নিষ্প্রয়োজন! 🖤💔

সময় দিন, যত্নে রাখুন, ঝগড়া মারামারি যাই করুন ঘরেই করুন। যে ঘরের জন্য এত পরিশ্রম সেখানে সময় কাটান, তাদেরকে সঙ্গ দিন।
এবং খুব সম্ভবত পারিবারিক পুরুষেরাই দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী হয়..!!
তাহারিমা ইসলাম

04/05/2025
03/05/2025

আমাদের দেশে অনেক ভালো ভালো ছেলেরা বিয়ে করার জন্য ধার্মিক মেয়ে খুঁজেন।

এ ব্যাপারে আমি কিছু পরামর্শ দিতে চাই।

একটা মেয়ে ধার্মিক কিনা সেটা শুধু হিজাব-নিকাব দেখে নির্ধারণ করতে হয় না।

এই যুগে মেয়েদের ধার্মিকতা বুঝার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে পারিবারিক জীবনকে কতটা গুরুত্ব দেয় ?

সে কি পরিবারের চেয়ে ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দেয় কিনা ?

ছেলে মেয়ের সমতায় বিশ্বাস করতে করতে তার কি কমনসেন্স চলে গেছে কিনা‌ ?

এগুলো খুব ভালো করে জেনে নিবেন।

এখন সমাজে প্রচুর তথাকথিত ধার্মিক মেয়ে আপনি পাবেন যারা পারিবারিক জীবনকে গুরুত্বপূর্ণ মনে করেন‌না।

তারা সন্তানের জন্য পড়াশোনায় বা ক্যারিয়ারে দু-তিন বছর গ্যাপ দেওয়াকে বিশাল ক্ষতির কারণ মনে করে।

অনেক ধার্মিক মেয়ে পাবেন যারা সন্তান নেওয়ার চাইতে বিড়াল পালাকে বেটার অপশন মনে করে। ঘরে তাদের পাঁচটা বিড়াল কিন্তু কোন সন্তান নেই।
.....................

হিজাব নিকাব দেখে ডিলিউশনাল হয়ে যাবেন না।

যেহেতু আপনি ধার্মিক তাই পর্দানশীল মেয়ে বিয়ে করাটাই উচিত।

কিন্তু অনেক পর্দা না করা মেয়ে, পর্দা করা মেয়েদের চাইতে পারিবারিক জীবনকে বেশি গুরুত্ব দেয়।

সেক্ষেত্রে আপনাকে ভেবে ডিসিশন নিতে হবে।

আপনি আপনার পার্টনারের মাঝে সকল গুনাবলী পাবেন না।

অনেক কিছু হয়তো আপনি বিয়ের পর নম্র ভদ্রভাবে শিখিয়ে নিতে পারবেন।

কিন্তু গোয়ার ধার্মিক মেয়ে বিয়ে করলে আপনি কিছু শেখাতেও পারবেন না।

সে আপনার উপর খবরদারি করবে।

কে কতটুকু ধার্মিক বা‌ আল্লাহ কাকে কবুল করবেন তা তিনিই ভাল জানেন।

কিন্তু ধার্মিক মানুষ যদি আপাতদৃষ্টিতে বুঝতে চান, সে ক্ষেত্রে তার আচার ব্যবহার খেয়াল করবেন এবং পারিবারিক জীবনকে তিনি কতটুক গুরুত্ব দেন সেটা খেয়াল করবেন।

যে মেয়ের আচার ব্যবহার ভালো না এবং যে পারিবারিক জীবনকে গুরুত্ব দেয় না, সে যদি হাত মোজা,পায়ে মোজা এবং নিকাবও পড়ে - সে ধার্মিক না।

এতটুকু বুঝার মত ধর্মের বুঝ আপনার থাকতে হবে।

------
ডা. কুশল

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেক...
03/05/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না।

তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে।

নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন।

চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন।

এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়।

নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া।

সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।
কালেক্টেড।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাব্যের শেষাংশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category