Amader Shopno

Amader Shopno our dream to committed with excellent and creative entertainment for making a change in our globaliz

আমাদের প্রতিবন্ধী বোন উৎসাহিত করি।
23/02/2026

আমাদের প্রতিবন্ধী বোন উৎসাহিত করি।

খোকার সাধ-কাজী নজরুল ইসলামআমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি। সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে, ‘হ...
20/09/2024

খোকার সাধ-কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুম-বাগে উঠব আমি ডাকি।
সূয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’- মা বলবেন রেগে।
বলব আমি, ‘আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাক,
হয়নি সকাল- তাই বলে কি সকাল হবে না ক?
আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে!’
ঊষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে,
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি ‘ভোর হল যে, সাগর ছুটে আয়!
ঝর্ণা মাসি বলবে হাসি’, ‘খোকন এলি নাকি?’
বলব আমি নই কো খোকন, ঘুম-জাগানো পাখি!’
ফুলের বনে ফুল ফোটাব, অন্ধকারে আলো,
সূয্যিমামা বলবে উঠে, ‘খোকন, ছিলে ভাল?’
বলব ‘মামা, কথা কওয়ার নাই ক সময় আর,
তোমার আলোর রথ চালিয়ে ভাঙ ঘুমের দ্বার।’
রবির আগে চলব আমি ঘুম-ভাঙা গান গেয়ে,
জাগবে সাগর, পাহাড় নদী, ঘুমের ছেলেমেয়ে!

03/01/2024

স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুঁজে নাও বাঁচার মানে।নতুন বছর ২০২৪ উদযাপন উপলক্ষে সানরাইজ অনলাইন স্কুল এর আয়োজন এক টুকরো বাংলাদেশ। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ তেশরা জানুয়ারি, আজ রয়েছে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ। সিলেট স্ট্রাইকার্স, এবং রাজশাহী কিংস এর মধ্যকার। টানটান উত্তেজনায় ভরপুর এই ম্যাচ মিস করতে না চাইলে যুক্ত হয়ে যাবেন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে। মনে রাখবেন, no yourself in the light of wisdom, stay with sunrise online School
https://us06web.zoom.us/j/81377187743?pwd=5T6rguI910LGZW3y9pjvPYQlZzj35q.1

প্রত্যেকেরই একটা ভেতর বলে কিছু থাকে। আমরা একটা মানুষকে ঠিক যেমনটা দেখি, তার চেয়েও ভিন্ন কিছু মানুষ ভেতরে ধারণ করে রাখে।...
01/01/2024

প্রত্যেকেরই একটা ভেতর বলে কিছু থাকে। আমরা একটা মানুষকে ঠিক যেমনটা দেখি, তার চেয়েও ভিন্ন কিছু মানুষ ভেতরে ধারণ করে রাখে।
সেটা ভালো খারাপ যেকোনো কিছুই। কিন্তু ওই জিনিসটা প্রকাশ পেতে দেখবেন অনেকটা সময় লেগে যায় যদি সেটা হয় কোন খারাপ বিষয়।
আমরা কেন যেন নিজেদেরকে খুব সাজিয়ে গুছিয়ে প্রকাশ করতে গিয়ে নিজেকেই ঠিকঠাক প্রকাশ করি না মানুষগুলোর কাছে। অথচ ওই সাজানো গোছানো আমি তাকে বিশ্বাস করে কত মানুষ রাতারাতি ঠকে যাচ্ছে আমাকে বিশ্বস্ত ভেবে।
আমি যদি আমার ভালো খারাপ নিয়েই তার কাছে উপস্থিত হতাম,

আমার জীবনে যেসব মানুষগুলোর আবির্ভাব হয়েছে
তাহলে একটা পরিপূর্ণ আমি তার কাছ থেকে একটা সুস্থ ফিডব্যাক পেতাম নিজের সম্পর্কে।
দিনশেষে কোন মানুষই খারাপ ভালো এর উর্ধ্বে নয়। সুতরাং অতি যত্নে নিজেকে লুকিয়ে লুকিয়ে প্রকাশ করার কিছু নেই।
আমার মনে হয়, আমি আমার খারাপ ভালো সবটা প্রকাশ করেই মানুষের কাছে গ্রহণযোগ্যতা খুঁজবো।
এবং অসহনীয় আচরণগুলো দূর করতে ওইসব মানুষগুলোকে আশ্রয় করে পাশে রাখতে চেষ্টা করব।
যেন সময়ে এসে সে আমায় বলে,
তুমি এটা না করে হয়তোবা এভাবেও করতে পারো সেটা ভালো হয়।
প্রত্যেকটা মানুষ জীবনব্যাপী নিজেকে উন্নত করার প্রক্রিয়ায় নিয়োজিত থাকে আমরণ। সুতরাং আমিত্ত্বের প্রকাশ ঘটুক সততার সাথে।
নতুন বছরে আমার কাছে এবং আমার কাছের মানুষগুলোর কাছে আমার এটাই চাওয়া।

27/12/2023

যদি বাংলাদেশ জিতে যায় কোন কারনে তাহলে লাইভে আসছি আজ বাংলাদেশ জয়লাভ করার ঠিক ১ ঘন্টা পর।

পুরো ম্যাচে চুলচেরা বিশ্লেষণ করব ব্যাটিং ইনিংস টা শেষ হলেই সাথেই থাকুন।
অবশ্য প্রোফাইল থেকে লাইভ করছি যদি আসে আর কি।

03/09/2023

এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের নিজেদের ম্যাচের শেষ খেলাটিতে ভালো একটা শুরু পেয়েছে।
অবশ্যই এটাকেই ক্যারি করতে হবে।
শুভকামনা টিম টাইগার্স।

28/08/2023
12/08/2023

এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিবর্তন এর বিকল্প কিছু দেখছি না!
কোন হিসাবে তারা বিশ্রাম নিতে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকে এই গুরুত্বপূর্ণ এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দিল বোধগম্য নয় আমার?
এত গুরুত্বপূর্ণ সময় নিঃসন্দেহে পারফরমেন্সের ভিত্তিতে দল গঠন করার কথা ছিল।
তাহলে ভাই আমাকে একটু বলেন তো, শেখ মহাদি কিংবা শামীম পাটোয়ারী কোন হিসাব নিকাশ থেকে আসলে দলে জায়গা পেল?

বাংলাদেশ ক্রিকেট থেকে সত্যি মন উঠে যাচ্ছে।
এখন মন চাচ্ছে, বিসিবি র সকলের অভিজ্ঞতার ওপর জুতা মেরে এদেরকে অপমান করে দিতে। 😭😡😠

Address

Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Amader Shopno posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Amader Shopno:

Share