10/06/2026
"কিচ্ছু যায় আসে না... I don't care."
কথাটা বলা কতটা সহজ, তাই না?
শুনতে মনে হয় যেন মানুষটা সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছে। যেন হারানো, ভেঙে যাওয়া, অবহেলা—কিছুই আর তাকে ছুঁতে পারে না।
কিন্তু সত্যিটা কি এতটাই সহজ?
সত্যি বলতে, এই "I don't care" নামের মুখোশটার ভেতরের দিকটা খুব ধারালো। এতটাই ধারালো যে দিনের বেলা সেটা লুকিয়ে রাখা গেলেও, রাতের নির্জনতায় সেই ধারগুলো বুকের ভেতর কেটে কেটে যায়। আর তখন জমে থাকা কষ্টগুলো চুপচাপ চোখ বেয়ে নেমে আসে।
কারণ আসলে তো আমাদের অনেক কিছুই যায় আসে।
Yes, I do care. 😞
যখন কোনো আপন মানুষ ধীরে ধীরে পর হয়ে যায়...
যখন কেউ প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরে দাঁড়ায়...
যখন অনেক কষ্ট, ধৈর্য আর ত্যাগ দিয়ে তৈরি করা নিজের জায়গাটা কেউ এক ঝটকায় দখল করে নেয়, যেন সেখানে আমাদের অস্তিত্বই কখনো ছিল না...
যখন আমরা কারও সামনে মনের সব দরজা খুলে দিই, সব দুর্বলতা, সব অনুভূতি অকপটে বলে দিই, আর সেই মানুষটাই সেগুলোর কোনো মূল্য না দিয়ে হেঁটে চলে যায়...
তখন সত্যিই অনেক কিছু যায় আসে।
হ্যাঁ, আমরা নিজেকে বুঝাই—
"এটা নসিবে ছিল না..."
"যা হয়, ভালোর জন্যই হয়..."
কিন্তু কিছু কিছু ক্ষত থাকে, যেগুলোকে শুধু ভাগ্যের দোহাই দিয়ে ভুলে থাকা যায় না।
এত ধৈর্য, এত পরিশ্রম, এত আত্মত্যাগের পর যদি দিন শেষে মূল্যহীন হয়ে ফিরতে হয়...
যদি হাতে থাকে শুধু অপমান আর শূন্যতা...
তাহলে সত্যিই অনেক কিছু যায় আসে।
আমরা বড় বড় আড্ডায় খুব সহজেই বলে ফেলি—
"টাকা-পয়সার কোনো মূল্য নেই, আসল মূল্য তো শান্তির।"
কিন্তু যখন খালি পকেটে নিজের আপন মানুষগুলোর সামনে অসহায় হয়ে দাঁড়াতে হয়...
যখন চাইলেও কিছু করতে পারি না...
তখন বুঝি, অনেক কিছুই যায় আসে
তবুও পরের দিন সকাল হয়।
আমরা ভাঙা মনটাকে একটু গুছিয়ে নিই।
চোট লাগা মুখটায় হাসির মেকআপ পরি।
সবার সামনে দাঁড়াই এমনভাবে, যেন কিছুই হয়নি।
কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ ক্ষত সারাতে আসে না...
তারা আসে ক্ষতের গল্প শুনতে, আগুনে একটু হাওয়া দিতে, অথবা তামাশা দেখতে।
তাই প্রতিদিন আমরা একই মিথ্যার আড়ালে লুকিয়ে থাকি— "I don't care."
কিন্তু বুকের গভীরে চাপা পড়ে থাকে একটাই সত্য—
"I do care. I always did." 🖤
আর হয়তো সবচেয়ে কষ্টের কথাটা হলো—
অনেকবার নিজেকে শক্ত, সাহসী আর অটল প্রমাণ করতে গিয়ে,খুব সস্তা দামে হারিয়ে ফেলেছি সেই সরল মানুষটাকে...
সরলতা যা একসময় ছিল আমার সবচেয়ে সুন্দর পরিচয়।