03/06/2026
আমি কখনো মানুষ হারাইতে চাই নাই। অথচ প্রায় সবাইরেই আমার হারাইতে হইছে। কারো চলে যাওয়া আমি সহজভাবে মেনে নিতে পারি নাই। অথচ আমাকে মেনে নিতে হইছে। চলে যাওয়ার আভাস পাইলেই আমার ইচ্ছা করতো পাজরে ভরে রাখি, দরজা আটকে দাঁড়াই, পায়ের কাছে বসে থাকি। অথচ আমি কখনো বুঝাইতে পারি নাই তাদের চলে যাওয়ায় আমার ঠিক কেমন লাগতেছে। আমার ঠিক কী কী ক্ষ'তি হয়ে গেলো! I was never good at telling people what I feel, never.