Sincerely, Nowshin

Sincerely, Nowshin Running out of explanations

09/06/2026

তোমার কাছে আঁটকে আছে ফিরতে চাওয়ার বিকেল
দুপুর থেকে বৃষ্টি নামার শোকে
কোথায় যাবো? একটু থাকুক আঙুল ছোঁয়াচ হাতে
একটু সময় আশকারা হও চোখে

09/06/2026

শুনছি তোমার দ্বীপ ছিল এক মনের কাছাকাছি
মধরাতে লিখতো উঠোন জোছনা ছোঁয়ার বাজি
শুনছি এখন দেয়াল তোলা, সমস্তটাই ফাঁকি
সত্যি শুধু দ্বীপ ছিল এক, যেখান জুড়ে আছি

08/06/2026

কে কতদিন থাকে বলো, কে কদ্দিন বাঁচে?
তোমার আমার ঋণ থেকে যায় মুহূর্তদের কাছে...........

08/06/2026

তুমি জানো নাই,
নক্ষত্রের মতন চোখজোড়া যখন তুমি প্রথম ফেলছিলা আমার সাদামাটা এই চোখে, ঐখানেই হইছিলো আমার হৃদয়ের সুবহে সাদিক।

07/06/2026
The way the sunlight caught her eyes and turned them to honey...For a moment, it didn't feel real.
03/06/2026

The way the sunlight caught her eyes and turned them to honey...For a moment, it didn't feel real.

03/06/2026

ভালোবাসাকে আমরা ভেবে নেই নব্বই দশকের বাটার জুতো— অমর, অজর, অক্ষয়। তাই কথাতে আঘাত আমরা তাকেই করতে পারি, বরফের মতন কঠিন স্বর, কুৎসিত মেজাজ বরাদ্দ হয় তার ভাগেই যে ভালোবাসে, যে ছেড়ে যাবে না কোনোদিন।
ছদ্ম হাসি, নরম আওয়াজ, ঝরঝরে সহ্যের প্যারামিটার কোমল দামী তোয়ালের মতন আমাদের আলমারিতে তোলা থাকে তাদের জন্য যারা ক্ষণস্থায়ী। যেমনটা আমাদের মা চিনামাটির বাসন শোকেসে তুলে রাখে অতিথির জন্য, তেমনটা আমরাও আমাদের সভ্যতাটুকুন জমা করে রাখি।

অথচ উচিৎ ছিল ভালবাসাকেই ব্যথা থেকে আগলে রাখার, ভাংতে না দেবার। ভাংতে ভাংতে ভাংতে ভাংতে একদিন যখন আর ভাঙার কিছুই বাকি থাকে না, আমরা তখন জানি যে ইটচাপা দিয়ে রাখলে দূর্বাঘাসও একসময় সাদা হয়ে যায়, যত্ন না নিলে বাঁচে না লো-মেইনটেন্যান্স মানিপ্ল্যান্টের লতাও।

25/05/2026

হয় না ছোঁয়া তোমার ভেতরবাড়ি
এই শহরের নিত্য যাতায়াতে
বর্ষাতি চোখ পায় না মোটে ছুটি
মধ্যপথে কান্না চাপার ধাতে

হয় না এখন তোমায় নিয়ে লেখা
জট পেকে যায় শব্দ লেখার খাতায়
অক্ষরে খুব জং ধরেছে এখন
জং ধরেছে বাঁচতে শেখার ধাঁধায়

শুনতে পেলাম ছুটছ নাকি ভীষণ ?
বুনছ নাকি ইট পাথরের দেয়াল?
সময় পেলে সাহস করে দেখো
কোনটা ফাঁকি, কোনটা কিসে আড়াল!

চলতে গিয়ে মনের ষ্টেশন পেলে
এবার বরং স্বপ্ন দেখো সঠিক।
এ তল্লাটে ভুলের মতই থাকুক

Send a message to learn more

শেষ জুম্মার খুতবায় বসে বুঝি তুমি জানো নাই?জানো নাই কার হুকুমে আমিন বলা লাগে একদিন সব অনুভূতিরেও?
12/05/2026

শেষ জুম্মার খুতবায় বসে বুঝি তুমি জানো নাই?
জানো নাই কার হুকুমে আমিন বলা লাগে একদিন সব অনুভূতিরেও?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sincerely, Nowshin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share