SRT Doctors

SRT Doctors Standard quality subtitles and translation solutions from the professionals for your scripts, audio and video productions in multiple languages. and nongovt.

We currently offer our services in:
Arabic | Bengali | English | French | Hindi | Japanese | Korean | Urdu SRT Doctors had the privilege to be a part of the occasion of 101st birthday celebration of the Father of the nation and the golden jubilee of Bangladesh's independence. Besides SRT Doctors have also served Bangladesh Navy as well as other Govt. organizations. We have also been part of the fo

llowing films so far:
1) No Dorai
2) London Love
3) Mona: The Revenge of a Jinn
4) Lojja: The Shame
5) Momtaj
6) Jinn

30/11/2024

সবিনয়ে জানাচ্ছি - আমার ফেসবুক আইডি ‍‍Abdullah Zahir Babu গতকাল হ্যাক হয়ে গিয়েছে৤ সবাইকে আমার এই আইডিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি৤

Send a message to learn more

27/10/2024

The world is enough for everyone’s need, but not for everyone’s greed.

- Mahatma Gandhi.

13/10/2024

A little knowledge is a
dangerous thing. So is a lot.
- Albert Einstein

07/10/2024

Believe nothing you hear and half of what you see.

29/09/2024

চলচ্চিত্র প্রযোজনার সাথে যারা জড়িত তাদের একটাই কথা - মার্কেট নেই৤ ইনভেস্ট করবো কেন ? আরে ভাই - মার্কেট নিয়ে পড়াশোনাটা করে নিন না৤ মার্কেটের অন্তত তিনটা নতুন দুয়ার খুলেছে বিগত দু বছরে৤ অনন্য মামুনের কল্যানে প্যান ইন্ডিয়া মার্কেট৤ আর আরশাদ আদনান ভাইয়ের কল্যানে ওভারসীজ মার্কেট৤ ডিজিটাল আর স্যাটেলাইট তো আছেই৤ সিনেমা হলের ইনকাম তো এখন চলচ্চিত্রের মাটে কস্টিং এর ৫০ %. ও দিতে পারবে না৤ সিনেমা হল নিয়ে আপনাদের ভাবনা কেন ? পি. আর ঠিক ঠাক মত করলে তো চঞ্চল চৌধূরীর মত প্রবীন অভিনেতা দিয়েও সিনেমা সুপারহিট হয়৤ ষ্টার বা তারকা নির্ভর মার্কেট বলে পৃথিবীতে এখন কিছু নেই৤ সম্প্রতি ভারতের জঘন্য ছবি স্ত্রী - ২, শুধুমাত্র পি. আর. এবং আইটেম গানের জোড়ে বক্স অফিস কাপাচ্ছে৤ এই ধরনের ফ্যাক্ট গুলো এনালাইসিস করে দেখুন৤ নতুন - নবীনদের অগ্রাধিকার দিন৤ আপনি আমি, আমরা না হয় তাদের গাইড করি৤ মার্কেট এমনেই তৈরী হে৤ বিখ্যাত মার্কিন উক্তি শোনেন নি - If you built it they will come.

27/09/2024

হিন্দি ছায়াছবি Stree-2 দেখে বুঝলাম ভারতীয় চলচ্চিত্র ও রুচি দুর্ভিক্ষে আক্রান্ত৤ It is a s**t!

আমি প্রয়োজনের সময় কারো ছবি খুঁজে পাই না৤ তাই কবিরুল ইসলাম রানা ভাইয়ের দেয়াল থেকে ছবিটা ধার নিলাম৤ কারণ ছবিটা ছাড়া আমার...
16/09/2024

আমি প্রয়োজনের সময় কারো ছবি খুঁজে পাই না৤ তাই কবিরুল ইসলাম রানা ভাইয়ের দেয়াল থেকে ছবিটা ধার নিলাম৤ কারণ ছবিটা ছাড়া আমার পোষ্ট অসম্পূর্ণ থেকে যাবে৤ আমার অত্যন্ত কাছের, আপন মানুষ, আমার ছোট ভাই সম Saikat Nasir এর আজ জন্মদিন৤ শুভ ঝন্মদিন সৈকত নাসির৤ পরিবার পরিজন নিয়ে আনন্দের সাথে দিনটা উদযাপন করুন৤ সাফল্যের সূর্য্য কিরণে আপনার জীবন দ্রুত আলোকিত হোক৤ আপনার মত মুক্ত চিন্তার চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশী৤

ভোলার নতুন গ্যাস ফিল্ডের খবর৤ উত্তোলনযোগ্য আরও ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন৤ চেপে যায় আমাদের পুর্বতন প্রতিমন্ত্রী৤ কি অদ্ভুত দে...
16/09/2024

ভোলার নতুন গ্যাস ফিল্ডের খবর৤ উত্তোলনযোগ্য আরও ৫ দশমিক ১০৯ ট্রিলিয়ন৤ চেপে যায় আমাদের পুর্বতন প্রতিমন্ত্রী৤ কি অদ্ভুত দেশ৤ গ্যাসের আনুমানিক মূল্য জানেন? ১০.৪৬ মার্কিন ডলার প্রতি এমএমবিটিইউ হিসাবে, প্রায় ৬ লাখ ৫০ হাজার কোটি টাকা

স্বার্থ হাসিলে গ্যাস সন্ধানের খবর চেপে যান বিপু

16/09/2024

It is strange that the years teach us patience; that the shorter our time, the greater our capacity for waiting - Elizabeth Taylor

10/09/2024

দুই যুগ পর

অনেকদিন পর আজ হারানো
কবিতার খাতাটা খুঁজে পেলাম৤
ধুলো ঝেড়ে পাতা উল্টাতে গিয়ে মনে পড়লো
অনেক কিছুই।
পাতার ভাঁজে ভাঁজে ডুব সাতাঁরে
ব্যস্ত হয়ে পড়লো স্মৃতির গাঙ্গচিল।

মনে পড়লো - লিখেছিলাম দুই যুগ আগে।
যখন আমার উদ্দাম যৌবন।
ঘুম কেড়ে নিয়েছিল আয়ত দুটো চোখ।
মাসকারা আইলাইনারে আঁকা,
নেকাব দিয়ে ঢাকা চেহারার আনত দৃষ্টির তুমি।
নামটা - নামটা যেন কি ছিল?

কিন্তু আমার বাঁ হাতের কব্জির ওপর ব্লেডের কাঁটা দাগটা
এখনো মিলিয়ে যায় নি!
ঘটনা ঘটিয়েছিলাম সেদিন
যেদিন আমি পথ আটকানোর পরে ও
ফোন নাম্বারটা দিলেনা৤
কব্জীতে গভীর সরলেখা এঁকেছিলাম
তোমার নজরের সামনেই,
আতঙ্কিত হয়ে আমার ক্ষত চেপে ধরে
হাসপাতালে নিয়ে গিয়েছিলে।
কেদেঁছিল দুচোখ ভরে,
বকেছিলেও আমাকে অনেক।
অথচ স্মৃতির অলিতে গলিতে হারিয়ে গেছে তোমার নামটা।
কি অদ্ভুত! তাই না!

মনে পড়ে সে রাতেই,
আমার শুন্য কবিতার খাতাটা ভরে গিয়েছিল।
তোমার স্পর্শ, শরীরের সুবাস চোখের অশ্রু,
লেপটে যাওয়া মাসকারা
কোনটাই আমার কবিতার আক্রমন থেকে বাদ পড়েনি।
অথচ, কবিতা গুলো কোনদিন তোমাকে শোনাতে পারিনি।
সেদিনের পর থেকে তোমার ফোন নাম্বার টাও বন্ধ ছিল
নামটা কি তুমি বলেছিলে বা বলো নি ঠিক মনে পড়ছে না
কিন্তু আমি তোমার নামটা যেন কিভাবে জেনেছিলাম?

দেখা আমাদের হয়েছিল
দুমাস পর।
তোমার হাতে তখন কোটা আন্দোলনের প্ল্যাকার্ড,
আর আমার হাতে পানির আট দশটা বোতল।
জানতে চেয়েছিলে হাতের অবস্থা কি?
তোমার হাসিটাকি দেখেছিলাম সেদিন? নাকি দেখিনি?
কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।
তক্ষুনি শুরু হয়েছিলা গুলি।
পুলিশের গুলিতে আহত
তোমার রক্তাক্ত শরীরটা নিয়ে যখন ছুটছিলাম,
তুমি তখন বাঁচার জন্য আকুতি করছিলে।
যখন পৌছালাম হাসপাতালে,
ডাক্তার জানালো -
তোমার জীবন ঘড়িটা থেমে গেছে অনেক আগেই।
তখন আর নিতে পারিনি -
তোমার নামটা তখন কে যেন বলেছিল?
বোঝার আগেই হাসপাতালের মেঝেতে আমি।
মাত্র উনিশটা রাবার বুলেটের ক্ষত আমার পিঠ।
জ্ঞান ফিরেছে - অন্য দৃশ্যপটের বাংলাদেশ।
আর তুমি ?
তোমার নামটা?
ও হ্যা - মনে পড়েছে - “মুক্তি”।

জহির বাবু
১০ সেপ্টেম্বর, ২০২৪

Address

House #1157, LK Sunrise, Tower#5, Apt # A-8, Nurerchala, Vatara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when SRT Doctors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share