29/10/2025
যে গণহত্যায় অংশ নেয় ৬০টি দেশ..
জাতিসংঘের স্পেশাল রিপোর্টার ফ্রান্সেসকা আলবানিজ ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যায় প্রায় ৬০টি দেশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে।।
তিনি বলেছেন ইজরায়েল বাদেও এই ৬০টি দেশ গাজার গণহ+ত্যায় জড়িত,যাদের সাহায্য ছাড়া ইজরায়েল এত ভয়াবহ কাজ করতে পারতো না,এই সাহায্যগুলার মধ্যে অস্ত্র,অর্থ ও বাণিজ্যসহ বিভিন্ন সাহায্য রয়েছে।
আলবানিজের প্রতিবেদনে পুরো যুদ্ধে ইজরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র দিয়ে সাহায্য করা ৩টি দেশের নাম এসেছে, এরা হলো আমেরিকা,জার্মানি এবং ইতালি।
ইজরায়েলকে সবচেয়ে বেশি গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলো যুক্তরাজ্য।সাইপ্রাসে ব্রিটিশ বেইজ থেকে অন্তত ৬০০ এর বেশিবার গোয়েন্দা বিমান গাজার আকাশে গোয়েন্দা মিশনে যাওয়ার প্রমান পাওয়া গেছে।।
ইজরায়েলের সর্বোচ্চ শক্তির জায়গা এয়ারফোর্স, এই এয়ারফোর্সের বিভিন্ন লজিস্টিকস যেমন পার্টস,অস্ত্রসহ বিভিন্নভাবে ১৯টি দেশ সরাসরি সাপ্লায়ার হিসাবে ছিলো।যাদের মধ্যে আমেরিকা ছাড়াও যুক্তরাজ্য,অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম,নরওয়ে,ফিনল্যান্ড, গ্রীস ছিলো।।
ইউরোপীয় দেশগুলার সাধারণ নাগরিকদের বিরোধিতার মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন পুরো যুদ্ধে ইজরায়েলের সবচেয়ে বড় ট্রেড পার্টনার ছিলো।।জার্মানি,পোল্যান্ড,গ্রীস,সার্বিয়া ও ডেনমার্কের মত কিছু দেশ এই গণহত্যার সময়ে ট্রেডের পরিমান বাড়িয়েছিলো।
ইউরোপীয় দেশগুলা ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ যেমন আরব আমিরাত,মিসর,জর্ডান ও মরক্কোর মত দেশগুলা ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ইজরায়েলের সাথে ট্রেডের পরিমান বাড়িয়েছিলো।
এমনকি ইজরায়লের বিপক্ষে আন্তর্জাতিক আদালতে মামলা করা সাউথ আফ্রিকাও পুরা যুদ্ধের মধ্যেই ইজরায়েলকে বিভিন্ন কাচামাল সরবরাহ করে গেছিলো,যার মধ্যে প্রধানত কয়লা ও অন্যান্য মিনারেল ছিলো।।
এছাড়াও অনেক দেশ ইজরায়েলি অস্ত্র কিনেও ইজরায়েলকে আর্থিকভাবে সাহায্য করেছিলো,ইইউ দেশগুলা পুরো যুদ্ধের মধ্যে ৫০% ইজরায়েলি আর্মস ক্রয় করেছিলো।
আরেকটি বিস্ফোরক তথ্য এসেছে যে, ফিলিস্তিনিদের উপরে বিভিন্ন নতুন নতুন অস্ত্রের টেস্ট করা হয়েছিলো এই যুদ্ধে।।
নিরাপত্তা পরিষদে ড্যাডি আমেরিকা ইজরায়েলের পক্ষে তাদের ভেটো পাওয়ার ইউজ করে অন্তত ৭বার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিয়েছিলো।
রিপোর্টে ইজরায়েলকে সবচেয়ে বেশি সাহায্য করা ১০টি দেশ হলো,আমেরিকা,ব্রিটেন,জার্মানি,ইতালি,ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা,ভারত,অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস।
পরবর্তী সময়ে এই যুদ্ধ নিয়ে কথা বলার সময়ে মনে রাখবেন ইজরায়েল একলা না,অন্তত ৬০টি দেশ এই গন হত্যায় অংশ নিয়েছিলো,এবং ২০৯ টি দেশই এই ব্যাপারে চুপ থেকেছিলো