Monipur School & College Cultural Forum - MSCCF

Monipur School & College Cultural Forum - MSCCF সংস্কৃতি মোদের ঐক্যবদ্ধতা

মনিপুর হাই স্কুলে নববর্ষ ১৪৩৩-এর আনন্দঘন আয়োজন সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার আর রঙিন সাজে মুখরিত ছিল গতকালের পহে...
15/04/2026

মনিপুর হাই স্কুলে নববর্ষ ১৪৩৩-এর আনন্দঘন আয়োজন সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার আর রঙিন সাজে মুখরিত ছিল গতকালের পহেলা বৈশাখ। একসাথে গান, নাচ আর হাসিখুশি মুহূর্তে নতুন বছরকে স্বাগত জানাল শিক্ষার্থী ও শিক্ষকরা।

তাপসনিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উরায়ে, নূতন বর্ষের হর্ষে মেতে উঠি সবাই, MSCCF এর পক্ষ থেকে ১৪৩৩নববর্ষের শুভেচ্ছা এবং বৈশ...
14/04/2026

তাপসনিশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উরায়ে,
নূতন বর্ষের হর্ষে মেতে উঠি সবাই,

MSCCF এর পক্ষ থেকে ১৪৩৩নববর্ষের শুভেচ্ছা এবং বৈশাখের কাছে কবি আল মাহমুদ এর কণ্ঠ মিলিয়ে এই আহবান করি,

ধ্বংস যদি করবে তবে, শোনো তুফান
ধ্বংস করো বিভেদকারী পরগাছা দের
পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান বাড়তি তাদের বাহাদুরি গুঁড়িয়ে ফেলো l

গ্লানি দুঃখ ভুলে আগমনীর সুরে বৈশাখ কে বরণ করে নিতে মনিপুর স্কুল ও MSCCf er সহযোগীতায়  বর্ষবরণ ১৪৩৩ এর আয়োজন এর প্রস্তুতি...
13/04/2026

গ্লানি দুঃখ ভুলে আগমনীর সুরে বৈশাখ কে বরণ করে নিতে মনিপুর স্কুল ও MSCCf er সহযোগীতায় বর্ষবরণ ১৪৩৩ এর আয়োজন এর প্রস্তুতির কিছু স্থির চিত্র

"ফুরায় বেলা, ফুরায় খেলা,   সন্ধ্যা হয়ে আসে–          কাঁদে তখন আকুল-মন,  কাঁপে তরাসে।।"সেজেছিলো প্রকৃতি পলাশের সাজে শিমু...
13/04/2026

"ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে–
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে।।"

সেজেছিলো প্রকৃতি পলাশের সাজে শিমুলের শাড়ি পড়ে ঝরেছে শিমুল ঝরেছে পলাশ, রিক্ত হয়েছে ডাল,,
১৪৩২ কে বিদায় জানিয়ে সবাইকে MSCCF এর পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা💮

স্বাধীনতা তুমি পতাকা শোভিত  ঝাঁঝালো মিছিল।স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। ২৬ মার্চ বাঙালি জাতি "স্বাধীনতা"পেয়েছি...
27/03/2026

স্বাধীনতা তুমি পতাকা শোভিত ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি।

২৬ মার্চ বাঙালি জাতি "স্বাধীনতা"পেয়েছিল কিন্তু সে অধিকার কে কাকে দেয় পৃথিবীর ইতিহাসে কোন অধিকার শুধু চেয়ে পাওয়া যায়? তাই নয় মাস সংগ্রামের ফলে আমাদের জন্মগত অধিকার ছিনিয়ে নিতে হয়।

সেই শহীদদের স্মরণে MSCCF এর সহযোগিতায় আয়োজিত স্মরণসভা ও অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র।

২৬শে মার্চ স্বাধীনতার অমর চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ 🇧🇩শ্রদ্ধা সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগে রচিত আমাদের স্বাধীনতা।
26/03/2026

২৬শে মার্চ স্বাধীনতার অমর চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ 🇧🇩
শ্রদ্ধা সেই সকল বীর শহীদদের, যাদের ত্যাগে রচিত আমাদের স্বাধীনতা।

১৯৭১ সালের আজকের কালরাত্রিতে হানাদারদের নৃশংসতার শিকার নিরস্ত্র বাঙালি।পাশবিক নির্যাতনের শিকার মানুষগুলোর স্মরণে  MSCCF ...
25/03/2026

১৯৭১ সালের আজকের কালরাত্রিতে হানাদারদের নৃশংসতার শিকার নিরস্ত্র বাঙালি।পাশবিক নির্যাতনের শিকার মানুষগুলোর স্মরণে MSCCF এর সহযোগিতায় মনিপুর স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত স্মরণসভার স্থিরচিত্র।

এ দেশ কী ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়?  বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ।রুদ্র মুহ...
25/03/2026

এ দেশ কী ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ।
রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্
ভেজা সেই পথ ধরে আমরা পেয়েছি বিজয়। ২৫শে মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।অপারেশন সার্চলাইটের নামে সেদিন যে পৈশাচিকতা চালানো হয়েছিল, তার বিচার ও আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের দাবি। এবং সকল শহীদ এর আত্মার মাগফিরাত কামনা করি। তারা আমাদের স্মৃতি তে অম্লান থাকুক।

On this joyous occasion of Eid, we extend our warmest wishes to everyone. May this special day bring peace, happiness, a...
20/03/2026

On this joyous occasion of Eid, we extend our warmest wishes to everyone. May this special day bring peace, happiness, and prosperity to you and your loved ones.
Let’s celebrate the spirit of unity, kindness, and gratitude. 🤍
Eid Mubarak to all! 🌙✨

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে MSCCF এর উদ্যোগে আয়োজিত "বার্ষিক ইফতার মাহফিল২০২৬ "।আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সাথে উ...
16/03/2026

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে MSCCF এর উদ্যোগে আয়োজিত "বার্ষিক ইফতার মাহফিল২০২৬ "।আজকের এই সুন্দর সন্ধ্যায় আমাদের সাথে উপস্থিত থাকার জন্য ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

🌙 MSCCF ইফতার মাহফিল সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে MSCCF এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইফতার ম...
11/03/2026

🌙 MSCCF ইফতার মাহফিল

সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে MSCCF এর উদ্যোগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
উক্ত আয়োজনে সংশ্লিষ্ট সকলকে সাদর আমন্ত্রণ জানানো হলো।

📍 স্থান: XOXO BD, ৬০ ফিট
Google Map: https://maps.app.goo.gl/7auvzXCmvoCEoJ5Q6?g_st=afm
📆 তারিখ: ১৫ মার্চ
⏰ সময়: বিকাল ৫:৩০ – সন্ধ্যা ৭:৩০

যারা উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করতে আগ্রহী, তাদেরকে অনুরোধ করা
যাচ্ছে যে নির্ধারিত সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে অর্থ প্রদান করে
অংশগ্রহণ নিশ্চিত করবেন।

✨ নির্ধারিত অর্থ: ৪০০ টাকা
অর্থ প্রদান করার শেষ তারিখ: ১৩ মার্চ

📞 বিকাশ নম্বর: ০১৯৭২৫৭১৯১৪

সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

ধন্যবাদান্তে,
MSCCF
EC 05

"মমতা আর ধৈর্যের মূর্ত প্রতীক হলো নারী। ঘরের কোণ থেকে শুরু করে বিশ্বমঞ্চ—সবখানেই তাঁদের জয়গান। আন্তর্জাতিক নারী দিবসের শ...
08/03/2026

"মমতা আর ধৈর্যের মূর্ত প্রতীক হলো নারী। ঘরের কোণ থেকে শুরু করে বিশ্বমঞ্চ—সবখানেই তাঁদের জয়গান। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Monipur School & College Cultural Forum - MSCCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share