Prangonemor Theatre Bangladesh

Prangonemor Theatre Bangladesh Prangonemor Theatre was born in 2003 with a target to practice and spread of Rabindranath’s drama.

"তোমারা যেখানে সাধ চলে যাও-আমি এই বাংলার পারে র'য়ে যাব;"এই শিরোনামে 'প্রাঙ্গণেমোর  দুই বাংলার নাট্যমেলা ২০১৭' আয়োজনের দ...
09/03/2026

"তোমারা যেখানে সাধ চলে যাও-
আমি এই বাংলার পারে র'য়ে যাব;"
এই শিরোনামে 'প্রাঙ্গণেমোর দুই বাংলার নাট্যমেলা ২০১৭' আয়োজনের দশ বছর পূর্তি হলো আজ‼️

ঢাকা শিল্পকলা একাডেমি'র জাতীয় নাট্যশালায় ১০ থেকে ১৮ মার্চ ২০১৭ নয় দিন ব্যাপী এই নাট্যমেলার আয়োজন করে "প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ"🥰
ভারতের দিল্লি থেকে একটি, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে তিনটি এবং বাংলাদেশ থেকে পাঁচটি উল্লেখযোগ্য দর্শকনন্দিত নাটক যুক্ত হয় এই নাট্যমেলায়‼️

📍দিল্লি থেকে "গ্রীনরুম থিয়েটার" এর নাটক "অসুখ"

📍"সংসৃতি" কলকাতা দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত "ব্রেন"

📍"নিভা আর্টস" কলকাতা'র চন্দন সেন নির্দেশিত "ওরা আট জন",

📍"কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র"- এর কিশোর সেনগুপ্ত নির্দেশিত "নুরুলদীনের সারাজীবন" প্রযোজনাগুলো যুক্ত হয় নাট্যমেলায়
এবং বাংলাদেশ থেকে যুক্ত হয় আমাদের দলের প্রযোজনাঃ

📍নূনা আফরোজ নির্দেশিত "আমি ও রবীন্দ্রনাথ"

📍হৃদি হক নির্দেশিত " গহর বাদশা ও বানেছা পরী",

📍"লোক নাট্যদল" প্রযোজনা "কঞ্জুস"

📍"থিয়েটার আর্ট ইউনিট"-এর "মর্ষকাম"।

📍"সুবচন নাট্য সংসদ" এর "প্রণয় যমুনা"।

উক্ত নাট্যমেলায় যুক্ত প্রতিটি নাট্যদল, দর্শকবন্ধু, শুভাকাঙ্খী, স্পন্সর, বিজ্ঞাপনদাতা ও দলের বন্ধুরা সকলের জন্য ভালোবাসা ও কৃতজ্ঞতা🌺♥️

🔴প্রাঙ্গণেমোর থিয়েটারে নতুন সদস্য নেয়া হচ্ছে ….
যোগাযোগ :
সাগর রায় 01720039347
সুজয় 0173788341

দুই বাংলার নাট্যমেলা ২০১৫ আয়োজনের ১২ বছর পূর্তি হলো আজ‼️৬ থেকে ১২ মার্চ ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হ...
05/03/2026

দুই বাংলার নাট্যমেলা ২০১৫ আয়োজনের ১২ বছর পূর্তি হলো আজ‼️

৬ থেকে ১২ মার্চ ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও জাতীয় নাট্যশালা মিলনায়তন দুটো হলে ৭দিন ব্যাপী এই নাট্যমেলা আয়োজন করে প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ।

ভারতের ৩টি নাট্যদলের ৫টি নাটক, প্রাঙ্গণেমোর থিয়েটারের ২টি এবং ঢাকার উল্লেখযোগ্য ৬টি দলের ৬টি সর্বমোট ১৩টি দর্শক নন্দিত নাটক যুক্ত হয় ঐ নাট্যমেলায়🌺

ভারতের পূর্ব পশ্চিম নাট্যদলের "রক্তকরবী"।

কল্ল্যানী নাট্যচর্চা কেন্দ্র এর "তৃতীয় আরেকজন" ও "মেয়েটি"।

নয়ে নাটুয়া" নাট্যদলের "হাওয়াই" এবং "মিসড কল"

প্রাঙ্গণেমোর থিয়েটারের "শেষের কবিতা" ও শ্যামাপ্রেম"

থিয়েটার আর্ট ইউনিটের "না মানুষি জমিন"

সময় নাট‍্যদলের "ভাগের মানুষ"

সুবচন নাট্য সংসদের "মহাজনের নাও"

নাট্যতীর্থ এর "কঙ্কাল"

মহাকাল নাট্য সম্প্রদায়ের "নিশিমন বিসর্জন"

শব্দ নাট্যচর্চা কেন্দ্রের "তৃতীয় একজন" নাটকগুলোর প্রদর্শনী হয়।

আমাদের উক্ত আয়োজনে যুক্ত সব নাট্যদল,দর্শকবন্ধু, শুভাকাঙ্ক্ষী,
বন্ধুসদস্য, স্পন্সর ও বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান এবং দলের সকল সদস্যকে সেই অনন্য আয়োজনের ১২ বছর পূর্তিতে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই🌺♥️

দেশ মাটি ও মানুষের কাছে আমৃত্যু দায়বদ্ধ শিল্পী মুকুন্দ দাস এর আজ ১৪৮তম জন্মদিন💐💐💐বৃটিশ বিরোধী আন্দোলনের আলোয় চারন সম্রা...
21/02/2026

দেশ মাটি ও মানুষের কাছে আমৃত্যু দায়বদ্ধ শিল্পী মুকুন্দ দাস এর আজ ১৪৮তম জন্মদিন💐💐💐
বৃটিশ বিরোধী আন্দোলনের আলোয় চারন সম্রাট
মুকুন্দ দাস এর জীবননাট্য অনন্ত হিরা রচিত ও নির্দেশিত "লোকনায়ক" নাটক প্রথম মঞ্চে আনে প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকা বেইলী রোডের মহিলা সমিতি নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‼️
দেশ, মাটি, মানুষের কাছে দায়বদ্ধ শিল্পী মুকুন্দ দাস আপনি বৃটিশ শাসন শোষণের রক্তচক্ষু উপেক্ষা করে আমৃত্যু মানুষের পাশে ছিলেন❣️
আপনার গান ও যাত্রা অভিনয়ের আসরের উপর বৃটিশ সরকার ৩৬ বার ইনজাংশন জারি করে। আপনাকে গ্রেফতার করে দুই বছর এবং আপনার ছোট ভাইকে গ্রেফতার করে ছয় মাসের জেল দেয়!! আপনার গান গেয়ে পাওয়া সোনার মেডেল গুলো নিলামে তুলে বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে!!
জেলে থাকা অবস্থায় আপনার প্রিয়তমা স্ত্রী মারা যায় তবুও আপনি আমৃত্যু দেশ মাটি মানুষের কাছে দায়বদ্ধ শিল্পীই থেকেছেন❣️
একজন শিল্পীর উপর নির্যাতনের এমন বিরল ঘটনা বোধহয় পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই।প্রণতি চারন সম্রাট🙏

কোনো নুতন দলের প্রথম প্রযোজনা ভালো না হলে সৃজনশীলতায় উত্তীর্ণ না হলে বা দর্শক নন্দিত না হলে দলটি মজবুত ভিত্তির ওপর দা...
14/02/2026

কোনো নুতন দলের প্রথম প্রযোজনা ভালো না হলে সৃজনশীলতায় উত্তীর্ণ না হলে বা দর্শক নন্দিত না হলে দলটি মজবুত ভিত্তির ওপর দাঁড়ায় না। আমাদের থিয়েটারে এমন একটা কথা বা ধারণা প্রচলিত আছে।
"প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ" প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয় ২০০৩ সালের ৬ মে।
নুতন দলে কাজ করতে আগ্রহীদের আহ্বান করে কয়েক দফা ইন্টারভিউ এবং একটি দীর্ঘ মেয়াদি নাট্যকর্মশালা শেষ করে নানাবিধ যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্য বিবেচিতদের একটি তালিকা চুড়ান্ত করা হয় এবং তারপরই শুরু হয় প্রথম প্রযোজনা রবীন্দ্রনাথের "শ্যামা" নৃত্যনাট্য অবলম্বনে চিত্তরঞ্জন ঘোষ রূপান্তরিত "শ্যামাপ্রেম" নাটকের ‼️
উল্লেখ করা প্রয়োজন দল ঘোষণার সাথে "প্রাঙ্গণেমোর থিয়েটার" একথাও ঘোষণা করে বাংলাদেশে রবীন্দ্র নাট্যচর্চাকে তারা সর্বাধিক গুরুত্ব দেবে❤️
বলাই বাহুল্য অন্যতম প্রতিষ্ঠাতা অনন্ত হিরা'র থিয়েটারে নির্দেশক হিসেবে প্রথম প্রয়াস।
অতপর একটি নুতন দলের সকল সদস্যের সম্মিলিত
শ্রম-ঘাম-সততা-মেধা-মনন আর সৃজনশীলতার ফসল "শ্যামাপ্রেম" মঞ্চে আসে ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। নাটকের প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশের কিংবদন্তী অভিনেতা নির্দেশক বরেন্য নাট্যজন আলী যাকের মহোদয় 🙏
"শ্যামাপ্রেম" প্রথম মঞ্চায়নের আজ ২২বছর পূর্তি হলো 🌹❤️
দলের প্রথম ব্যাচের সকল সদস্য, দর্শকবন্ধু, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপন ও স্পন্সর দাতা সকলকে কৃতজ্ঞতা ও ভালোবাসা 🙏❤️

"আপন হ'তে বাহির হয়ে বাইরে দাঁড়াবুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া"রবী ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলী💐"প্রাঙ্গণ...
11/02/2026

"আপন হ'তে বাহির হয়ে বাইরে দাঁড়া
বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া"

রবী ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলী💐

"প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ" আয়োজন করেছিলো ৭ দিনব্যাপী দুই বাংলার রবীন্দ্রনাথ নাট্যমেলা ২০১১ ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ১২ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি।
আজ সেই অনন্য আয়োজনের ১৬ বছর পূর্তি হলো ‼️
ঢাকা চট্টগ্রামসহ বাংলাদেশের ১০টি এবং ভারতের ৪টি মোট ১৪টি
রবীন্দ্রনাট্য প্রযোজনা দিয়ে সাজানো হয়েছিলো নাট্যমেলাটি।

শুধু মাত্র রবীন্দ্রনাথের নাটক নিয়ে নিঃসন্দেহে এটাই ছিলো আজ পর্যন্ত বাংলা থিয়েটারে সবচেয়ে বড় ব্যাপক ও সফল আয়োজন 🇧🇩

প্রধান অতিথি হয়ে উৎসব উদ্বোধন করেছিলেন বরেন্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও বাংলাদেশের উজ্জ্বল সৃজনশীল ১৯ জন তরুণ নাট্য নির্দেশক🍀💚

উক্ত আয়োজনে সকল দলের সকল নাট্যবন্ধু আমাদের দলের সদস্য, শুভাকাঙ্ক্ষী ,
দর্শকবন্ধু বিজ্ঞাপন ও স্পন্সর দাতা সকলকে ভালোবাসা ও কৃতজ্ঞতা🌺♥️

নূনা আফরোজ রচিত ও নির্দেশিত তুমুল দর্শকনন্দিত নাটক "আমি ও রবীন্দ্রনাথ" প্রথম মঞ্চায়নের আজ এগারো বছর পূর্তি হলো‼️টিম "আমি...
10/02/2026

নূনা আফরোজ রচিত ও নির্দেশিত তুমুল দর্শকনন্দিত নাটক "আমি ও রবীন্দ্রনাথ" প্রথম মঞ্চায়নের আজ এগারো বছর পূর্তি হলো‼️
টিম "আমি ও রবীন্দ্রনাথ" এবং আমাদের সকল দর্শকবন্ধু, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপন ও স্পন্সরদাতা সকলকে ভালোবাসা ও কৃতজ্ঞতা।
প্রায় চার দশক থিয়েটারে নিবেদিত 'প্রাঙ্গণেমোর
থিয়েটার বাংলাদেশ' এর অন্যতম প্রতিষ্ঠাতা
নূনা আফরোজ মূলত অভিনেত্রী ও নির্দেশক। মুন্সিয়ানা দেখিয়েছেন অনেক নাটকেই মঞ্চ ও পোশাক পরিকল্পনা করে।
টেলিভিশনের জন্য লিখলেও " আমি ও রবীন্দ্রনাথ" তাঁর লেখা প্রথম মঞ্চ নাটক এবং প্রথম মঞ্চ নাটকেই বাজিমাত করেছেন তিনি। বাংলাদেশসহ ভারতের কলকাতা, মুর্শিদাবাদ, কল্যানী,আগরতলা, শিলচর,দিল্লি, মুম্বাইসহ সব জায়গাতেই ব্যাপক ভাবে দর্শক নন্দিত এই "আমি ও রবীন্দ্রনাথ" নাটক আশাকরি ঈদের পরে এই প্রযোজনা নিয়ে আবারও দর্শক বন্ধুদের সামনে দাঁড়াতে পারবো আমরা।

শুভ জন্মদিন অরবিন্দ পান্তি🌺♥️আমাদের দলের সাথে যুক্ত অনেক বছর যাবত পনেরতম ব্যাচের সক্রিয় একজন। শুরু থেকেই অভিনয় করে না কয়...
10/02/2026

শুভ জন্মদিন অরবিন্দ পান্তি🌺♥️
আমাদের দলের সাথে যুক্ত অনেক বছর যাবত পনেরতম ব্যাচের সক্রিয় একজন।
শুরু থেকেই অভিনয় করে না কয়েকবার চেষ্টা করেও দল সফল হয়নি কিন্তু থাকে দলের প্রায় সকল কাজেই।
পছন্দ করে লেখালেখি করতে আর ঘুরে বেড়াতে। "লাল অশ্রু " সহ প্রকাশিত গ্রন্থ তিন অথবা চারটি ‼️
আজ জন্ম দিনে আমাদের সবার প্রত্যাশা সৃজনশীল লেখায় তোমার কলম মুক্তো ঝরাক আরও নুতন নুতন বই উপহার দাও সবাইকে সেই সঙ্গে দলের সাথে প্রেমটা আরও নিবিড় হোক, মজবুত হোক♥️🌹

রবীন্দ্রনাথের "রক্তকরবী" মঞ্চায়নের আজ ১৮ বছর পূর্তি হলো‼️আমাদের দলের পক্ষ থেকে নির্দেশক ও নন্দিনী চরিত্রের অভিনেত্রী নূন...
02/02/2026

রবীন্দ্রনাথের "রক্তকরবী" মঞ্চায়নের আজ ১৮ বছর পূর্তি হলো‼️
আমাদের দলের পক্ষ থেকে নির্দেশক ও নন্দিনী চরিত্রের অভিনেত্রী নূনা আফরোজকে অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা ‼️

দেশে এবং বিদেশেও এই নাটকের অসংখ্য প্রদর্শনী করে আমরা দর্শক নন্দিত হয়েছি।
দেশে বিদেশের অনেক গুণী মানুষ এই নাটক দেখে আমাদের শিল্পযাত্রাকে আশীর্বাদ করেছেন। যাঁদের মধ্যে অন্যতম বাংলা গানের মহারাজ স্ত্রীসহ মান্না দে ‼️
নাটকটির প্রথম প্রদর্শনী উদ্বোধন করেন মান্যবর মুস্তফা মনোয়ার ঢাকা শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।
আমরা নাটকটির ৫৬টি প্রদর্শনী করেছি।
আজ টিম "রক্তকরবী"র সকল সদস্য, বিজ্ঞাপন স্পন্সরদাতা ও
দর্শকবন্ধুদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই🌺♥️

শুভ জন্মদিন ফাহিম💐আমাদের দলের সর্বকনিষ্ঠ সদস্য। অভিনেতা হবার তুমুল ইচ্ছে তার। শেখার আগ্রহটাও তীব্র। "শেষের কবিতা" ও "টিন...
02/02/2026

শুভ জন্মদিন ফাহিম💐
আমাদের দলের সর্বকনিষ্ঠ সদস্য।
অভিনেতা হবার তুমুল ইচ্ছে তার।
শেখার আগ্রহটাও তীব্র।
"শেষের কবিতা" ও "টিনের তলোয়ার" নাটক দুটোতে অভিনয় করে"অভিনেতা" হয়ে উঠবে এমন আশা জাগিয়েছে আমাদের মনেও।
বয়স বাড়ার সাথে সাথে দলের এবং শিল্পের সকল কাজের দায়িত্ব নেবার দায়িত্বটা বাড়বে আশা করি।
আজ জন্ম দিনে আমরা ওরঁ সুস্থতা ও সৃজনশীল দীর্ঘ জীবন কামনা করি। ❤️

২০০২  বছরে বাংলা ভাষার প্রথম নাট্যকার মহাকবি মাইকেল মধুসূদন‼️প্রথম অনুবাদ নাটক "রত্নাবলী" তোমার কলমে, প্রথম প্রহসন, প্র...
24/01/2026

২০০২ বছরে বাংলা ভাষার প্রথম নাট্যকার মহাকবি মাইকেল মধুসূদন‼️
প্রথম অনুবাদ নাটক "রত্নাবলী" তোমার কলমে,
প্রথম প্রহসন, প্রথম ট্রাজেডি নাটকেরও রচয়িতা তুমি‼️
বাংলা ভাষায় প্রথম মহাকাব্য এবং প্রথম সনেট রচনার কৃতিত্বও তোমারই‼️
আজি প্রণমি তোমারে 🙏
মাইকেল মধুসূদন দত্ত

শুভ জন্মদিন মোফাজ্জল হোসাইন🍀🍀প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ এর দশম ব্যাচের সক্রিয় একজন। অভিনয় করেছেন "আওরঙ্গজেব" "রক্তক...
16/01/2026

শুভ জন্মদিন মোফাজ্জল হোসাইন🍀🍀
প্রাঙ্গণেমোর থিয়েটার বাংলাদেশ এর দশম ব্যাচের সক্রিয় একজন। অভিনয় করেছেন "আওরঙ্গজেব" "রক্তকরবী" ও "টিনের তলোয়ার" নাটকে। পেশাগত জীবনে প্রযুক্তিবিদ হিসেবে সততা ও দক্ষতায় ক্রমাগত উন্নতি করে যাচ্ছেন। দলের ওয়েবসাইট উন্নয়ন ও কম্পিউটার রক্ষনাবেক্ষণে কাজ করছে দীর্ঘদিন নিষ্ঠার সাথে।

সমান্তরালে নিজের ব‍্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবার চেষ্টা করছে নিরন্তর নিরবচ্ছিন্ন প্ররিশ্রমে।সকল কাজেই নিরব, সরল কিন্তু নিবেদিত। কিছু মানুষ এমন থাকে যাদের চেষ্টা করেও কোনো বিরোধে জড়ানো যায় না‼️মোফাজ্জল তেমনই একজন।
সম্প্রতি পেশাগত দায়িত্ব এবং সম্মান দুটোই বাড়ায় দলে আগের তুলনায় অনেক কম সময় দিচ্ছে কিন্তু আমাদের প্রত্যাশা মোফাজ্জল অবশ্যই দলকে সেটা পুষিয়ে দেবে।
আজ জন্ম দিনে আমরা তার সুস্থতা ও সৃজনশীল দীর্ঘ জীবন কামনা করি💚

Address

MaghBazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Prangonemor Theatre Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Establishment

Send a message to Prangonemor Theatre Bangladesh:

Share