14/08/2026
আজ সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। কি মর্মান্তিক ব্যাপার! শ্রমিকদের জীবন আর শ্রমের প্রতি কি নিদারুণ অন্যায়ের চিত্র এটি!
একটি জাহাজ যখন ভাঙার জন্য ইয়ার্ডে আসে, তখন তার ভেতরের প্রতিটি ট্যাংক ও বদ্ধ স্থান নিরাপদ কি না তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এই সামান্য সতর্কতাটুকু যে শিপইয়ার্ড অথরিটির নেই তারা কোন অধিকারে শিপইয়ার্ড চালাচ্ছিল!
সামান্য অবহেলাও যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে,আজকের ঘটনা তার নির্মম উদাহরণ।
প্রাথমিকভাবে জানা গেছে, পুরোনো একটি LNG জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে এই দুর্ঘটনা ঘটে। অথচ, LNG জাহাজে যে কোন কাজে শ্রমিকদের নিয়োজিত করার আগে সে জাহাজকে গ্যাস ফ্রি করে নেয়া খুবই বেসিক দায়িত্ব ছিল অথরিটির।
একটি দুর্ঘটনা মুহূর্তেই কতগুলো পরিবারের ভবিষ্যৎ অন্ধকার করে দিল!
শিপ ব্রেকিং শিল্পে কর্মরত প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।গ্যাস-ফ্রি সার্টিফিকেশন, বদ্ধ স্থানে প্রবেশের আগে যথাযথ পরীক্ষা, PPE এবং জরুরি উদ্ধারব্যবস্থা কোনোটিই অবহেলার বিষয় নয়।
বিশেষ করে LNG বা অন্য বিপজ্জনক কার্গো বহনকারী জাহাজ ভাঙার ক্ষেত্রে নিরাপত্তার কোনো বিকল্প নেই।
এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কেন শ্রমিকদের নিরাপত্তার দিক বিবেচনা করা হয়নি তার জবাবদিহি চাওয়া জরুরী।দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরী।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 🖤