11/02/2026
যদি কখনো তোমার আমার কথা খুব করে মনে পড়ে,
যদি কখনো অনুভব করো আমি ভালো নেই—
তখন খুব বেশি কিছুর প্রয়োজন নেই।
খুব বেশি কিছু পাওয়ার আশা
আমার কোনোদিনই ছিল না।
তুমি বরং তোমার ওই মায়া ভরা কণ্ঠে
শুধু একবার আমার নাম ধরে ডেকো।
দেখবে, বুকের ভেতর জমে থাকা সব ঝড় নিমিষেই থেমে যাবে,
অভিমানগুলো নীরবেই গলে যাবে,
অন্ধকার সরে গিয়ে নেমে আসবে আলো।
আর আমি আবার বেঁচে উঠবো,
শুধু তোমার সেই মায়াবী ডাকে। 🤎